Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ঢাকায় শুরু হল তিন দিনব্যাপী গার্লস ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্প

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2020, 09:30 pm
Last modified: 27 February, 2020, 09:33 pm

Related News

  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ

ঢাকায় শুরু হল তিন দিনব্যাপী গার্লস ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্প

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ক্যাম্পে অংশ নিচ্ছেন উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মাঝে উদ্যোক্তা হয়েছেন এমন ৩০ জন নারী।
টিবিএস রিপোর্ট
27 February, 2020, 09:30 pm
Last modified: 27 February, 2020, 09:33 pm

তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের নিয়ে ঢাকার লালমাটিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী গার্লস ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্প।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে লালমাটিয়ার একটি ডরমেটরিতে নিবন্ধনের মাধ্যমে শুরু হয় এ ক্যাম্প। আবাসিক এই বুটক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। 

"গার্লস ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিউরশিপ বুটক্যাম্প" শীর্ষক এই ক্যাম্পে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিচ্ছেন উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মাঝে উদ্যোক্তা হয়েছেন এমন ৩০ জন নারী। আগামী তিন দিন ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন তারা। 

অংশগ্রহণকারীদের মাঝে নিজেদের জড়তা কাটানোর মাধ্যমে সকালের সেশন শুরু করেন দৈনিক প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। 

তিনি বলেন, সমাজে প্রতিটা সমস্যার একটি উল্টো দিক আছে। একজন উদ্যোক্তার কাজ হলো সেই উল্টো দিকটি খুঁজে বের করে সেটি নিয়ে কাজ করা। 

মুনির হাসানের সেশনের পর একে একে চলতে থাকে আইডিয়া ডেভেলপমেন্ট, আইডিয়া ভ্যালিডেশন, টিম তৈরীসহ নানা কার্যক্রম।

এরপরের সেশনে অংশ নেন দ্য ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক উম্মে শায়লা রুমকী। স্বাধীন মানুষ, স্বাধীন ভাবে চিন্তা করার ধারনা থেকেই কীভাবে উদ্যোক্তা হয়ে ওঠেন তিনি সেই গল্পই ভাগ করে নেন অংশগ্রহণকারীদের সাথে। 

পরবর্তীতে সেখানে উপস্থিত হন দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান ফারহানা রহমান। 

তিনি বলেন, "সাফল্য অর্জনের মুলমন্ত্র হল নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া। কখনোই হেরে যাওয়া যাবেনা, নিজের কাজের সঙ্গে লেগে থাকতে হবে"। 

তিনি আরও বলেন, "জ্ঞান বিতরণে জ্ঞান বাড়ে। আর তাই নিজের কাছে থাকা তথ্য ছড়িয়ে দিতে হবে অন্যদের মাঝে"। 

একজন উদ্যোক্তা এবং মানুষ হিসেবে সবাইকে ঈর্ষাকাতরতা পরিহার করতে অনুরোধ করেন তিনি।
তিনদিনের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন গুটিপা ও লেদারিনা প্রতিষ্ঠানের ফাউন্ডার তাসলিমা মিজি, ইন্টারএক্টিভ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাহান, সীডস্টার বাংলাদেশ এর অ্যাম্বাসেডার সেলিমা হোসাইন অ্যালেন, উইবিডি ফাউন্ডার শারমিন সাজ, উইডেভস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম আসিফ রহমান, বিডি ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড ম্যাকাট্রনিক্স বিভাগের প্রফেসর ড. লাফিফা জামাল সহ আরও অনেকে।

প্রথমদিনের তৈরী করা দশটি টিম পরবর্তী দুইদিন কাজ করবে শীর্ষ দশটি বিজনেস আইডিয়া নিয়ে। তিনদিনের বিভিন্ন সেশনের মাধ্যমে তারা জানবে একটি উদ্যোগকে ব্যবসায়িক রূপ দেয়ার বিভিন্ন দিক সম্পর্কে। প্রতিটি সেশনের নির্দেশনার উপর ভিত্তি করে ক্যাম্পের শেষের দিন ২৯ ফেব্রুয়ারি তারা অংশ নেবেন আইডিয়া পিচিং-এ। দুইদিন ধরে প্রস্তুত করা বিজনেস মডেল ক্যানভাসের মাধ্যমে উপস্থাপন করবেন চারপাশের সমস্যা সমাধানের বর্ণনা।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD) প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনের আবাসিক এই ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্পে পার্টনার হিসেবে রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানের এসোসিয়েশন ই-ক্যাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট।
 
Related Topics

নারী উদ্যোক্তা / সংবাদ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net