Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
শুক্রবারের মধ্যে জামিন না পেলে ১৫ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
28 October, 2021, 10:25 am
Last modified: 28 October, 2021, 10:28 am

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

শুক্রবারের মধ্যে জামিন না পেলে ১৫ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে!

এখনো এনসিবির পক্ষ থেকে পালটা জবাব পর্ব শুরুই করা যায়নি।
হিন্দুস্তান টাইমস
28 October, 2021, 10:25 am
Last modified: 28 October, 2021, 10:28 am
আরিয়ান খান। ছবি: সংগৃহীত

শাহরুখ খানের জন্মদিন, দিওয়ালি সেলিব্রেশন- কোনোটাই কি এ বছর পালিত হবে না মন্নতে? সবটাই নির্ভর করছে বম্বে হাই কোর্টের উপর। তবে সময় আর খুব বেশি হাতে নেই আরিয়ান খানের। মঙ্গলবারের পর বুধবারও খুব বেশি দূর এগোল না আরিয়ান খানের জামিনের শুনানির আবেদন।

বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে এই মামলার শুনানি। এখনো এনসিবির পক্ষ থেকে পালটা জবাব পর্ব শুরুই করা যায়নি। কিন্তু সমস্যা হলো, যদি আগামী দু-দিনের মধ্যে আরিয়ানের জামিন আবেদন নিয়ে রায় না দেন বিচারপতি নীতিন সাম্বরে তবে ১৫ নভেম্বর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হতে পারে আরিয়ান খানকে!

কেন? আসলে শনিবার ও রোববার সপ্তাহান্তের জেরে বন্ধ থাকবে ভারতের কোর্ট। আর আগামী সপ্তাহে দিওয়ালির ছুটি শুরু হচ্ছে হাইকোর্টে। মহারাষ্ট্রের কোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে ১লা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত, তেমনই খবর। এরপর ১৩ ও ১৪ই নভেম্বর ফের শনিবার ও রোববার। তাই পুনরায় কোর্টের কার্যক্রম শুরু হবে সেই ১৫ নভেম্বর (সোমবার) থেকে। সুতরাং বৃহস্পতিবার এনসিবির তরফে ঠিক কী দলিল আদালতের সামনে রাখবেন এএসজি অনিল সিং সেইদিকে তাকিয়ে সকলে।

আরিয়ান-আরবাজদের আইনজীবীদের ফৌজরা কোর্টে দু-দিন ধরে দলিল রাখলেন মক্কেলদের তরফে। বুধবার আরবাজ মার্চেন্টের আইনজীবী অমিত দেশাই (নিম্ন আদালতে ইনি আরিয়ানের হয়ে লড়েন) এদিন দুই বন্ধুর হয়ে সওয়াল করে বলেন, যে দোষের জন্য সর্বোচ্চ সাজা এক বছর (মাদক সেবন) তার জন্য বিনা জামিনে এতদিন ধরে ওদের আটকে রাখা অনুচিত। এমন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ রয়েছে যা স্পষ্ট করছে এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্নই নেই। আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি বলেন, গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। এখানে সেই নিয়ম মানেনি এনসিবি। 

তিনি আরও বলেন, আরিয়ানের গ্রেফতারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

গত ২রা অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার হন আরিয়ান খান। আরিয়ান খানের বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮(সি), ২০বি (মাদক কেনা), ২৭ (মাদক সেবন), ২৮ (অপরাধের চেষ্টা), ২৯ (ষড়যন্ত্র) এবং ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করেছে এনসিবি। আরবাজ মার্চেন্টের থেকে ৬ গ্রাম এবং মুনমুন ধামেচার থেকে ৫ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার করেছিল এনসিবি।

এর আগে সেশন কোর্টে আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির তরফে আদালতকে এএসজি অনিল সিং জানিয়েছিলেন, আরিয়ান খান বহুবছর ধরে নিয়মিত ড্রাগস সেবন করত। 'ওদের বয়স কম, বাচ্চা ছেলে', ডিফেন্সের এই যুক্তি এখানে খাটে না, ওরাই তো দেশের ভবিষ্যত'। অনিল সিং আরও জানিয়েছিলেন, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে মাদকচক্রীদের সঙ্গে সরাসরি ড্রাগস কেনাবেচার কথা বলেছে, সেখানে টাকার লেনদেনের কথাও হয়েছে। কোনোভাবেই ওকে 'বেনিফিট অফ ডাউট' দেওয়া যায় না।

এখন দেখবার বৃহস্পতিবার হাইকোর্টে এনসিবির তরফে পালটা জবাবে কতটা জোরালো তথ্য-প্রমাণ পেশ করা হয়।

Related Topics

টপ নিউজ

আরিয়ান খান / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net