Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ভুল সিআইবি রিপোর্ট: তিন ব্যাংকের জরিমানা বহাল রাখল কেন্দ্রীয় ব্যাংক 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 August, 2021, 09:10 am
Last modified: 24 August, 2021, 12:30 pm

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

ভুল সিআইবি রিপোর্ট: তিন ব্যাংকের জরিমানা বহাল রাখল কেন্দ্রীয় ব্যাংক 

তিন গ্রাহকের ঋণ মানের তথ্য গোপন করায় জরিমানা করা হয়েছিল অগ্রণী ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংককে। এছাড়া ভুল তথ্য দেওয়ায় ওয়ান ব্যাংককে জরিমানা করা হয়।
টিবিএস রিপোর্ট
24 August, 2021, 09:10 am
Last modified: 24 August, 2021, 12:30 pm

ভুল সিআইবি রিপোর্ট দাখিলের পর জরিমানা থেকে অব্যাহতি চাইলেও তা পাচ্ছে না ওয়ান, অগ্রণী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মিটিংয়ে জরিমানা মওকুফে রাজি হয়নি বোর্ড সদস্যরা।

ব্যাংক সূত্র জানায়, তিন গ্রাহকের ঋণ মানের তথ্য গোপন করায় জরিমানা করা হয়েছিল অগ্রণী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে। এছাড়া ভুল তথ্য দেওয়ায় ওয়ান ব্যাংককে জরিমানা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের ৪১৭তম বোর্ড সভায় এসব জরিমানা বাতিলের আবেদন করা হলেও তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

এছাড়া, পর্যটন খাতের কর্মচারীদের বেতন পরিশোধে আরও ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে পর্যটন খাতের হোটেল-মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৮ শতাংশ সুদে এক হাজার কোটি টাকার স্কিম গঠন করা হয়।

সব মিলিয়ে এ খাতে ঋণ দেয়ার জন্য দেড় হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন সম্পন্ন হলো। তবে মোট সুদের ৪ শতাংশ দেবে সরকার এবং বাকি ৪ শতাংশ গ্রাহকদের দিতে হবে।

এদিকে করোনা মোকাবিলায় ইতোমধ্যে নেওয়া প্রণোদনা প্যাকেজগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে কঠোর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের মুদ্রানীতিতেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেড পরিচালকদের লাভের জন্য সব আর্থিক সূচকের সংখ্যার গড়মিল হিসাব প্রকাশ করে। এর ফলে ব্যাংকটির ৩০ শতাংশেরও বেশি শেয়ারধারী পরিচালকরা ক্যাশ ডিভিডেন্ট হিসেবে ব্যাংক থেকে আরও বেশি নগদ অর্থ নিতে পারবে।

এদিকে তাহেরা অ্যাপারেলস লিমিটেড, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এবং রুপা শিপিং লাইনস এর ঋণ খেলাপির তথ্য গোপন করায় অগ্রণী ব্যাংককে জরিমানা করা হয়েছিল।

অন্যদিকে, সিআইবি রিপাের্টে এমটিবির গ্রাহক মামুন এন্টারপ্রাইজের ঋণ তথ্য গোপনের অভিযাগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপর আরোপিত জরিমানা মওকুফ করা হয়নি। 

এছাড়া প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেড এর অনুকূলে ইস্যুকৃত লেটার অব ইনটেন্ট এর শর্তাবলী পূরণের সময়বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম।

সভায় ২০২০-২০২১ অর্থবছরের তথসিলি ব্যাংকসমূহ কর্তৃক কৃষি ও পল্লী ঋণ বিতরণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষি খাতের জন্য ২য় পর্যায়ে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। 
 
 

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / সিআইবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net