Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
রশিদ খানের রেকর্ডের ম্যাচে আসিফ ঝড়ে হারল আফগানিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
29 October, 2021, 11:50 pm
Last modified: 30 October, 2021, 12:26 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

রশিদ খানের রেকর্ডের ম্যাচে আসিফ ঝড়ে হারল আফগানিস্তান

জয়ের জন্য ১২ বলে ২৪ রান দরকার ছিল পাকিস্তানের। করিম জানাতের করা ১৯তম ওভারে দুটি ডট দিলেন ম্যাচসেরা আসিফ, কিন্তু বাকি চার বলেই ছক্কা। ৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পাকিস্তান।
টিবিএস রিপোর্ট
29 October, 2021, 11:50 pm
Last modified: 30 October, 2021, 12:26 am

আগে ব্যাটিং করে মাঝারি স্কোর গড়ে বল হাতেও দারুণ ছন্দে এগোতে থাকলো আফগানিস্তান। বাবর আজম পাকিস্তানকে এগিয়ে নিতে থাকলেও লড়াই থামালো না আফগানরা। মোহাম্মদ হাফিজ, বাবরকে ফেরানোর পথে হয়ে গেল রশিদ খানের দ্রততম ১০০ টি-টোয়েন্টি উইকেটের রেকর্ড, ম্যাচ উঠলো জমে। কিন্তু ১৯তম ওভারে এক হাতেই সব শেষ করে দিলেন আসিফ আলী। ৪ ছক্কায় পাকিস্তানকে দারুণ এক জয় এনে দিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

জয়ের জন্য ১২ বলে ২৪ রান দরকার ছিল পাকিস্তানের। করিম জানাতের করা ১৯তম ওভারে দুটি ডট দিলেন ম্যাচসেরা আসিফ, কিন্তু বাকি চার বলেই ছক্কা। ৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পাকিস্তান। শুক্রবার দুবাইয়ে সুপার লিগে ২ নম্বর গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। বিশ্বকাপে দুরন্ত হয়ে ওঠা পাকিস্তানের এটা টানা তৃতীয় জয়। এই জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখল তারা। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে আপগানিস্তান। শুরুর ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দলকে পথ হারাতে দেননি অধিনায়ক মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের অপরাজিত ইনিংসে ৬ উইকেটে ১৪৭ রান করে আফগানরা। জবাবে অধিনায়ক বাবর আজম ও ফকর জামানের পর আসিফ আলীর শেষের ঝড়ে ১৯ ওভারে ৫ উইকেট জয় তুলে নেয় পাকিস্তান। 

লড়াই করে হেরে যাওয়া এই ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন রশিদ খান। টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে ১০০টি উইকেটের মালিক হয়েছেন আফগান এই তারকা লেগ স্পিনার। এই রেকর্ড গড়তে রশিদের লাগলো ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ। তার উইকেট এখন ১০১টি, যা সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয়। ১০৭ উইকেটের মালিক লঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ৭৬ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। ১১৭ উইকেট নিয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসানের লেগেছিল ৮৪টি ম্যাচ। 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হন মোহাম্মদ রিজওয়ান। পরে বাবর আজম ও ফকর জামান মিলে দলকে অনেকটা এগিয়ে দেন। ফকর ৩০ রান করে আউট হলেও বাবর তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪৭ বলে ৪টি টারে ৫১ রান করেন তিনি। এরপর মোহাম্মদ হাফিজ ১০ ও শোয়েব মালিক ১৯ রান করে আউট হওয়ার পর মাত্র ৭ বলে ৪টি ছক্কায় অপরাজিত ২৫ রান করে দলকে জেতান ম্যাচসেরা আসিফ আলী। রশিদ খান ২টি এবং মোহাম্মদ নবী, মুজিব-উর-রহমান ও নাভিন-উল-হক একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা আফগানিস্তানের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৫ রান করে করেন নবী ও গুলবাদিন। এ দুই ব্যাটসম্যানই অপরাজিত থাকেন। এ ছাড়া রহমানউল্লাহ গুরবাজ ১০, আজগর আফগান ১০, করিম জানাত ১৫ ও নাজিবুল্লাহ জাদরান ২২ রান করেন। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ২টি এবং শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী ও শাদাব খান একটি করে উইকেট নেন।

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান ক্রিকেট দল / পাকিস্তান ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net