Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত

আন্তর্জাতিক

তাসনিম নিউজ এজেন্সি
04 April, 2026, 07:30 pm
Last modified: 04 April, 2026, 07:34 pm

Related News

  • ছুটি শেষে সৌদি ফেরার পরদিনই হামলায় নিহত হন শাহেদ, বিবাহবার্ষিকীতে হলো দাফন
  • সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: শামা ওবায়েদ
  • ইরানে নতুন যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সূত্রের বরাতে জানাল এনপিআর
  • ইয়েমেনি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকায় কর্মীদের সদর দপ্তর ছাড়ার নির্দেশ সৌদি আরামকোর
  • একের পর এক হামলা: মার্কিন কূটনীতিকদের সৌদি ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত

বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, ইরানের ফারস প্রদেশে হামলায় অংশ নেওয়া দ্বিতীয় ড্রোনটি ছিল চীন নির্মিত ‘উইং লুং’ মডেলের। এই ড্রোনটি নজরদারি ও আক্রমণ উভয় কাজেই পারদর্শী। বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই ধরনের ড্রোন রয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি
04 April, 2026, 07:30 pm
Last modified: 04 April, 2026, 07:34 pm
ছবি: তাসনিম নিউজ এজেন্সি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সরাসরি অংশগ্রহণকে অত্যন্ত 'উচ্চ-ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত' হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা। দুই আরব দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত নাজুকতা সত্ত্বেও এই যুদ্ধে জড়িয়ে পড়াকে তাদের জন্য একটি বড় ধরনের 'জুয়া' হিসেবে দেখা হচ্ছে।

তাসনিম নিউজ এজেন্সির 'ওয়ার ন্যারেটিভ গ্রুপ'-এর আজকের (৪ এপ্রিল) প্রতিবেদন অনুযায়ী, ইরানের ফারস প্রদেশের আকাশে একটি 'এমকিউ-৯ রিপার'-সহ দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার খবর আগে জানানো হয়েছিল। তবে হামলার পরবর্তী কয়েক ঘণ্টার ছবি এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ভূপাতিত দুটি ড্রোনের মধ্যে সম্ভবত একটি ছিল 'রিপার'।

বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, দ্বিতীয় ড্রোনটি ছিল চীন নির্মিত 'উইং লুং' মডেলের। এই ড্রোনটি ইরানের 'শাহেদ-১২৯'-এর মতোই দীর্ঘ সময় আকাশে ওড়ার ক্ষমতা সম্পন্ন এবং নজরদারি ও আক্রমণ উভয় কাজেই পারদর্শী। বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই ধরনের ড্রোন রয়েছে।

যদি এই ধারণাটি সঠিক হয়, তবে এর অর্থ হলো—ওই দুই দেশের মধ্যে কোনো একটির ড্রোন সরাসরি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে। এটি পারস্য উপসাগরীয় দেশগুলোর যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ার বড় একটি লক্ষণ। এর আগে এসব দেশ তাদের সামরিক ঘাঁটি এবং অবকাঠামো প্রকাশ্যে বা গোপনে যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ করে দিলেও এবার তারা সরাসরি অভিযানে অংশ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক এই পক্ষগুলো কেবল মার্কিন অপারেশনকে সমর্থনই করছে না, বরং উত্তেজনা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। এই পরিস্থিতি ইরানের পাল্টা জবাবের পরিধি আরও বাড়িয়ে দিতে পারে এবং এতে সৌদি আরব ও বিশেষ করে আমিরাতের অবকাঠামো নতুন করে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশগুলোর উচ্চ অর্থনৈতিক এবং অবকাঠামোগত সংবেদনশীলতা থাকা সত্ত্বেও এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ তাদের জন্য অত্যন্ত আত্মঘাতী হতে পারে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে অথবা ওয়াশিংটনের কৌশলগত প্রয়োজনে এই দেশগুলো যুদ্ধে জড়াচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে যখন ওয়াশিংটন বারবার তার আঞ্চলিক মিত্রদের যুদ্ধের ব্যয়ভার বহন করার কথা বলছে।

ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে ইরানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমকিউ-৯ রিপার ড্রোনটি সম্ভবত ইরানের 'ডে-৯' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, উইং লুং ড্রোনটি ভূপাতিত করতে ব্যবহার করা হয়েছে 'মাজিদ' প্রতিরক্ষা ব্যবস্থা।
যদি এই তথ্য সঠিক হয়, তবে এটি হবে বর্তমান যুদ্ধে 'ডে-৯' প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রথম সফল লক্ষ্যভেদ, যা কারিগরি ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সংযুক্ত আরব আমিরাত / ইরান / ড্রোন আক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • ছুটি শেষে সৌদি ফেরার পরদিনই হামলায় নিহত হন শাহেদ, বিবাহবার্ষিকীতে হলো দাফন
  • সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: শামা ওবায়েদ
  • ইরানে নতুন যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সূত্রের বরাতে জানাল এনপিআর
  • ইয়েমেনি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকায় কর্মীদের সদর দপ্তর ছাড়ার নির্দেশ সৌদি আরামকোর
  • একের পর এক হামলা: মার্কিন কূটনীতিকদের সৌদি ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net