Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
এক শতাব্দী পর রাশিয়াতে প্রথম রাজকীয় বিয়ের আয়োজন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 October, 2021, 12:35 pm
Last modified: 03 October, 2021, 12:46 pm

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

এক শতাব্দী পর রাশিয়াতে প্রথম রাজকীয় বিয়ের আয়োজন 

১৯১৭ এর বলশেভিক বিপ্লবের পর এ বছরই প্রথমবারের মতো রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হলো তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের রাজধানীতে।
টিবিএস ডেস্ক
03 October, 2021, 12:35 pm
Last modified: 03 October, 2021, 12:46 pm
ছবি-এনপিআর

এক শতাব্দীরও বেশি সময় পর রাশিয়ান রাজ পরিবারের বংশধরের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করলো সেন্ট পিটার্সবার্গ। গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গের সেন্ট আইজ্যাক ক্যাথেড্রালে ইতালির ভিক্টোরিয়া রোমানোভনা বেত্তারিনির সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন রাশিয়ান রাজপরিবারের বংশধর গ্র্যান্ড ডিউক জর্জ মিখাইলোভিচ রোমানভ। 

১৯১৭ এর বলশেভিক বিপ্লবের পর এ বছরই প্রথমবারের মতো রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হলো তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের রাজধানীতে।

বিয়ের জন্য সেন্ট পিটার্সবার্গকে বেছে নেওয়া প্রসঙ্গে মিখাইলোভিচ (৪০) বলেন, 'রাশিয়ার এই শহরেই আমরা প্রথম ফিরে এসেছিলাম। এটি আমাদের পরিবারের অনেক ঘনিষ্ঠ এক স্থান।'

প্রসঙ্গত, ১৯১৮ সালের জুলাইয়ে রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস, তার স্ত্রী এবং পাঁচ সন্তানকে বলশেভিক বিপ্লবী ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। মস্কো থেকে ১,৪৫০ কিলোমিটার (৯০০ মাইল) পূর্বে ইয়েকাটারিনবার্গের একটি বণিকের ঘরের সেলারে হত্যা করা হয় তাদেরকে। জার পরিবারের বাকি সদস্যরা বিপ্লবের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

রাশিয়ার গ্র্যান্ড ডাচেস মারিয়া ভ্লাদিমিরোভনা এবং তার স্বামী রাশিয়ার গ্র্যান্ড ডিউক মিখাইল পাভলোভিচের সন্তান জর্জ মিখাইলোভিচ জন্মগ্রহণ করেন স্পেনে। তিনি তার জীবনের বেশিরভাগ সময় ফ্রান্স এবং স্পেনে বসবাস করেছেন।

তার দাদা, গ্র্যান্ড ডিউক কিরিল ভ্লাদিমিরোভিচ ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের সময় ফিনল্যান্ডে পালাতে সক্ষম হয়েছিলেন। তিনি এবং তার পরিবার পরে পশ্চিম ইউরোপে স্থানান্তরিত হন।

জর্জ মিখাইলোভিচ ১৯৯২ সালে প্রথমবার রাশিয়া সফর করেন। বর্তমানে মস্কোর বাসিন্দা মিখাইলোভিচ সেখানে বেশ কয়েকটি দাতব্য প্রকল্পে কাজ করছেন।

তার বাগদত্তা বেত্তারিনি (৩৯) গত বছর রাশিয়ান অর্থোডক্সে ধর্মান্তরিত হন এবং ভিক্টোরিয়া রোমানোভনা নামটি গ্রহণ করেন।

১৯১৭ সালে জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করার আগে রোমানভ রাজবংশ ৩০০ বছর ধরে রাশিয়া শাসন করে আসছিল। তাদের শাসনামল শেষেই রাশিয়াতে শুরু হয় বলশেভিক বিপ্লব, গৃহযুদ্ধ এবং ৭০ বছরের কমিউনিস্ট শাসন।

২০০০ সালে দ্বিতীয় নিকোলাসকে ক্যানোনাইজ (স্বীকৃতি দেওয়া) করে রাশিয়ার অর্থোডক্স চার্চ।
 
  • সূত্র- সিএনএন

Related Topics

টপ নিউজ

রাশিয়া / রাজকীয় বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net