Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
চট্টগ্রাম সিটি নির্বাচনে খোলা থাকবে অফিস, থাকবে না সেনা মোতায়েন: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2020, 01:35 pm
Last modified: 28 February, 2020, 06:16 pm

Related News

  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১
  • চট্টগ্রামে চোর সন্দেহে গাছে বেঁধে রাতভর মারধরের পর যুবকের মৃত্যু, আটক ৪

চট্টগ্রাম সিটি নির্বাচনে খোলা থাকবে অফিস, থাকবে না সেনা মোতায়েন: ইসি

আগামী ২৯ মার্চ ইভিএম পদ্ধতিতে এ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
টিবিএস রিপোর্ট
28 February, 2020, 01:35 pm
Last modified: 28 February, 2020, 06:16 pm
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অফিস-আদালত খোলা রেখে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের, তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কখনো সেনা মোতায়েন করা হয়নি। তাই চসিক নির্বাচনেও সেনা থাকবে না। 

তিনি বলেন, 'তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার কারিগরি দিকটি সেনাবাহিনী দেখবে। এজন্য ভোটকেন্দ্রে সেনা সদস্যদের উপস্থিতি থাকবে। আইনশৃঙ্খলা দেখবে পুলিশসহ অন্যান্য বাহিনী।'

এর আগে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনে প্রত্যেক ভোটকক্ষে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, চসিক নির্বাচন পেছানো সম্ভব নয়। এপ্রিলে রমজান, এসএসসি পরীক্ষা এবং বর্ষা থাকবে। তাই মার্চেই নির্বাচন সম্পন্ন হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান প্রমুখ।

এর আগে ১৬ ফেব্রুয়ারি, রোববার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ এ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ মার্চ ও প্রত্যাহার ৮ মার্চ। প্রতীক বরাদ্দ করা হবে ৯ মার্চ।

গত ১৫ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চসিক নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে বাদ দিয়ে নৌকার প্রার্থী করা হয়েছে নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সিটি করপোরেশন নির্বাচন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১
  • চট্টগ্রামে চোর সন্দেহে গাছে বেঁধে রাতভর মারধরের পর যুবকের মৃত্যু, আটক ৪

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net