Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
বিমানবালাদের আবেদনময়ী পোশাক বাতিল করল ইউক্রেনের এয়ারলাইনস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 October, 2021, 05:05 pm
Last modified: 04 October, 2021, 05:11 pm

Related News

  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • কিয়েভ লক্ষ্য করে ছোড়া ২৭ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র একটি ঠেকাতে পেরেছে ইউক্রেন
  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে
  • বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ানে আছড়ে পড়ছে ইরান ও ইউক্রেন যুদ্ধের ঢেউ, নেপথ্যে কী?
  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮

বিমানবালাদের আবেদনময়ী পোশাক বাতিল করল ইউক্রেনের এয়ারলাইনস

বহু বছর ধরে এয়ারলাইনসগুলো নারীকর্মীদের বাহ্যিক সৌন্দর্য্যকে নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করেছে। বিনিময়ে নারীদের স্বাস্থ্যের ক্ষতি হয়েছে এবং তারা স্বস্তিতে কাজ করতে পারেননি।
টিবিএস ডেস্ক
04 October, 2021, 05:05 pm
Last modified: 04 October, 2021, 05:11 pm
ইউক্রেনের স্কাইআপ এয়ারলাইনসের কয়েকজন বিমানবালা। ছবি: স্কাইআপ এয়ারলাইনস প্রেস সার্ভিস

পেন্সিল স্কার্ট বা হাই হিল নয়, তার বদলে ঢিলেঢালা ট্রাউজার-জ্যাকেট পরেই দায়িত্ব পালন করতে পারবেন ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনসের বিমানবালারা।

ইউক্রেনের 'স্কাইআপ এয়ারলাইনস' ইউরোপের মধ্যে সবচেয়ে সস্তায় বিমান ভ্রমণের সুবিধা দেয়। এটিই ওই দেশের সবচেয়ে বড় এয়ারলাইনস।

সম্প্রতি স্কাইআপ এয়ারলাইনস তাদের পুরনো ইউনিফর্ম ছেড়ে আরও আরামদায়ক পোশাক ব্যবহার করার ঘোষণা দেয়। যদিও ইউরোপে এমন ঘটনা নতুন নয়, তবে ইউক্রেনবাসীর কেউ কেউ মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটির পুরনো ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে।

অবশ্য স্কাইআপ এয়ারলাইনসে কর্মরত দারিয়া সলোমেনায়ার (২৭) কাছে এটি খুবই স্বস্তির ব্যাপার। তিনি বলেন, '১২ ঘণ্টা নিজের পায়ে ভর করে দাঁড়িয়ে থাকা! কিয়েভ যাও, সেখান থেকে আবার জাঞ্জিবার যাও, আবার ফিরে আসো! এই পুরো সময়টায় যদি হিল পরে থাকতে হয়, এর পরে আর হাঁটাচলা করা প্রায় অসম্ভব।'

'অথবা ধরুন, একটা বিমানকে পানিতে জরুরি অবতরণ করতে হলো। সবাই ছোটাছুটি করছে, যাত্রীদের এক্সিট দরজা খুলে দিতে হবে আমাদের। ঐ অবস্থায় পেন্সিল হিল পরে কাজ করব কীভাবে?' প্রশ্ন করেন দারিয়া।

ইউক্রেনের স্কাইআপ এয়ারলাইনসের বিমানবালা। ছবি: সংগৃহীত

স্কাইআপ তাদের ক্রুদের মধ্যে একটি জরিপ চালায়। জরিপে দেখা যায়, নারীকর্মীরা হাইহিল, টাইট ব্লাউজ ও পেন্সিল স্কার্ট পরতে পরতে বিরক্ত। দীর্ঘদিন ধরে এই ইউনিফর্ম পরার কারণে অনেকেরই পায়ের নখ ও আঙুল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।

বিমানবালাদের পোশাকের ক্ষেত্রে এতকাল যে মানদণ্ড মানা হতো, বর্তমানে একাধিক এয়ারলাইনস সেসব নিয়ম বাদ দিয়েছে। এই যেমন, ভার্জিন আটলান্টিক তাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মেকআপ ছাড়াই কর্মস্থলে আসার অনুমতি দিয়েছে। জাপান এয়ারলাইনস বাধ্যতামূলক হাই-হিল পরার নিয়ম বাতিল করেছে এবং পেন্সিল স্কার্টের বদলে ট্রাউজার পরার অনুমতি দিয়েছে। এছাড়াও, নরওয়েজিয়ান এয়ার তাদের নারীকর্মীদের ফ্ল্যাট জুতা পরার অনুমতি দিয়েছে। বাধ্যতামূলক মেকআপ করার নিয়মও সেখানেও থাকছে না।

ইউক্রেনের এই কম বাজেটের এয়ারলাইনস তাদের নারীকর্মীদের কমলারঙা জ্যাকেট ও ট্রাউজার পরতে বলেছে। স্কাইআপের হেড অব মার্কেটিং মারিয়ানা গ্রিগরাশ বলেন, 'একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাজ তো রোমান্টিক কিছু নয়। এটা কঠিন কাজ। আমরা আমাদের নারীদের যৌনতাসূচক ও আমোদপূর্ণ হিসেবে দেখতে চাই না।'

ছবি: সংগৃহীত

জেন্ডার বিশেষজ্ঞ ওলেনা স্ট্রেলনিক মনে করেন, বহু বছর ধরে এয়ারলাইনসগুলো নারীকর্মীদের বাহ্যিক সৌন্দর্য্যকে নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করেছে। বিনিময়ে নারীদের স্বাস্থ্যের ক্ষতি হয়েছে এবং তারা স্বস্তিতে কাজ করতে পারেননি।

বহু বছর ধরে ইউক্রেনে নারীদের শারীরিক সৌন্দর্য্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির পরিবেশ নাটকীয়ভাবে বদলে যায়। ওলেনা স্ট্রেলনিক বিশ্বাস করেন, ইউক্রেন ইতোমধ্যেই তাদের প্রথাগত পুরুষতান্ত্রিক নিয়মগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / বিমানবালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • কিয়েভ লক্ষ্য করে ছোড়া ২৭ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র একটি ঠেকাতে পেরেছে ইউক্রেন
  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে
  • বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ানে আছড়ে পড়ছে ইরান ও ইউক্রেন যুদ্ধের ঢেউ, নেপথ্যে কী?
  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net