Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
২৬০ বছর পুরনো দুর্লভ হীরাটি নিলামে উঠছে 

অফবিট

টিবিএস ডেস্ক
23 January, 2022, 04:20 pm
Last modified: 23 January, 2022, 04:33 pm

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • সস্তায় ‘নকল’ ম্যাগনা কার্টা কিনেছিল হার্ভার্ড, ৭০ বছর পর জানা গেল এটাই আসল কপি

২৬০ বছর পুরনো দুর্লভ হীরাটি নিলামে উঠছে 

ধারণা করা হয়, হীরাটি মহাশূন্য থেকে পৃথিবীতে এসেছে; উল্কাপাতজনিত কোনো প্রভাবের দরুণ বা কোনো গ্রহাণুর সাথে সংঘর্ষের কারণে হীরাটি পৃথিবীতে এসে পড়েছে। 
টিবিএস ডেস্ক
23 January, 2022, 04:20 pm
Last modified: 23 January, 2022, 04:33 pm

৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের কালো রঙের দুর্লভ হীরাটিকে নিলামে তুলতে যাচ্ছে মূল্যবান সামগ্রীর নিলামকারী প্রতিষ্ঠান সথবি'স।

হীরাটির নাম দেওয়া হয়েছে 'দ্য এনিগমা'। ধারণা করা হয়, হীরাটি মহাশূন্য থেকে পৃথিবীতে এসেছে; উল্কাপাতজনিত কোনো প্রভাবের দরুণ বা কোনো গ্রহাণুর সাথে সংঘর্ষের কারণে হীরাটি পৃথিবীতে এসে পড়েছে। 

সথবি'স কর্তৃপক্ষ এমন বৃহদাকারের প্রাকৃতিক হীরা প্রাপ্তির ঘটনাকে 'অতিশয় দুর্লভ ঘটনা' বলে উল্লেখ করেছে। গত ফেব্রুয়ারিতে দুবাই ও লস অ্যাঞ্জেলসে প্রদর্শিত হওয়ার পরে লন্ডনে নিলামে তোলার সময় হীরাটির মূল্য ৫ মিলিয়ন ইউরোর কাছাকাছি উঠবে বলে আশা করেছিল তারা।

কালো হীরাকে কার্বনাডো হীরাও বলা হয়। মোটামুটি ২৬০ কোটি থেকে ৩৮০ কোটি বছর আগে এগুলোর অস্তিত্ব ছিল বলে গবেষণায় পাওয়া গিয়েছে। এ হীরাগুলোর ভেতর যে নাইট্রোজেন ও হাইড্রোজেনের সন্ধান পাওয়া যায় তা পৃথিবীর বাইরে নক্ষত্রমণ্ডলীয় অঞ্চলে বেশি পাওয়া যায়। এগুলোর মধ্যে 'অসবোর্নাইট' নামক একপ্রকার খনিজের সন্ধান পাওয়া গেছে যেটি সচরাচর উল্কাপিণ্ডের ভেতর পাওয়া যায়।  

সথবি'সের অলংকার বিশেষজ্ঞ নিকিতা বিনানির কাছে হীরাটি 'এক খাঁটি প্রাকৃতিক বিস্ময়'। 

এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, 'হীরাটি শত কোটি বছরের পুরোনো মহাজাগতিক বিস্ময়ের একটি। আগ্রহীদের জন্য একে নিজের সংগ্রহে যোগ করার একমাত্র সুযোগ এর নিলামকরণ।"

হীরাটির আকার মধ্যপ্রাচ্যে হাতের তালুর জন্য প্রচলিত 'হামসা' চিহ্ন দ্বারা অনুপ্রাণিত। হামসা সুরক্ষার স্মারক, আরবিতে এর অর্থ পাঁচ। নিলামদাতাদের বক্তব্য অনুযায়ী, পুরো হীরায় পাঁচের ধারণা প্রয়োগ করা হয়েছে। ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের হীরাটিতে ঠিক ৫৫টি ধার বা মুখ আছে। 

সথবি'স সিএনএনকে জানিয়েছে, এর আগে বহু ধার বা কিনারাওয়ালা হীরা ক্যারেটপ্রতি ১০ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। 

এবারের কালো হীরাটি ফেব্রুয়ারির ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত অনলাইন নিলামের জন্য রাখা হবে। তবে নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পেমেন্ট হিসেবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে।

সথবি'সের ইতিহাসে এযাবতকালে ক্রিপ্টোকারেন্সিতে বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান হীরাটির নাম 'দ্য কি ১০১৩৮'। ১০১ ক্যারেটের হীরাটি গতবছর নিলামে বিক্রি করা হয়েছিল।

হালের অনেক নিলামকারী প্রতিষ্ঠানই তাদের মূল্যবান আইটেমগুলোর পেমেন্ট ক্রিপ্টোকারেন্সিতে নেওয়া শুরু করেছে।

  • সূত্র- সিএনএন 
     
Related Topics

টপ নিউজ

অফবিট / দুর্লভ / হীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • সস্তায় ‘নকল’ ম্যাগনা কার্টা কিনেছিল হার্ভার্ড, ৭০ বছর পর জানা গেল এটাই আসল কপি

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net