Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
কপ-২৬: খেলাধুলায় জলবায়ু নীতি অনুসরণ করতে ফিফার চুক্তি স্বাক্ষর 

খেলা

টিবিএস ডেস্ক 
04 November, 2021, 07:00 pm
Last modified: 04 November, 2021, 08:04 pm

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প

কপ-২৬: খেলাধুলায় জলবায়ু নীতি অনুসরণ করতে ফিফার চুক্তি স্বাক্ষর 

স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী খেলাধুলায় ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন ৫০ শতাংশ কমিয়ে আনা ও ২০৪০ সালের মধ্যে নেট শূন্য নির্গমন নিশ্চিত করবে ফিফা। 
টিবিএস ডেস্ক 
04 November, 2021, 07:00 pm
Last modified: 04 November, 2021, 08:04 pm

কপ-২৬ শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে একটি চুক্তি স্বাক্ষর করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

গতকাল স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী খেলাধুলায় ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন ৫০ শতাংশ কমিয়ে আনা ও ২০৪০ সালের মধ্যে নেট শূন্য নির্গমন নিশ্চিত করবে ফিফা। 

এদিনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, প্রিমিয়ার লিগ, ফরমুলা ই এবং বিবিসি স্পোর্টও কয়েকটি জলবায়ু  চুক্তি স্বাক্ষর করেছে। 

যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা রাষ্ট্র তাদের কার্বন নিঃসরণ ও (বায়ুমণ্ডল থেকে) কার্বন অপসারণের মধ্যে একটি সামগ্রিক ভারসাম্য অর্জন করতে সক্ষম হয় তখন তাকে নেট শূন্য নির্গমন বলা হয়। 

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও জলবায়ু পরিবর্তন রোধে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে ফর্মুলা ওয়ানের মতো এই সংস্থাও জাতিসংঘের শূন্য নির্গমনের ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি। 
 
এই গ্রীষ্মে ১১টি দেশজুড়ে ইউরোর আয়োজন করে বেশ সমালোচিত হয়েছে উয়েফা। সমালোচিত হয়েছে নতুন মহাদেশীয় টুর্নামেন্ট, ইউরোপা কনফারেন্স লিগ প্রবর্তন করেও। এই টুর্নামেন্টের ফলে মহাদেশীয় ক্লাব ফুটবল ম্যাচের সংখ্যা ২০ শতাংশ বেড়ে যাবে। 

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যক্রম তাদের স্বাক্ষরিত নীতিগুলোর সঙ্গে কতটা  বিরোধপূর্ণ, তার আরেকটি দৃষ্টান্ত এটি। 

এদিকে ফিফা নেট শূন্য নির্গমনের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের দ্বিবার্ষিক বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে যথারীতি এগিয়ে যাচ্ছে। দ্বিবার্ষিক বিশ্বকাপের পাশাপাশি ২০২৬ সাল থেকে বিশ্বকাপের দলসংখ্যা ৪৮ এ উন্নীত করার পরিকল্পনাও করছে ফিফা। এই দুই পরিকল্পনার বাস্তবায়নে কার্বন নির্গমনের মাত্রা বহুগুণে বেড়ে যাবে। 

সূত্র: বিবিসি।  
 
Related Topics

টপ নিউজ

কপ-২৬ / ফিফা / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net