Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আইসিজের রায়ে প্রাথমিক বিজয় দেখছে রোহিঙ্গারা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
24 January, 2020, 07:20 pm
Last modified: 24 January, 2020, 07:31 pm

Related News

  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

আইসিজের রায়ে প্রাথমিক বিজয় দেখছে রোহিঙ্গারা

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নেতা সিরাজুল ইসলাম বলেন, মিয়ানমারের আচরণে হতাশ রোহিঙ্গারা আইসিজের আদেশে নতুন উদ্দীপনা খুঁজে পেয়েছে। 
কক্সবাজার প্রতিনিধি
24 January, 2020, 07:20 pm
Last modified: 24 January, 2020, 07:31 pm
ফাইল ছবি

রাখাইনে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তীকালীন আদেশকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে রোহিঙ্গারা। 

আদেশে রোহিঙ্গাদের সুরক্ষায় চারটি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আইসিজে। এ নির্দেশকে রোহিঙ্গা জাতিসত্তার ঐতিহাসিক স্বীকৃতি বলে দাবি করেছে কক্সবাজার সিভিল সোসাইটি এনজিও ফোরাম (সিসিএনএফ) নামের একটি বেসরকারি সংস্থা।

এটি নিপীড়িত রোহিঙ্গাদের অধিকার ফিরে পেতে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে বলে মনে করছে সংস্থাটি।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রধান বিচারপতি আবদুলকাওয়ি আহমেদ ইউসুফ গণহত্যা কনভেনশনের আলোকে করা মামলার রায় ঘোষণা করেন। 

রায়ে বলা হয়, রাখাইনে গণহত্যায় দায়ী সেনাদের বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার আলামত নষ্ট করা যাবে না। 

এ ছাড়া আদেশ বাস্তবায়নে অগ্রগতি জানিয়ে চার মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। একই সঙ্গে রোহিঙ্গা হত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে।

রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের ডাবল ‘ও’ জোনের মাঝি মাওলানা নুরুল আবছার বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও মগ (রাখাইন) যুবকরা রোহিঙ্গাদের ওপর বিচার-বর্হিভূত গণহত্যা চালিয়েছে। তারা অসংখ্য মুসলিম নর-নারী, শিশু-বৃদ্ধকে হত্যা করেছে। ধর্ষণ করা হয়েছে অসংখ্য নারীকে; পুড়িয়েও হত্যা করা হয়েছে অনেককে। 

‘‘আমরা ২০১৭ সালের পর থেকেই বিশ্ব দরবারে এ হত্যার বিচার দাবি করে এসেছি। গাম্বিয়ার সাহসী পদক্ষেপে আন্তর্জাতিক আদালত রোহিঙ্গা জাতির আশার প্রতিফলন ঘটিয়েছে,’’বলেন নুরুল আবছার।

বালুখালী তানজিমার খোলা ক্যাম্পের বাসিন্দা সালামত খান বলেন, গণহত্যা বন্ধসহ মিয়ানমারে অবস্থানকারী রোহিঙ্গাদের সুরক্ষা দিতে আদেশে স্পষ্ট বলা হয়েছে। 

তিনি বলেন, আদেশ বাস্তবায়নে অগ্রগতি দেখলেই রোহিঙ্গারা নিজভূমিতে দ্রুত ফেরার উদ্যোগ নিতে পারে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নেতা সিরাজুল ইসলাম বলেন, মিয়ানমারের আচরণে হতাশ রোহিঙ্গারা আইসিজের আদেশে নতুন উদ্দীপনা খুঁজে পেয়েছে। 

তিনি বলেন, রোহিঙ্গাদের সুরক্ষায় যে চারটি নির্দেশনা দিয়েছে আইসিজে, মিয়ানমার তা পালন করলে ২০২০ সালের মধ্যে এ জনগোষ্ঠীর সবাই অধিকার নিয়ে মিয়ানমারে ফেরত যেতে সক্ষম হবে।

ক্যাম্পের আরেক নেতা জাফর আনোয়ার বলেন, ‘‘আইসিজের আদেশে রোহিঙ্গা ছাড়াও পুরো বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠী আলোর মুখ দেখেছে। 

“বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়ের পাশাপাশি খাদ্য, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণে যে ভূমিকা রেখেছে, তাতে রোহিঙ্গারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আজীবন ঋণী থাকবে।’’ 

টেকনাফের জাদিমুরা ক্যাম্পের রোহিঙ্গা নেতা মো. ইদ্রিস বলেন, ২৩ জানুয়ারির রায়কে ঘিরে রোহিঙ্গারা যাতে কোনো প্রকার মিছিল, মিটিং, সভা-সমাবেশ না করে সে ব্যাপারে ক্যাম্প কমিটির পক্ষে বলে দেওয়া হয়। ফলে রোহিঙ্গারা শুধু সোশ্যাল মিডিয়া, অনলাইন, টিভি চ্যানেলের খবর দেখেছে। 

তিনি বলেন, আইসিজের আদেশের পর টেকনাফ-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের প্রতিটি মসজিদে নামাজের পর মোনাজাতে বাংলাদেশ ও গাম্বিয়া সরকার এবং রোহিঙ্গাদের ইস্যুতে সহযোগিতাকারী আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের প্রতি শুকরিয়া জানানো হয়েছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আন্তর্জাতিক আদালতের আদেশ বাস্তবায়ন হলে রোহিঙ্গারা দ্রুত ফিরে যেতে পারবে। এতে দ্রুত ভোগান্তিমুক্ত হবে এ অঞ্চল।

আইসিজের আদেশের প্রতিক্রিয়ায় সিসিএনএফের কো-চেয়ার আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, এটি একটি ঐতিহাসিক আদেশ। নিপীড়িত রোহিঙ্গাদের অধিকার ফিরে পেতে এটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে। এ আদেশের ফলে রোহিঙ্গা জাতিসত্তার স্বীকৃতির পাশাপাশি গণহত্যার বিষয়টিও স্বীকৃত হয়েছে।

তিনি বলেন, “আদেশ বাস্তবায়ন হলে রোহিঙ্গারা সম্মানজনক অবস্থান সৃষ্টির মাধ্যমে স্বদেশে ফিরে গিয়ে বসবাস করতে পারবে, যেটির জন্য অতীত সময়ে আমরা বারবার তাগাদা দিয়ে এসেছি।”

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলছে অভিযোগ করে গত বছরের নভেম্বরে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। 

মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালের আগস্টের শেষ দিকে অপরাধ দমনের অজুহাতে অভিযানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় সেনারা।

ওই সময় থেকে প্রাণ রক্ষায় সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। 

এমন বাস্তবতায় গাম্বিয়া আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে আইসিজের কাছে আবেদন করে।

নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে গত ১০ থেকে ১২ ডিসেম্বর ওই মামলার শুনানি হয়। তাতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিচারমন্ত্রী আবুবকর তামবাদু। 

অন্যদিকে মিয়ানমারের প্রতিনিধি ছিলেন দেশটির কার্যত নেতা অং সান সু চি।

গাম্বিয়া ও মিয়ানমার ১৯৪৮ সালের কনভেনশনে স্বাক্ষরকারী দেশ।

Related Topics

টপ নিউজ

আইসিজে / রোহিঙ্গা / রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net