Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
২০১৮ সালে নতুন করোনাভাইরাস তৈরির পরিকল্পনা করেছিলেন উহান ও আমেরিকার বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 October, 2021, 09:10 pm
Last modified: 07 October, 2021, 12:28 pm

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ‘আজাদী’
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি

২০১৮ সালে নতুন করোনাভাইরাস তৈরির পরিকল্পনা করেছিলেন উহান ও আমেরিকার বিজ্ঞানীরা

করোনা মহামারি শুরুর কয়েক মাস আগে, ভাইরাল স্ট্রেনের উহান ডাটাবেজ লুকিয়ে ফেলা হয়। এর অর্থ, বিজ্ঞানীদের দলটি কোন ভাইরাস নিয়ে কাজ করছিলেন অথবা কোন ভাইরাস তৈরি করছিলেন, তা জানা অসম্ভব।
টিবিএস ডেস্ক
06 October, 2021, 09:10 pm
Last modified: 07 October, 2021, 12:28 pm

পাখির চোখে উহান ইন্সটিটিউট অভ ভাইরোলজি | ছবি: সংগৃহীত

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগে মার্কিন ও চীনা বিজ্ঞানীরা একটি নতুন করোনাভাইরাস তৈরির পরিকল্পনা করছিলেন। নতুন ফাঁস হওয়া এক প্রস্তাব থেকে জানা গেছে এ তথ্য।

গত মাসে ইউএস ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সিতে (ডারপা) দাখিল করা এক আবেদন থেকে জানা যায়, একদল আন্তর্জাতিক বিজ্ঞানী একই ধরনের স্ট্রেনের জেনেটিক তথ্য মিশিয়ে একটি নতুন ভাইরাস তৈরির পরিকল্পনা করছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত একজন জিন বিশেষজ্ঞ এ তথ্য ফাঁস করেছেন। প্রস্তাবটি বিস্তারিত যাচাই-বাছাইয়ের পর তিনি এ তথ্য ফাঁস করেন। তিনি বলেন, সার্স-কোভ-২ ভাইরাসটি এভাবে তৈরি করা হলে বোঝা যেত প্রকৃতিতে এর কাছাকাছি বৈশিষ্ট্যের আর কোনো ভাইরাস কেন পাওয়া যায়নি।

এখন পর্যন্ত সার্স-কোভ-২-এর সবচেয়ে কাছাকাছি বৈশিষ্ট্যের প্রাকৃতিক ভাইরাস হচ্ছে ব্যানাল-৫২ নামের একটি স্ট্রেন। গত মাসে লাওসে এই স্ট্রেনের হদিস পাওয়া যায়। সার্স-কোভ-২-এর সঙ্গে এর জিনোমের ৯৬ দশমিক ৮ শতাংশ মিলি রয়েছে। তবু বিজ্ঞানীরা আশা করছেন, সার্স-কোভ২-এর সঙ্গে ৯৯ দশমিক ৯৮ শতাংশ মিলসম্পন্ন সরাসরি কোনো পূর্বপুরুষ প্রকৃতিতে পাওয়া যাবে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো স্ট্রেন পাওয়া যায়নি।

মহামারির উৎপত্তি বিশ্লেষণ করা সংস্থা ড্রাসটিক-এর কাছে ফাঁস করা ডারপা প্রস্তাবে দেখা গেছে, বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল প্রাকৃতিকভাবে সৃষ্ট করোনাভাইরাস থেকে সিকোয়েন্স নিয়ে এগুলো ব্যবহার করে নতুন সিকোয়েন্স বানানো। সেই নতুন সিকোয়েন্সে সব গড়পড়তা স্ট্রেনের বৈশিষ্ট্যই থাকত।

ডব্লিউএইচওর ওই বিশেষজ্ঞ ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এর মানে হলো, তারা একই ধরনের করোনাভাইরাসের নানা ধরনের সিকোয়েন্স নি একটি নতুন সিকোয়েন্স তৈরি করতেন। এটি সম্পূর্ণ নতুন ভাইরাসের সিকোয়েন্স হতো। এর সঙ্গে কোনো স্ট্রেনেরই শতভাগ মিল থাকত না।

এরপর তারা কম্পিউটার সিকোয়েন্স থেকে ভাইরাল জিনোম সংশ্লেষ করতেন। এভাবে এমন এক ভাইরাস জিনোম সৃষ্টি করতেন প্রকৃতিতে যার অস্তিত্ব নেই, তবে দেখতে একদম প্রাকৃতিক ভাইরাসের মতোই লাগত।

গত বছর উহান ইন্সটিটিউট অভ ভাইরোলজির বিজ্ঞানীরা বলেছিলেন, তারা চীনের ইউনান প্রদেশের এক গুহায় ২০১৩ সালে বাদুড়ের বিষ্ঠা থেকে রাটিজি১৩ নামে একটি স্ট্রেনের সন্ধান পেয়েছেন। এই স্ট্রেনের সঙ্গে সার্স-কোভ-২-এর ৯৬ দশমিক ১ শতাংশ মিল রয়েছে। এর অর্থ, নতুন করোনাভাইরাসের সিকোয়েন্স তৈরির জন্য রাটিজি১৩ ব্যবহার করা যেত।

২০১৮ সালে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হলেও এর প্রায় ১৮ মাস পর, করোনা মহামারি শুরুর কয়েক মাস আগে, ভাইরাল স্ট্রেনের উহান ডাটাবেজ লুকিয়ে ফেলা হয়। এর অর্থ, বিজ্ঞানীদের দলটি কোন ভাইরাস নিয়ে কাজ করছিলেন অথবা কোন ভাইরাস তৈরি করছিলেন, তা জানা অসম্ভব। উহানের বিজ্ঞানীরা অবশ্য বারবারই গবেষণাগারে সার্স-কোভ-২ ভাইরাস তৈরির কথা অস্বীকার করে এসেছেন।

ডব্লিউএইচওর ওই বিশেষজ্ঞ বলেন, সার্স-কোভ-২ যদি কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে, তবে প্রাকৃতিক কোনো ভাইরাসের সঙ্গেই খুব সম্ভব এর মিল খুঁজে পাওয়া যাবে না। অথচ বিজ্ঞানীরা এই কাজটিই করার চেষ্টা করে চলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডব্লিউএইভওর ওই বিশেষজ্ঞ বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে বিজ্ঞানীরা ভাইরাসটির উৎপত্তির সমস্যা নিয়ে কথা বলতে ভয় পাচ্ছেন। 

একটি কনসোর্টিয়ামের পক্ষে প্রস্তাবটি জমা দিয়েছিলেন ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী পিটার ডাসজাক। ডাসজাক ইকোহেলথ অ্যালায়েন্স, উহান ইন্সটিটিউট অভ ভাইরোলজি, নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় ও সিঙ্গাপুরের ডিউক এনইউএস ওই কনসোর্টিয়ামে অন্তর্ভুক্ত ছিল।


  • সূত্র: দ্য টেলিগ্রাফ

Related Topics

টপ নিউজ

করোনা / করোনা মহামারি / কোভিড / উহান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ‘আজাদী’
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net