Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
'আপনি বেঁচে আছেন, এটা ভুলেই যাই': টুইটারে বার্নিকে মাস্কের ট্রল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 November, 2021, 03:55 pm
Last modified: 15 November, 2021, 04:10 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

'আপনি বেঁচে আছেন, এটা ভুলেই যাই': টুইটারে বার্নিকে মাস্কের ট্রল

অতি ধনী ব্যক্তিদের যথাযথভাবে সরকারকে কর দিতে হবে, স্যান্ডার্সের এমন টুইটের প্রতিক্রিয়ায় রোববার সকালে মাস্ক পাল্টা টুইটে লিখেছেন, “আপনি এখনও বেঁচে আছেন, এটা ভুলেই যাই”।
টিবিএস ডেস্ক
15 November, 2021, 03:55 pm
Last modified: 15 November, 2021, 04:10 pm

টুইটারে আবারও ট্রল শুরু করেছেন ইলন মাস্ক; আর এবার তার শিকার মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

অতি ধনী ব্যক্তিদের যথাযথভাবে সরকারকে কর দিতে হবে, স্যান্ডার্সের এমন টুইটের প্রতিক্রিয়ায় রোববার সকালে মাস্ক পাল্টা টুইটে লিখেছেন, "আপনি এখনও বেঁচে আছেন, এটা ভুলেই যাই"। 

গত সপ্তাহের শেষ পর্যন্ত টেসলার মোট ৬.৯ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তবে এটি তার সরাসরি মালিকানাধীন শেয়ারের ৪ শতাংশেরও কম। 

ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি; তার মোট সম্পদের পরিমাণ ২৮৫ বিলিয়ন ডলার। সুতরাং, মাস্ক নিশ্চিতভাবেই স্যান্ডার্সের 'অতি ধনী' শ্রেণির অন্তর্ভুক্ত।   

গত সপ্তাহে টেসলায় নিজের মালিকানাধীন শেয়ারের ১০ শতাংশ বিক্রি করে দেওয়া উচিত কিনা, সে বিষয়ে টুইটার ব্যবহারকারীদের মতামত জানতে চেয়েছিলেন মাস্ক। 'হ্যাঁ' অথবা 'না' উত্তরের একটি পোল গঠন করেছিলেন তিনি। সেখানে ৫৮ শতাংশ ভোটার 'হ্যাঁ' উত্তর দিয়েছিলেন।  

তবে এটি এখনও নিশ্চিত নয় যে, গত সপ্তাহের টুইটার পোলের ভিত্তিতেই তিনি প্রায় ৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন কিনা।   

ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে চলে গেলেও সম্প্রতি এক টুইটে মাস্ক স্বীকার করেছেন তাকে ক্যালিফোর্নিয়ার আয়কর দিতে হবে। কারণ ব্যবসায়িক প্রয়োজনে তিনি এখনও সেখানে সময় কাটান। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া রাজ্যের সর্বোচ্চ করের হার ১৩.৩ শতাংশ। 

অতি ধনী ব্যক্তিদের সম্পদের ওপর কর আরোপ করা মার্কিন সিনেটের বাজেট কমিটির সভাপতি বার্নি স্যান্ডার্সের কাজের একটি বড় অংশ। তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী পরিবারের ০.১ শতাংশের ওপর একটি বার্ষিক কর প্রস্তাব করেছেন। তার মতে, আগামী দশক নাগাদ প্রস্তাবিত এই করের পরিমাণ দাঁড়াবে ৪.৩৫ ট্রিলিয়ন ডলারে এবং এটি আগামী ১৫ বছরের মধ্যে বিলিয়নিয়ারদের সম্পদ নামিয়ে আনবে অর্ধেকে। 

প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রক্ষমতায় এসেই হাতে নিয়েছিলেন এক বিশাল পরিমাপের সামাজিক সুরক্ষা পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতেই কংগ্রেসের ডেমোক্র্যাটরা দেশের বিলিয়নিয়ারদের ওপর ট্যাক্স আরোপের উদ্যোগ নিয়েছেন। 

মাস্কের টুইটার পোলের সমালোচনা করে ওরেগন রাজ্যের রন ওয়াইডেন বলেন, "বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সরকারকে আদৌ কোনো কর দেবেন কি দেবেন না, সেটি অবশ্যই একটি টুইটার পোলের ফলাফলের ওপর নির্ভর করা উচিত নয়। এখন সময় এসেছে বিলিয়নিয়ারদের আয়কর দেওয়ার।" 

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / ট্রল / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net