Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মুমিনুলের দারুণ সেঞ্চুরির দিনে মুশফিকের ঝড়ো হাফ সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
30 September, 2021, 06:55 pm
Last modified: 30 September, 2021, 07:08 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

মুমিনুলের দারুণ সেঞ্চুরির দিনে মুশফিকের ঝড়ো হাফ সেঞ্চুরি

একদিনের ম্যাচে ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্সের (এইচপি) বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে ওয়ানডেতে ফেরার দাবিটা ভালোভাবেই জানিয়ে রাখলেন মুমিনুল। 
টিবিএস রিপোর্ট
30 September, 2021, 06:55 pm
Last modified: 30 September, 2021, 07:08 pm

বেশ আগেই তার গায়ের সাথে লেগে গেছে টেস্ট ক্রিকেটারের ট্যাগ। সময় গড়ানোর সাথে সাথে সেটা আরও পোক্ত হয়েছে। কেবল টেস্টেই বিবেচনা করা হয় মুমিনুল হককে। টেস্টের নেতৃত্বে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যানের অবশ্য অভিযোগ নেই, মন লাগিয়ে সাদা পোশাকে খেলে আসছেন। তবে একদিনের ম্যাচে 'এ' দলের হয়ে হাই পারফরম্যান্সের (এইচপি) বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে ফেরার দাবিটা ভালোভাবেই জানিয়ে রাখলেন মুমিনুল। 

সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৪ সালে এবং ২০১৮ সালে বাংলাদেশের হয়ে শেষ ওয়ানডে খেলা মুমিনুল হক বৃহস্পতিবার ১২১ বলে ১১টি চার ও ২টি ছক্কায় খেলেছেন ১২৮ রানের অসাধারণ এক ইনিংস। বিশ্বকাপের প্রস্তুতি সারতে 'এ' দলের খেলা মুশফিকুর রহিম এদিন ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৫৩ বলে ৬৩ রান করেন। আগের ম্যাচে মুশফিক খেলেন ৭০ রানের অপরাজিত ইনিংস।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অধিনায়ক মুমিনুল, মুশফিক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে ৭ উইকেটে ৩২২ রানের বিশাল সংগ্রহ গড়ে 'এ' দল। বড় সংগ্রহ গড়ে ৩০ রানের জয় পেয়েছে তারা। বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর পরও এইচপির ইনিংস শেষ হয় ২৯২ রানে। 

আগে ব্যাটিং করা 'এ' দল উদ্বোধনী জুটি থেকেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায়। মুমিনুল-শান্ত মিলে ১৫৪ রানের জুটি গড়েন। শান্ত ৬৭ রান করে থামলেও আরও অনেকটা সময় ব্যাটিং করেন সেঞ্চুরিয়ান মুমিনুল। এরপর মুশফিকের ব্যাটে এগিয়ে যায় তারা। জাতীয় দলের এই ব্যাটিং কাণ্ডারি ৫৩ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৬২ রানের ইনিংসটি সাজান। মোহাম্মদ মিঠুন ২৫ ও ইরফান শুক্কুর ২১ রান করেন। এইচপির ডানহাতি পেসার রেজাউর রহমান সর্বোচ্চ ৪টি উইকেট নেন। 

জবাবে দারুণ শুরু করে এইচপিও। উদ্বোধনী জুটিতে ১৩৬ রানের জুটি গড়েন যুব বিশ্বকাপজয়ী দলের দুই ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৫৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭৭ রান করে আউট হন ইমন। তানজিদ ১০২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮৬ রান করেন। এ ছাড়া তৌহিদ হৃদয় ৫৬ বলে ৪৯ রান করেন। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে রিজার্ভ হিসেবে থাকা রুবেল হোসেন খরুচে ছিলেন। ১০ ওভারে ৬৯ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন নাঈম হাসান ও কামরুল ইসলাম।   

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / মুমিনুল হক / এ দল / হাই পারফরম্যান্স দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net