Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ক্রেইগ অভিনীত শেষ ‘জেমস বন্ড’ সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন

টিবিএস ডেস্ক
01 September, 2021, 11:05 pm
Last modified: 01 September, 2021, 11:08 pm

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

ক্রেইগ অভিনীত শেষ ‘জেমস বন্ড’ সিনেমার ট্রেলার প্রকাশ

করোনাভাইরাস মহামারির জন্য ১৮ মাস পিছিয়ে যায় ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছে।
টিবিএস ডেস্ক
01 September, 2021, 11:05 pm
Last modified: 01 September, 2021, 11:08 pm

শুরুতেই পর্দায় ড্যানিয়েল ক্রেইগের ছবি, সাথে বড় বড় অক্ষরে ভেসে উঠলো 'দ্য ওয়েট ইজ ওভার'। সত্যিকার অর্থেই, সব অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল মুক্তি পেয়েছে ক্রেইগ অভিনীত শেষ জেমস বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' এর ট্রেলার।          

করোনাভাইরাস মহামারির জন্য ১৮ মাস পিছিয়ে যায় 'নো টাইম টু ডাই' মুক্তির তারিখ। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছে।

ট্রেলারে ৫৩ বছর বয়সী ক্রেইগকে আরও একবার তার শত্রু আর্নস্ট স্টাভরো ব্লোফেলড (ক্রিস্টোফ ওয়াল্টজ অভিনীত)এর মুখোমুখি হতে দেখা যাবে।  

কিন্তু এবার মনে হচ্ছে দুই পুরনো শত্রু যেন জোরপূর্বক এক মিত্রতার বন্ধনে আবদ্ধ হবেন! কারণ ট্রেলারে বন্ডকে উদ্দেশ্য করে ব্লোফেলড বলছেন, "জেমস, ভাগ্য আবারও আমাদের এক ছাদের তলায় নিয়ে এলো। তোমার শত্রু এখন আমারও শত্রু। এটা কীভাবে সম্ভব হলো?"

জবাবে নিজের সেই চিরচেনা হাসি দিয়ে বন্ড বলেন, "ওয়েল, ইউ লিভ লং এনাফ!"

ধুন্ধুমার অ্যাকশন-নির্ভর এই ট্রেলারে বন্ডকে দেখা যাবে অ্যাসল্ট রাইফেল নিয়ে শত্রুকে তাড়া করছেন, নিজের অ্যাস্টন মার্টিন গাড়ি থেকে বিখ্যাত মেশিনগানে গুলি ছুড়ছেন এবং ডাবল-জিরো এজেন্ট নওমিকে (লাশানা লিঞ্চ অভিনীত) নিয়ে বিমানে করে আকাশপথে চক্কর দিচ্ছেন।

ছবিটিতে সিআইএ অপারেটিভ, পালোমা'র চরিত্রে আছেন কিউবান তারকা আনা দে আর্মাস। ট্রেলারের একটি দৃশ্যে তাকেও দুর্ধর্ষ ভঙ্গিতে শত্রুর মোকাবিলা করতে দেখা যায়।

তবে সিনেমায় ক্রেইগের বিপরীতে মূল ভিলেন হিসেবে আছেন 'সাফিন'। আর এই চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা র‌্যামি মালেক। মুখের মধ্যে সাদা মাস্ক এবং দাগ নিয়ে অদ্ভুত এক চেহারায় হাজির হয়েছেন তিনি।

জেমস বন্ড জিরো জিরো সেভেন যেই নারীর প্রতি আকৃষ্ট, সেই ম্যাডেলিন সোয়ানকে(লি সেডুক্স অভিনীত) ঘিরেও এক রহস্য ও গোপনীয়তার জাল সৃষ্টি করা হয়েছে ছবিতে। ২০১৫ সালে 'স্পেকটার' এর শেষ দৃশ্যে এই জুটিকে একসাথে পালিয়ে যেতে দেখা যায়।

ট্রেলারের শেষ দিকে বন্ড ক্রুদ্ধ স্বরে বলেন, "আমরা যদি এটা না করি, তাহলে বাঁচানোর আর কিছুই থাকবে না।"

দীর্ঘদিন পর আবারও জেমস বন্ড সিনেমার স্বাদ পাওয়ার জন্য ভক্তদের শুধু এ মাসটাই অপেক্ষা করতে হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে 'নো টাইম টু ডাই' এর প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।  

সূত্র- ডেইলি মেইল 
 

Related Topics

টপ নিউজ

জেমস বন্ড / ডেনিয়েল ক্রেইগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net