Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
মুজিবকে সামলানোর পথ জানা ছিল না অধিনায়ক মুশফিকের

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2022, 07:50 pm
Last modified: 29 January, 2022, 07:56 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

মুজিবকে সামলানোর পথ জানা ছিল না অধিনায়ক মুশফিকের

বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। স্পিনের বিপক্ষেও তিনি সবচেয়ে সাবলীল। সেই মুশফিকুর রহিমের কণ্ঠেই ঝরল হতাশা, জানালেন অসহায়ত্বের কথা।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2022, 07:50 pm
Last modified: 29 January, 2022, 07:56 pm

বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। স্পিনের বিপক্ষেও তিনি সবচেয়ে সাবলীল। সেই মুশফিকুর রহিমের কণ্ঠেই ঝরল হতাশা, জানালেন অসহায়ত্বের কথা। ফরচুন বরিশালের আফগান স্পিনার মুজিব-উর-রহমানকে কীভাবে সামলাতে হবে, অধিনায়ক হিসেবে সেটা জানা ছিল না তার। বরিশালের বিপক্ষে হারের পর মুশফিক নিজেই জানালেন এ কথা। 

দুদিন আগেই বিপিএলের চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেন মুজিব। শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামেন আফগানিস্তানের ডানহাতি এই অফ স্পিনার। মাঠে নেমেই বল হাতে ভেল্কি দেখিয়েছেন তিনি। ৪ ওভারে ২২ রান খরচায় ২টি উইকেট নেন মুজিব। 

এতে অবশ্য মুজিবের স্পিন ঘূর্ণির ঠিক বর্ণনা হয় না। ইনিংসের প্রথম ওভারেই খুলনার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারের উইকেট তুলে নেন মুজিব। দুই বলে দুই উইকেট নিয়ে খুলনার ব্যাটসম্যানদের আরও চেপে ধরেন তারকা এই স্পিনার। প্রথম তিন ওভারে মাত্র ১০ রান খরচা করেন মুজিব। 

কীভাবে মুজিবকে খেললে সফলতা মিলবে, এ নিয়ে ব্যাটসম্যানদের কোনো পরামর্শ দিতে পারেননি মুশফিক। উল্টো আফগান স্পিনারকে ভয়ে ছিলেন তিনি। ম্যাচের পর খুলনা অধিনায়ক বলেন, 'দল হিসেবে মুজিবকে সামলানোর পথ জানা ছিল না আমার, সে তাদের সেরা বোলার। আমরা জানতাম সে হুমকি হবে আমাদের জন্য।'

পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়ে মুশফিক বলেন, 'রান তাড়া করার মতো উইকেট ছিল এটা। আমি মনে করেছিলাম বরিশাল ১৬০ বা তার বেশি করবে। কিন্তু আমরা বোলিংয়ে ভালো করে ১৪১ রানে আটকে রাখি তাদেরকে। ব্যাটিংয়ে নেমে আমরা জুটি গড়তে পারিনি। আশা করি সামনে ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসব।'

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করা ফরচুন বরিশাল ৯ উইকেটে ১৪১ রান তোলে। জবাবে মাঝারি এই লক্ষ্য পাড়ি দিতে নেমে শুরুতেই দিক হারানো খুলনা টাইগার্স মাঝে ইনিংস গুছিয়ে নিয়েও শেষ করতে পারেনি। ১৯ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় মুশফিকের দল, মেনে নিতে হয় ১৭ রানের হার। চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে খুলনা।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / মুজিব-উর-রহমান / খুলনা টাইগার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net