Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
৬০০ বছর পর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বিস্ময়াভিভূত হয়ে দেখল মানুষ!

ফিচার

টিবিএস ডেস্ক
19 November, 2021, 10:00 pm
Last modified: 20 November, 2021, 12:40 pm

Related News

  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • স্মার্টফোনের নীল আলো চাঁদের পর্যায় ও মাসিক চক্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে: গবেষণা

৬০০ বছর পর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বিস্ময়াভিভূত হয়ে দেখল মানুষ!

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুরু হয় আজ, বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে। শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। এ সময় চাঁদ ধারণ করেছিল টকটকে লালবর্ণ। ফলে সৃষ্টি হয় অসাধারণ কিছু দৃশ্যের। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন স্থানে কেমন দেখা গেছে আজকের চন্দ্রগ্রহণ।
টিবিএস ডেস্ক
19 November, 2021, 10:00 pm
Last modified: 20 November, 2021, 12:40 pm
নিউ ইয়র্ক সিটির নিউ জার্সির ল্যাকাওয়ানা ক্লক টাওয়ারের ওপর ঝুলে রয়েছে গ্রহণে পাওয়া চাঁদ। সূর্যাস্তের আগে তোলা ছবি। ছবি: গেটি ইমেজেস

গত ৬০০ বছরের মধ্যে দীর্ঘতম  চন্দ্রগ্রহণ দেখা গেল আজ। ১৪৪০ সালের পর দীর্ঘতম এই চন্দ্রগ্রহণ এই আংশিক চন্দ্রগ্রহণ প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হয়। গোটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পলিনেশিয়া, অস্ট্রেলিয়া ও উত্তর-পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে গেখা গেছে আজকের চন্দ্রগ্রহণ। 

আজকের পর এমন গ্রহণ ফের দেখা যাবে ২৬৬৯ সালে। 

সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ ঘটে। চাঁদের নিজস্ব আলো না থাকায় সূর্যের আলোয় আলোকিত হয় সে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর আড়ালে ঢাকা পড়ায় চাঁদে সূর্যালোক পৌঁছাতে পারে না। এ সময় পৃথিবী চাঁদের আলোয় নিজের ছায়া দেখতে পায়।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যানুসারে, আজ চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়েছিল পৃথিবীর আড়ালে। এ কারণে একে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। পুরো চাঁদ ঢাকা পড়লে তাকে বলা হলো পূর্ণ চন্দ্রগ্রহণ। তবে আক্ষরিক অর্থে আংশিক হলেও শুক্রবারের চন্দ্রগ্রহণ অনেকটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণই। 

আজকের চন্দ্রগ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে, শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। এ সময় চাঁদ ধারণ করেছিল টকটকে লালবর্ণ। ফলে সৃষ্টি হয় অসাধারণ কিছু দৃশ্যের। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন স্থানে কেমন দেখা গেছে আজকের চন্দ্রগ্রহণ।
 

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের স্টোরি ব্রিজের ওপরে উঁকি দিয়েছে টকটকে লাল চাঁদ। ছবি: ইপিএ

স্পেনের গ্যালিসিয়া থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখছেন তিনজন মানুষ। ছবি: গেটি ইমেজেস

আমেরিকার নিউইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে চন্দ্রগ্রহণের রূপ। ছবি: এএফপি

এল সালভাদরের রাজধানী স্যান সালভাদর থেকে চন্দ্রগ্রহণের দৃশ্য। লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলো আজ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে। ছবি: গেটি ইমেজেস

চিলির সান্তিয়াগোর গ্র্যান টরে ভবনের পাশে উঁকি দিয়েছে অপরূপা চাঁদ। ছবি: রয়টার্স

মেঘের আড়াল থেকে টোকিও টাওয়ারের ওপর উঁকি দিয়েছে গ্রহণের চাঁদ। জাপানের টোকিও থেকে তোলা। ছবি: এপি

এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরে যিশুখ্রিষ্টের ভাস্কর্যের ফাঁক দিয়ে দেখা দিয়েছে রক্তলাল চাঁদ। ছবি: রয়টার্স

জাপানে অবস্থিত বিশ্বের উচ্চতম ব্রডকাস্টিং টাওয়ার টোকিও স্কাইট্রির পাশে পৃথিবীর ছায়ায় ঢেকে যাওয়া রক্তিম চাঁদ অবতারণা করেছে অপার্থিব দৃশ্যের। ছবি: রয়টার্স

চন্দ্রগ্রহণের এই ছবিটিও বিশ্বের উচ্চতম ব্রডকাস্টিং টাওয়ার টোকিও স্কাইট্রি থেকে তোলা। ছবি: রয়টার্স

চীনের সাংহাইয়ের উঁচু ভবনের ওপর মিটিমিটি হাসছে রক্তিম চাঁদ। ছবি: রয়টার্স

নববধূর মতো আধঘোমটা দেওয়া লাজে রাঙা চাঁদ উঁকি দিয়েছে উত্তর-পশ্চিম স্পেনের গ্যালিসিয়ার সান্তিয়াগো ডি কম্পোস্তেলার আকাশে। ছবি: ইপিএ

৬০০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ বলে কথা। আয়োজন করে এই অপূর্ব দৃশ্যের সাক্ষী হওয়াটা মন্দ নয়। তাই টেলিস্কোপে চন্দ্রগ্রহণ দেখার জন্য জাপানের টোকিওর রোপঙ্গি হিলস অবজারভেশন ডেকে জড়ো হয়েছে লোকজন। চন্দ্রগ্রহণের ভিডিও ধারণের জন্য জড়ো হয়েছেন সংবাদকর্মীরাও। ছবি: এএফপি

আমেরিকার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের ওপর নির্মিত স্ট্যাচু অব ফ্রিডম-এর পাশে দেখা দিয়েছে টকটকে লাল চাঁদ। ছবি: এএফপি

Related Topics

টপ নিউজ

চন্দ্রগ্রহণ / দীর্ঘতম চন্দ্রগ্রহণ / চাঁদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা
  • ৫০ বছরেও কেন মানুষ আর চাঁদে গেল না?
  • স্মার্টফোনের নীল আলো চাঁদের পর্যায় ও মাসিক চক্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে: গবেষণা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net