Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
নিজের জীবন রক্ষা করতে পারলেন না ‘ডিফেন্ডার’ দুর্জয়

ফিচার

শেহেরীন আমিন সুপ্তি
30 November, 2021, 05:15 pm
Last modified: 01 December, 2021, 12:45 pm

Related News

  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪

নিজের জীবন রক্ষা করতে পারলেন না ‘ডিফেন্ডার’ দুর্জয়

‘বাবারে তোর জন্য আমরা কি না কষ্ট করছি? তোকে বড় করার জন্য কত আশা, কত স্বপ্ন ছিল। তার সবই শেষ হলোরে। তুই কেন গেলিরে বাবা। তুই তো দোকানেই ছিলি। আব্বারে আব্বা তুই মুরগীর মাংস ছাড়া ভাত খাস না! মুরগীর মাংস রাঁধছি, কোথায় তুই, খাবি না?’
শেহেরীন আমিন সুপ্তি
30 November, 2021, 05:15 pm
Last modified: 01 December, 2021, 12:45 pm

স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হবে। ভালো কলেজে পড়ালেখা করে বাবা-মায়ের দুঃখ দূর করবে। স্বপ্ন জয়ের পথে পাড়ি দেয়ার আগেই যাত্রী হলো অনন্ত মহাকাশ যাত্রার। সোমবার, ২৯ নভেম্বর ১৯তম জন্মদিনেই মায়ের কোল খালি করে নির্মম সড়ক ব্যবস্থার বলি হলো মাইনুদ্দিন ইসলাম দুর্জয়।

রামপুরায় অনাবিল পরিবহনের বাসের নিচে চাপা পড়ে নিহত দুর্জয়ের স্মৃতিতে ভারাক্রান্ত তার স্বজন ও এলাকাবাসী। ঘন্টাখানেক আগে দেখা হাসিখুশি ছেলে মুহূর্তেই কীভাবে মৃতুর কোলে ঢলে পড়লো তা বিশ্বাসই করতে পারছেন না তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম হওয়ার পর ছোটবেলাতেই বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে এসেছিল দুর্জয়। রামপুরা এলাকাতেই তার বেড়ে ওঠা। তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট দুর্জয় ভালোবাসত ফুটবল খেলতে। পড়ালেখার পাশাপাশি রামপুরায় বাবার চায়ের দোকানে বসত সে। আর অবসরে বন্ধুদের নিয়ে মেতে থাকত ফুটবলে। ফুটবল দলে দুর্জয়ের জার্সি নম্বর ছিল ১৭। খেলত ডিফেন্ডার হিসেবে। মৃত্যুকে 'ডিফেন্ড' করতে না পেরে চলে গেল দল ছেড়ে। গতকালের পর ১৭ নম্বর জার্সি পরে আর কেউ খেলতে আসবে না রামপুরার এফসি স্করপিয়নের দলে।

এফসি স্করপিয়ন

কয়েকদিন আগেই রামপুরা একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা শেষ করেছিল দুর্জয়। ভালো কলেজে ভর্তি করার জন্য অনুরোধ করেছিল বাবাকে। নিজে না খেয়ে কষ্ট করে হলেও ছেলেকে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে দৃঢ় প্রত্যয়ী ছিলেন দুর্জয়ের বাবা। কিন্তু সে সুযোগ আর পেলেননা। ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। দুর্ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণ আগেই যে তার  দেখা হলো ছেলের সাথে। দোকান থেকে বের হয়ে বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল সে। ছোলা খাওয়ার জন্য চেয়ে নিয়েছিল ১০ টাকা। সে ছেলেই যে না ফেরার দেশে চলে গেছে তা কীভাবে মেনে নেবেন! বারবার ছেলের মোবাইলে কল করে তার সাথে কথা বলতে চাচ্ছেন। বিশ্বাস করেন কল করলেই সাড়া দেবে দুর্জয়। কাঁদতে কাদতেই বলছিলেন, 'তোরা আমার পুতরে ফোন দে। ফোন দিলেই আমার পুত বাসায় চলে আসবে। ভিক্ষা করে হলেও আমার পুতরে কলেজে পড়াব।'

