Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
কোনো কিছুই সহজে পেতে চান না নাঈম

খেলা

টিবিএস রিপোর্ট
27 February, 2020, 07:05 pm
Last modified: 27 February, 2020, 07:16 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

কোনো কিছুই সহজে পেতে চান না নাঈম

২০ বছর বয়সে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে নাঈমের। অভিষেকেই বাঁহাতি এই ব্যাটসম্যান সামনে পেয়েছেন পরাশক্তি ভারতকে, সেটাও বিরাট কোহলিদের ঘরের মাঠে। তরুণ নাঈম ঘাবড়ে যাননি। বুক চিতিয়ে লড়ে প্রথমে থিতু হয়েছেন, তারপর চিনিয়েছেন নিজের জাত।
টিবিএস রিপোর্ট
27 February, 2020, 07:05 pm
Last modified: 27 February, 2020, 07:16 pm

ভাগ্য সাহসীদের পক্ষে থাকে নাকি সাহসীরা ভাগ্য গড়ে নেন? কয়েক জনের মাঝে বসে থাকা অবস্থায় এমন প্রশ্ন শুনলে নাঈম শেখই হয়তো সবার আগে হাত তুলবেন। বাংলাদেশ ক্রিকেট দলের নবীন এই সদস্য ভাগ্যে বিশ্বাসী নন, ভাগ্যকে গড়ে নেওয়ার পক্ষে তিনি।

২০ বছর বয়সে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে নাঈমের। অভিষেকেই বাঁহাতি এই ব্যাটসম্যান সামনে পেয়েছেন পরাশক্তি ভারতকে, সেটাও বিরাট কোহলিদের ঘরের মাঠে। তরুণ নাঈম ঘাবড়ে যাননি। বুক চিতিয়ে লড়ে প্রথমে থিতু হয়েছেন, তারপর চিনিয়েছেন নিজের জাত।

অভিষেক টি-টোয়েন্টিতে ২৬ রান করা নাঈম পরের দুই ম্যাচে ছিলেন বাংলাদেশের ব্যাটিং কান্ডারি। দ্বিতীয় ম্যাচে ৩৬ করার পর শেষ ম্যাচে ৮১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলও মন্দ যায়নি। এসব পারফরম্যান্স নাঈমকে জায়গা করে দিয়েছে ওয়ানডে স্কোয়াডে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষণা করা ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে নাঈমকে। এবার লড়াই একাদশে সুযোগ করে নেওয়ার। এ পথে অভিজ্ঞ ব্যাটসম্যানদের সঙ্গে টক্কর দিতে হবে তাকে। আর এটাই পছন্দ বাঁহাতি এই ওপেনারের। কারণ সহজে কোনো কিছু পেতে চান না তিনি। তাতে কোনো কিছু অর্জনের মজাটা পান না নাঈম।

নাঈমের ব্যাখ্যাটা এমন, 'চ্যালেঞ্জ নিয়ে খেলার ব্যাপারটা মজা লাগে আমার কাছে। সব সহজে হয়ে গেলে ভালো লাগে না। চ্যালেঞ্জ নিয়ে খেলাটা উপভোগ করি। সিনিয়র ভাইদের সঙ্গে খারাপ-ভালো এসব নিয়ে আলোচনা হয়। চাপের মুহূর্তগুলো কীভাবে সামলাতে হয়, এসব নিয়ে কথা হয়।'

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়ে উচ্ছ্বাসের কমতি নেই নাঈমের। যদিও ওয়ানডে দলে ডাক পাওয়ার বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন তিনি, 'ভালো লাগছে, ওয়ানডে দলে ডাক পেয়েছি। জিম্বাবুয়ের সঙ্গে বিসিবি একাদশের ম্যাচে স্যারদের সঙ্গে কথা হয়েছিল। তখন বলেছিল সাদা বলে অনুশীলন করতে, সামনে খেলা আছে। কথা হয়েছে আগেই।'

লঙ্গার ভার্সনে সেভাবে খেলা হয় না নাঈমের। সর্বশেষ মধ্যাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ খেলতে নেমে অভিজ্ঞতাটা ভালো হয়নি ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বাঁহাতি এই ব্যাটসম্যানের। দুই ইনিংসেই শূন্য রানে আউট হন তিনি। সাদা বলের ক্রিকেটেই বেশি মন বসিয়েছেন তিনি।

নাঈম বলেন, 'সাদা বলের খেলা খুব উপভোগ করি। লাল বল সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি। বাড়িতে গিয়ে সাদা বলে কাজ করেছি। কিছু জিনিস আমাকে বলে দেওয়া হয়েছে কাজ করার জন্য। এসব নিয়েই কাজ করছি, প্রস্তুতি সব মিলিয়ে ভালো।'

লঙ্গার ভার্সনে এলোমেলো থাকার কারণ হিসেবে মাঝের লম্বা বিরতির কথা উল্লেখ করেছেন নাঈম। তার ভাষায়, 'আমি যখন অনূর্ধ্ব-১৯ খেলে এসেছি, তার আগে লাল বলে খেলে এসেছি। মাঝে অনেক বড় একটা বিরতি ছিল। লাল বল নিয়ে কাজ করা হয়নি। অনুশীলন করলে ঠিক হয়ে যাবে। ছোট ছোট ভুল হচ্ছে, এ জন্য আমি লাল বলে সফল না।'

Related Topics

টপ নিউজ

নাঈম শেখ / বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net