Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2026, 02:45 pm
Last modified: 08 August, 2026, 02:54 pm

Related News

  • সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • যন্ত্রপাতি-জনবল সংকটে চালু হয়নি সিলেটের ৯০ কোটি টাকায় নির্মিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র
  • ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মুখোমুখি দুই বাস সংঘর্ষ: নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা সর্বোচ্চ ৩ লাখ

ঘোষণা অনুযায়ী, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতরা প্রত্যেকে ১ লাখ টাকা করে সরকারি অনুদান পাবেন।
টিবিএস রিপোর্ট
08 August, 2026, 02:45 pm
Last modified: 08 August, 2026, 02:54 pm
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: টিবিএস

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ঘোষণা অনুযায়ী, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতরা প্রত্যেকে ১ লাখ টাকা করে সরকারি অনুদান পাবেন।

শনিবার (৮ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে মন্ত্রী এই আর্থিক সহায়তার কথা জানান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। হতাহতদের পক্ষ থেকে ওই ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা দ্রুততম সময়ে সরকারি অনুদানের টাকা হাতে পাবেন।

সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কে বারবার দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ভোরের দিকে মহাসড়ক ফাঁকা থাকায় চালকরা যে বেপরোয়া গতি ও অহেতুক প্রতিযোগিতায় লিপ্ত হন, তা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহত ৯ জনের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Topics

টপ নিউজ

সিলেট / বাস দুর্ঘটনা / বাস / সড়ক দুর্ঘটনা / ক্ষতিপূরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • যন্ত্রপাতি-জনবল সংকটে চালু হয়নি সিলেটের ৯০ কোটি টাকায় নির্মিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র
  • ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
  • যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net