Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
উটের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিলেন সৌদি নারীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 January, 2022, 02:55 pm
Last modified: 11 January, 2022, 02:55 pm

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়

উটের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিলেন সৌদি নারীরা

৪০জন অংশগ্রহণকারীর মধ্যে পাঁচজন ১০ লাখ রিয়াল প্রাইজ মানি পান। 
টিবিএস ডেস্ক
11 January, 2022, 02:55 pm
Last modified: 11 January, 2022, 02:55 pm
ছবি: সংগৃহীত

রক্ষণশীল সৌদি আরবে এই প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগীতায় নিজেদের উট নিয়ে অংশ নিয়েছেন দেশটির নারীরা। 

রুমাহ মরুভূমিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া লামিয়া আল-রাশদি বলেন, 'কিং আব্দুল আজিজ ফেস্টিভাল আয়োজিত এই ইভেন্ট আগে শুধু পুরুষদের জন্যই সীমাবদ্ধ ছিল,'  

'আমি অনেক ছোটবেলা থেকে উট নিয়ে অনেক আগ্রহী। নারীদের জন্য ইভেন্টটি উন্মুক্ত করে দেওয়ার পর আমি তখনই ঠিক করি অংশ নেব,'

কালো মুখবন্ধনী পরে রঙিন শাল জড়িয়ে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তার পরিবারের মালিকানাধীন ৪০টি উট আছে। 

৪০জন অংশগ্রহণকারীর মধ্যে পাঁচজন ১০ লাখ রিয়াল প্রাইজ মানি পান। 

বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উটের সৌন্দর্য বিচার করা হয়। উটের ঠোঁটের আকার, ঘাড় ও কুঁজ বেশি প্রাধান্য পায়। 

গত ডিসেম্বরে অংশগ্রহণকারীদের অনেককেই বাদ দেওয়া হয়, উটগুলোকে বোটোক্স ইনজেকশন দেওয়ার কারণে এ সিদ্ধান্ত আসে। 

প্রতিযোগিতার প্যারেডে ঘোড়ার পিঠে সামনের দিকে ছিলেন নারীরা। উটের পিঠে চড়ে পেছনের দিকে ছিলেন পুরুষরা, কারো হাতে ছিল তরবারি, ড্রামের তালে তালে নাচছিলেন অনেকে। 

বিশ্বের সবচেয়ে বড় জ্বালানী তেল রপ্তানিকারক দেশটি ইসলামের কঠোর অনুশাসন মেনে চলে। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দৃশ্যপটে আসার পর থেকে নারীদের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, বেশ কিছু সংস্কারমূলক কাজ হচ্ছে। 

এই পরিবর্তনের ছোঁয়ায় গাড়ি চালানোর সুযোগ পেয়েছে দেশটির নারীরা । 

প্রতিযোগিতার ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, "নারীরা সবসময়ই বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ ছিল। তাদের নিজেদের উট ছিল, উটের দেখাশোনা করতেন তারা," 

এই প্রতিযোগীতায় নারীদের অংশগ্রহণ সৌদি আরবের ঐতিহাসিক ঐতিহ্যকেই টিকিয়ে রাখা, এএফপিকে বলেন তিনি। 

আরেকজন প্রতিযোগী মুনিয়া আল-মিশখাস বলেন, 'বহুদিন ধরেই উট আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমাদের জন্য এ প্রতিযোগিতার উদ্যোগ অনেক বড় পদক্ষেপ,' 

এ প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগী মালাথ বিনতে এনাদের বয়স মাত্র সাত। ক্ষুদে এই প্রতিযোগীর উট তৃতীয় পুরষ্কার জিতে নিয়েছে। ২০০ উটের মালিক তার বাবা অসম্ভব খুশি মেয়ের জয়ে। 

গত মাসে শুরু হয় ৪০দিনব্যাপী বার্ষিক বেদুইন উৎসব। উপসাগরীয় দেশগুলোর উটের মালিকরা আসেন এ উৎসবে অংশ নিতে। 

সূত্র: ডন 
 
Related Topics

টপ নিউজ

উট / উটের সৌন্দর্য প্রতিযোগিতা / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net