Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ব্যক্তিগত সম্পত্তির গাছ কাটতেও সরকারের অনুমতি নিতে হবে

বাংলাদেশ

টিবিএস  রিপোর্ট
07 February, 2022, 07:20 pm
Last modified: 07 February, 2022, 07:44 pm

Related News

  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ব্যক্তিগত সম্পত্তির গাছ কাটতেও সরকারের অনুমতি নিতে হবে

সচিব বলেন, “স্থায়ী (দীর্ঘায়ু/ কাঠ উৎপাদক) গাছ কাটা যাবে না। তবে সবজি জাতীয় গাছ চাইলে কাটা যাবে। কেউ যদি নিজের বাগানে কোনো স্থায়ী গাছ লাগান তবে চাইলেই তা ইচ্ছেমতো কাটতে পারবেন না। প্রায় সব দেশেই এমন আইন রয়েছে।”
টিবিএস  রিপোর্ট
07 February, 2022, 07:20 pm
Last modified: 07 February, 2022, 07:44 pm
সংগৃহীত ছবি

ব্যক্তিগত সম্পত্তিতে ব্যক্তিবিশেষের লাগানো গাছ কাটতেও সরকারের অনুমতি নিতে হবে। 'বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২২'- এর খসড়ায় এ প্রস্তাব রাখা হয়েছে। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক ভার্চুয়াল কেবিনেট সভায় আইনটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রিপরিষদের মন্ত্রীরাও এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। 

সভাশেষে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

সচিব বলেন, "স্থায়ী (দীর্ঘায়ু/ কাঠ উৎপাদক) গাছ কাটা যাবে না। তবে সবজি জাতীয় গাছ চাইলে কাটা যাবে। কেউ যদি নিজের বাগানে কোনো স্থায়ী গাছ লাগান তবে চাইলেই তা ইচ্ছেমতো কাটতে পারবেন না। প্রায় সব দেশেই এমন আইন রয়েছে।"

তিনি তাগিদ দিয়ে বলেন, "সৌদি আরব ও ভারতে বাড়ির আঙিনায় লাগানো কোনো গাছ ভেঙে পড়ার উপক্রম হলেও তা স্থানীয় সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটা যায় না। আমাদের দেশেও এ আইন বাস্তবায়ন করতে হবে।"

"কোনো কারণে অনুমতির প্রক্রিয়ায় বিলম্ব রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা আরও সহজীকরণের ব্যবস্থা নিতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা যায় কিনা- তা বিবেচনা করতে হবে।"  

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, "সংরক্ষিত বনাঞ্চল ছাড়া অন্যান্য বনও এ আইনের অধীনে সুরক্ষা পাবে।" 

সরকারি বনভূমির বাইরে সিলেটের আগরের মতো অন্যান্য গাছের বন রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

আইনের বিধান বাস্তবায়নের আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে প্রচার-প্রচারণা চালাতে বলেছে মন্ত্রিসভা পরিষদ।
 

Related Topics

টপ নিউজ

গাছ কাটা / বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • ব্যক্তিগত গাড়ির পথ করতে কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ, পদ স্থগিত মিঠামইন বিএনপি সভাপতির
  • কর্তন নিষিদ্ধ গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ বকুল গাছ কাটার দায়ে চা বিক্রেতা গ্রেপ্তার
  • ঝালকাঠিতে বাবুই পাখি হত্যা: দুই মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net