Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
আমাদের গ্যালাক্সির বাইরে প্রথম কোনো গ্রহের লক্ষণ পাওয়া গেছে

অফবিট

26 October, 2021, 07:35 pm
Last modified: 26 October, 2021, 07:35 pm

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • ‘মিল্কিওয়ে’র মতো দেখতে ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা
  • মঙ্গল গ্রহ একসময় ছিল উষ্ণ ও ভেজা, নতুন প্রমাণ পেল নাসার রোভার
  • রাতের আকাশে বিরল গ্রহসমাবেশ, ফের দেখা যাবে ২০৪০ সালের পর
  • মানুষের জন্য তাত্ত্বিকভাবে বাসযোগ্য প্রায় পৃথিবীর সমান নতুন গ্রহ আবিষ্কার নাসার!

আমাদের গ্যালাক্সির বাইরে প্রথম কোনো গ্রহের লক্ষণ পাওয়া গেছে

মিল্কিওয়ে থেকে এই গ্রহের দূরত্ব ২ কোটি ৮০ লাখ আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, সম্ভাব্য এই গ্রহটি আকারে শনির সমান হবে।
26 October, 2021, 07:35 pm
Last modified: 26 October, 2021, 07:35 pm

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে প্রথমবারের মতো কোন গ্রহের অস্তিত্ব থাকার লক্ষণ দেখতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘোরে, সেরকম বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় পাঁচ হাজার গ্রহ এর আগে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। কিন্তু ওই গ্রহগুলোর সবই পাওয়া গেছে মিল্কিওয়ে ছায়াপথে। এই প্রথমবারের মতো ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত করা হলো।

মেসিয়ার ৫১ গ্যালাক্সিতে থাকা এই সম্ভাব্য গ্রহটি আবিষ্কার করেছে নাসার চন্দ্র এক্স-রে টেলিস্কোপ। প্যাঁচানো আকৃতির জন্য মেসিয়ার ৫১ গ্যালাক্সিকে ওয়ার্লপুল বা ঘূর্ণি ছায়াপথ নামেও ডাকা হয়। 

মিল্কিওয়ে থেকে এই গ্রহের দূরত্ব ২ কোটি ৮০ লাখ আলোকবর্ষ। অর্থাৎ আলো যে গতিতে ভ্রমণ করে, সেই ভ্রমণ করলে এ গ্রহে পৌঁছতে দুই কোটি আশি লাখ বছর সময় লাগবে।

নক্ষত্র থেকে আলো বিকিরিত হতে থাকে। কিন্তু কোনো নক্ষত্রের সামনে দিয়ে যখন গ্রহ প্রদক্ষিণ করে, তখন নক্ষত্রটির সেই আলোর কিছু অংশ ঢাকা পড়ে। এর ফলে নক্ষত্রটির উজ্জ্বলতা বাধাগ্রস্ত হয়। বৈশিষ্ট্যমূলক সেই পার্থক্য ধরা পড়ে টেলিস্কোপে।

এই পদ্ধতি ব্যবহার করে এর আগে কয়েক হাজার গ্রহ শনাক্ত করা হয়েছে।

চন্দ্র টেলিস্কোপ

হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকস ইন কেমব্রিজের ড. ডি স্টেফানো বিবিসিকে বলেছেন, ''আমরা যে পদ্ধতিতে কাজ করছি, এটাই এখন পর্যন্ত অন্য কোনো ছায়াপথে থাকা গ্রহ-নক্ষত্র খুঁজে বের করার কার্যকর উপায়।''

যেসব তথ্য-উপাত্ত পেয়েছেন, তা থেকে জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, সম্ভাব্য এই গ্রহটি আকারে শনির সমান হবে।  গ্রহের মতো। যে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল ঘিরে এটি ঘুরছে, সেটির সঙ্গে দূরত্ব সূর্য থেকে শনির দূরত্বের প্রায় দ্বিগুণ।

তবে গবেষকরা জানিয়েছেন, এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে তাদের আরও তথ্য-উপাত্ত দরকার।

এক্ষেত্রে একটা বড় সমস্যা হলো, বিশাল কক্ষপথের কারণে যে নক্ষত্র বা ব্ল্যাকহোল ঘিরে গ্রহটি ঘুরছে, আবার সেটির সামনে আসতে প্রায় ৭০ বছর সময় লাগে যাবে। ফলে অদূর ভবিষ্যতে এই আবিষ্কারের ফলাফল যাচাই করার উপায় আপাতত নেই।

বিজ্ঞানীরা বলছেন, এমনটাও হওয়া সম্ভব যে, নক্ষত্রটির সামনে কোনো গ্যাস ও ধুলোর মেঘ পড়লেও আলোর বিকরণ বাধাগ্রস্ত হতে পারে। এর ফলে হয়তো বাধাগ্রস্ত হয়েছে এক্স-রে বিকিরণ।

যদিও সেই সম্ভাবনা একেবারেই কম বলে তারা মনে করছেন বিজ্ঞানীরা। কারণ আলোর বিকিরণ যেভাবে কমে গেছে, সেটি কোনো গ্যাসের আস্তরণের কারণে হয়েছে বলে তারা মনে করেন না।

গবেষকদের একজন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জুলিয়া বার্নটসন বলেন, ''আমরা জানি যে আমরা একটি উত্তেজনাপূর্ণ ও অত্যন্ত সাহসী দাবি করেছি। আমরা আশা করব, অন্য জ্যোতির্বিজ্ঞানীরা এটা সতর্কতার সঙ্গে দেখবেন।'

তিনি আরও বলেন, ''আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে শক্ত যুক্তি আছে। বিজ্ঞান যেভাবে কাজ করে, আমরা সেভাবেই কাজ করেছি।'

Related Topics

টপ নিউজ

গ্রহ / গ্যালাক্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • ‘মিল্কিওয়ে’র মতো দেখতে ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা
  • মঙ্গল গ্রহ একসময় ছিল উষ্ণ ও ভেজা, নতুন প্রমাণ পেল নাসার রোভার
  • রাতের আকাশে বিরল গ্রহসমাবেশ, ফের দেখা যাবে ২০৪০ সালের পর
  • মানুষের জন্য তাত্ত্বিকভাবে বাসযোগ্য প্রায় পৃথিবীর সমান নতুন গ্রহ আবিষ্কার নাসার!

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net