Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
অ্যাংজাইটিতে ভুগছেন? তবে কঠোর শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন

ফিচার

টিবিএস ডেস্ক
02 February, 2022, 06:25 pm
Last modified: 02 February, 2022, 06:24 pm

Related News

  • যেভাবে পর্যাপ্ত ঘুমের অভাব কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস করে
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • মজুত কমে যাওয়ায় উদ্বেগ: প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

অ্যাংজাইটিতে ভুগছেন? তবে কঠোর শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন

সুইডিশ এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে উদ্বেগজনিত মাত্রার ভিন্নতা থাকলেও কঠোর শরীরচর্চার মাধ্যমে প্রত্যেকের অবস্থার উন্নতি দেখতে পান গবেষকরা।
টিবিএস ডেস্ক
02 February, 2022, 06:25 pm
Last modified: 02 February, 2022, 06:24 pm

মানসিক উদ্বেগ (অ্যাংজাইটি) ও উৎকণ্ঠায় ভোগার উপসর্গ কমাতে সাহায্য করবে শরীরচর্চা। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ওষুধ বা থেরাপি ছাড়াই দীর্ঘমেয়াদী উদ্বেগজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের সাহায্য করছে কঠোর ব্যায়াম।

কার্ডিওভাসকুলার ফিটনেস ও পেশি ক্ষমতা বৃদ্ধিতে করা সার্কিট ট্রেনিং ব্যায়াম উদ্বেগ কমাতে সাহায্য করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ ধরনের শরীরচর্চা পেশি শিথিল করে এবং এন্ডোরফিন বাড়ানোর মধ্য দিয়ে উদ্বেগ কমাতে ভূমিকা রাখে।

সুইডিশ এই গবেষণায় অংশগ্রহণকারীদের উদ্বেগের মাত্রার ভিন্নতা থাকলেও কঠোর শরীরচর্চার মাধ্যমে প্রত্যেকের অবস্থার উন্নতি দেখতে পান গবেষকরা।

এর মধ্যে যারা অপেক্ষাকৃত কঠোর পরিশ্রম করেছেন তাদের উদ্বেগের লক্ষণগুলো হ্রাসের সম্ভাবনাও বাড়তে দেখা গেছে।

১২ সপ্তাহের সার্কিট ট্রেনিংয়ের অধিকাংশ অংশগ্রহণকারীর উদ্বেগের মাত্রা মাঝারি ও উচ্চমাত্রা থেকে নিম্ন মাত্রার পর্যায়ে নেমে আসে।

২৮৬ জন ব্যক্তির ওপর এই গবেষণা পরিচালনা করেন গবেষকরা। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩৯ বছর। তাদের সঙ্গে হালকা শরীরচর্চায় অংশ নেওয়া আরেকটি দলের উন্নতির পার্থক্য দেখেন গবেষকরা।

যারা অপেক্ষাকৃত হালকা শরীরচর্চা করেছেন তাদের মধ্যে উদ্বেগের লক্ষণ কমার সম্ভাবনা ৩.৬২ গুণ বাড়তে দেখা যায়।

অন্যদিকে যারা কঠোর শরীরচর্চা করেছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা ৪.৮৮ গুণ পর্যন্ত বাড়ে।

দুটি দলই সপ্তাহে তিনবার ফিজিকাল থেরাপিস্টের তত্ত্বাবধানে ৬০ মিনিট ধরে ব্যায়াম করেন।

৬০ মিনিটের এই সেশগুলোতে কার্ডিও ও পেশিচর্চা দুধরনের শরীরচর্চাই রাখা হয়েছিল। এর আগে ৪৫ মিনিটের ওয়ার্ম আপ সেশনও রাখা হতো। প্রশিক্ষণ শেষ হতো কুল ডাউন এবং স্ট্রেচিংয়ের মধ্য দিয়ে।

সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল ছাত্র ম্যালিন হেনরিকসন বলেন, "অংশগ্রহণকারীদের অবস্থার উন্নতিতে একটি উল্লেখযোগ্য প্রবণতা দেখা গেছে। তারা যত কঠোরভাবে ব্যায়াম করেছে, তাদের উদ্বেগের উপসর্গগুলো তত বেশি কমেছে।"

প্রফেসর মারিয়া আবার্গ বলেন, "ডাক্তারদের ব্যক্তিভেদে সুবিধাজনক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। এছাড়া সহজ ও পার্শ্বপ্রতিক্রিয়া কম এমন বিষয়গুলোই প্রেসক্রাইব করা উচিত।"

"উদ্বেগে ভোগা ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্যসেবায় এই চিকিৎসা অনুসরণ করা উচিত। উদ্বেগজনিত উপসর্গ গুরুতর হোক কিংবা সামান্য, সকলক্ষেত্রেই ১২ সপ্তাহের এই শরীরচর্চা পদ্ধতি অনুসরণে কার্যকরী ফলাফল পাওয়া গেছে," বলেন তিনি।

'জার্নাল অফ অ্যাফেক্টিভ ডিসঅর্ডার' সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

সূত্র: গুড নিউজ নেটওয়ার্ক

Related Topics

টপ নিউজ

অ্যাংজাইটি / উদ্বেগ / মানসিক চাপ / শরীরচর্চা / ব্যায়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • যেভাবে পর্যাপ্ত ঘুমের অভাব কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস করে
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • মজুত কমে যাওয়ায় উদ্বেগ: প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net