Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2026, 09:45 pm
Last modified: 18 April, 2026, 09:53 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত

আয়োজকরা জানান, চূড়ান্তভাবে নির্বাচিত এই উদ্যোক্তারা আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিতব্য ‘উইমেন সামিট এন্ড এক্সিবিশন ২০২৬’-এ সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।
টিবিএস রিপোর্ট
18 April, 2026, 09:45 pm
Last modified: 18 April, 2026, 09:53 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

নারীর ক্ষমতায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অলাভজনক সংস্থা 'পাওয়ার অব শি' আয়োজিত 'উদ্যোক্তা হান্ট' প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সম্ভাবনাময় নারী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। প্রতিযোগীরা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, পণ্যের মান, সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিচারকদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, হাল ফ্যাশনের প্রধান ও সাংবাদিক সাইফুর রহমান, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স জিসান কিংশুক এবং উইমেন চেম্বারের নেত্রী সঙ্গীতা আহমেদ। বিচারকরা অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, বাজার সম্ভাবনা, উপস্থাপনা দক্ষতা এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করেন।

প্রতিযোগিতায় স্টার্টআপ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জারিন রায়হান, রোকসানা ইসলাম এবং মনিরা আলম। এছাড়া শিক্ষার্থী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ইনস্টিটিউট অব সায়েন্স, ট্রেড এন্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিজওয়ানা সুলতানা এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী জান্নাতি ইভা।

আয়োজকরা জানান, চূড়ান্তভাবে নির্বাচিত এই উদ্যোক্তারা আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিতব্য 'উইমেন সামিট এন্ড এক্সিবিশন ২০২৬'-এ সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন। সেখানে তারা বিনামূল্যে স্টল সুবিধা, পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি নেটওয়ার্কিং এবং পুঁজি সহায়তার সুযোগ পাবেন।

দুই দিনব্যাপী এই সামিটে নারী উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতাদের মিলনমেলা ঘটবে। এতে ৩৩টি স্টল থাকবে, যেখানে সাধারণ উদ্যোক্তাদের পাশাপাশি এসিড সারভাইভার এবং প্রতিবন্ধী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প ও উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হবে। এছাড়াও থাকবে মাস্টার ক্লাস, স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় সভা।

অনুষ্ঠানে পাওয়ার অব শি'র চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, 'আমাদের মূল লক্ষ্য হলো নারীদের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা তাদের সৃজনশীলতাকে বাস্তব ব্যবসায় রূপান্তর করতে পারবেন। এই ধরনের আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি আত্মবিশ্বাস গড়ে তোলার একটি বড় মাধ্যম।'

তিনি আশা প্রকাশ করেন, এই বিজয়ীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে 'পাওয়ার অব শি' নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Topics

টপ নিউজ

উদ্যোক্তা / নারীর ক্ষমতায়ন / নারী উদ্যোক্তা / পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net