দুর্জয়ের প্রিয় খাবার ছিল মুরগী। ছেলের প্রিয় মুরগী রান্না করে কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন দুর্জয়ের মা। ছেলেকে নিয়ে দেখা স্বপ্নগুলো মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে তার। আশা-ভরসা সব ধুলোয় মিলিয়ে গেছে। 

'বাবারে তোর জন্য আমরা কি না কষ্ট করছি? তোকে বড় করার জন্য কত আশা, কত স্বপ্ন ছিল। তার সবই শেষ হলোরে। তুই কেন গেলিরে বাবা। তুই তো দোকানেই ছিলি। আব্বারে আব্বা তুই মুরগীর মাংস ছাড়া ভাত খাস না! মুরগীর মাংস রাঁধছি, কোথায় তুই খাবি না?' বিলাপ করে বলছিলেন দুর্জয়ের মা। 

এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত দুর্জয়ের এই অকাল মৃত্যু মানতে পারছেন না তার প্রতিবেশীরাও। রামপুরার তিতাস রোডে বাসা হলেও ছেলেবেলা থেকেই পুরো এলাকার পরিচিত মুখ ছিল দুর্জয়। এখানেই তার বেড়ে ওঠা, খেলাধূলা, পড়াশোনা। 

বাসের নিচে চাপা পড়ার খবর পেয়ে প্রথমে ছুটে আসেন দুর্জয়ের দুলাভাই সাদ্দাম। চিরচেনা হাসিমুখের ছিন্নভিন্ন রূপ দেখে ঠিক থাকতে পারেননি তিনি। সাদ্দামের ভাই বলেন, 'আমি ও আমার বড়ভাই সাদ্দাম হোসেন গিয়ে দেখি সে পড়ে আছে। রক্ত ভেসে যাচ্ছে। মাথা নেই, চেনার উপায় নেই। চারদিকে বাসে আগুন জ্বলছে। কারা এসব বাসে আগুন দিলো এত তাড়াতাড়ি তাও বুঝে উঠতে পারি নাই। মাইনুদ্দিনের এসব পরিস্থিতি দেখে সাদ্দাম ভাই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।'

সোমবার রাতে রাস্তা পেরোতে গিয়ে অনাবিল পরিবহনের বাসের নিচে চাপা পড়ে নিহত হন মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। দুর্ঘটনার সাথেসাথেই বিক্ষুব্ধ জনতা সেই বাসসহ আশেপাশের কয়েকটি বাসে আগুন জ্বালিয়ে দেয় ও ভাংচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় এখন পর্যন্ত এক বাস চালক ও চালকের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, মঙ্গলবার সকাল থেকেই দুর্জয়ের মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ অবরোধ করে আন্দোলন করছে।

ছাত্র আন্দোলনে অংশ নেওয়া দুর্জয়ের বন্ধু হৃদয় হাসান টিবিএসকে বলেন, 'স্কুল জীবনের শুরু থেকে আমার বন্ধু দুর্জয়। এভাবে আমাদের ছেড়ে চলে যেতে হলো তাকে। দুইদিন পরপরই রাস্তায় এমন দুর্ঘটনা হচ্ছে। আপনারা একটু ভালো করে লেখালেখি করেন, যেন আমার বন্ধু হত্যার বিচার পাই।'

দুর্জয়ের মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে আজ সকাল থেকে রামপুরা ব্রিজ অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

পূর্ব রামপুরার তিতাস রোডে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হচ্ছে দুর্জয়ের মৃতদেহ। সেখানে আবার জানাজা শেষে দাফন করা হবে তাকে। গত কয়েকদিন যাবতই ঢাকার রাস্তায় ঘটে গেছে ভয়াবহ কিছু সড়ক দুর্ঘটনা। নিরাপদ সড়কের দাবীতে ছাত্রদের বারবার আন্দোলন সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

Related Topics

টপ নিউজ

দুর্জয় / সড়ক দুর্ঘটনা / রামপুরা / বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু / মাইনুদ্দিন ইসলাম দুর্জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net