Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
সৃজনশীল শিশুটি যেভাবে খুনি হলো 

বাংলাদেশ

নুরুল আমিন
05 March, 2020, 06:05 pm
Last modified: 05 March, 2020, 06:35 pm

Related News

  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

সৃজনশীল শিশুটি যেভাবে খুনি হলো 

বয়স ১৪। নিজের আঁকা ছবি দিয়ে সাজানো শোবার ঘর। বন্যপ্রাণীর প্রতিও ছিল অসীম ভালোবাসা। শখ করে বাড়িতে পুষত খরগোশ। সেই ছেলেটি খুনি হলো কেন?
নুরুল আমিন
05 March, 2020, 06:05 pm
Last modified: 05 March, 2020, 06:35 pm
ঘাতকের বানানো কাগুজে পাখি (বাঁয়ে) এবং নিহত পাভেল (ডানে)

সুন্দর ছবি আঁকত ছেলেটি। নিজের আঁকা ছবি দিয়ে সাজানো শোবার ঘর। বন্যপ্রাণীর প্রতিও ছিল অসীম ভালোবাসা। শখ করে বাড়িতে পুষত খরগোশ। তৈরি করত বাহারি রঙের কাগুজে ময়ূরসহ পশু-পাখি । নেশা ছিল ফেলে দেওয়া সিলিংফ্যানের ছোট্ট মটর দিয়ে খেলনা জাহাজ তৈরির।

সুন্দর মনের এই ছেলেটিই কি না এক তরুণকে ছুরিকাঘাতে খুন করল! কেন সে খুন করল? তার তো খুনি হওয়ার কথা ছিল না। উত্তর খুজতে গিয়ে জানা গেল, দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ থেকেই ওই তরুণকে পরিকল্পিতভাবে খুন করেছে সে।

শিশুটির বানানো শিল্পকর্ম

গত ২২ ফেব্রুয়ারি সকালে ঢাকার বিমাবন্দর থানার অন্তর্গত কাওলার সিভিল এভিয়েশন কবরস্থানের পাশ থেকে আব্দুর রব পাভেল (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ১০ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় পাভেলের প্রতিবেশি ১৪ বছরের এক শিশুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিমানবন্দর জোনাল টিম। তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে খুনের রহস্য।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, তরুণ পাভেল শিশুটির প্রতিবেশি ছিল। তারা খিলক্ষেতের খাপারা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। দুটি পরিবারই অর্থনৈতিকভাবে অসচ্ছল। তুচ্ছ কারণে বিভিন্ন সময় শিশুটিকে পাভেল শারীরিক ও মানসিক নির্যাতন করতেন পাভেল। শিশুটিকে তুচ্ছ-তাচ্ছিল্য এবং হেয় করে আনন্দ পেতেন ওই তরুণ। এমনকি শিশুটির বোনকেও বিভিন্ন সময় উত্যক্ত করতেন তিনি। ওর বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টাও করতেন পাভেল। এর প্রতিবাদ করলেই শিশুটিকে মারধর করতেন তিনি। 

কাগজ দিয়ে কত কি-ই-না বানাত সে

পাভেল এলাকায় বখাটে হিসেবে পরিচিত ছিলেন। তার কয়েকজন বখাটে বন্ধুও ছিলেন। তারাও শিশুটিকে বিভিন্ন সময় ভয় দেখাতেন। দিনের পর দিন এভাবে নির্যাতনের শিকার হয়ে শিশুটি পাভেলকে হত্যার পরিকল্পনা করে।

ডিবির এক কর্মকর্তা জানান, পাভেলের ভয়ে শিশুটি খুবই আতঙ্কগ্রস্ত থাকত। সব সময় তার মনে ভয় কাজ করত। এমনকি এলাকায় পাভেলের কোনো বন্ধুকে দেখলেও শিশুটি ভয়ে পালিয়ে যেত। শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে খুনের পরিকল্পনা করে সে।

পরিকল্পনা অনুযায়ী প্রথমে সে পাভেলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে। ঘটনার দিন সকালে সে পাভেলকে বলে, সিভিল এভিয়েশন কবরস্থানের পাশের নির্জন স্থানে কাকের বাসায় ডিম খুঁজতে গিয়ে স্বর্ণের অলঙ্কারের সন্ধান পেয়েছে। সে ওই স্বর্ণ উদ্ধার করতে পারছে না। 

পাভেল লোভে পড়ে সেখানে যেতে চান। তাকে সেখানে নিয়ে যায় শিশুটি। গাছে কাকের বাসায় স্বর্ণালঙ্কার দেখতে তিনি ওপরের দিকে তাকাতেই শিশুটি তার পেটে ছুরিকাঘাত করে। আবার ছুরিকাঘাত করতে চাইলে পাভেল সেটি ধরে ফেলে। এ সময় শিশুটির হাত কেটে যায়। পাভেল মাটিতে লুটিয়ে পড়লে মাটির টব দিয়ে তার মাথায় এবং শরীরে আঘাত করে সেখান থেকে চলে আসে।

ডিবির ওই কর্মকর্তা আরও জানান, শিশুটি ঘটনাস্থলের পাশেই নিজের রক্তমাখা জামা ধুয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে সে থানায় চলে যায়। তারপর পুলিশকে জানায়, কয়েকজন বন্ধু পাভেলকে কবরস্থানের পাশে মারধর করছে। সে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। তার হাত কেটে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাভেলের মৃতদেহ দেখতে পায়। 

তার পোষা খরগোশ

শিশুটি পুলিশকে তখন জানায়, পাভেলের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কাউকেই সে চেনে না। তবে দেখলে চিনতে পারবে। পুলিশ বুঝতেই পারেনি, এই শিশুই পাভেলকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। শিশুটির মিথ্যা বর্ণনা অনুযায়ী হত্যা মামলা হয়। অবশ্য ডিবির হাতে গ্রেপ্তারের পর শিশুটি সব অপকটে শিকার করেছে।

ডিবির বিমানবন্দর জোনাল টিমের এডিসি কায়সার রিজভী কোরায়েশী বলেন, ১৪ বছরের এক শিশুকে গ্রেপ্তারের পর পাভেল হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা সঙ্গে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছে ছেলেটি। তাকে কিশোর আদালতে পাঠানো হয়েছে।

নিহতের বোন তানজিলা বলেন, আমার ছোট ভাইয়ের সঙ্গে ছেলেটির ঝগড়া হয়েছিল। তখন পাভেল ওকে মারধর করেছিল। ওই জেদ থেকেইে আমার ভাইকে সে হত্যা করেছে।

Related Topics

টপ নিউজ

ঢাকা / খুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net