Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
‘আমি মানুষ’, বললেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
10 August, 2021, 01:05 pm
Last modified: 10 August, 2021, 03:20 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

‘আমি মানুষ’, বললেন সাকিব

শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ও বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে এই ফরম্যাটে ১০০ উইকেট পূর্ণ করেছেন সাকিব। টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে গড়েছেন ১০০ উইকেট ও এক হাজার রানের মাইলফলক। 
টিবিএস রিপোর্ট
10 August, 2021, 01:05 pm
Last modified: 10 August, 2021, 03:20 pm
সাকিব আল হাসান। ইলাস্ট্রেশন: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

'সাকিব আল হাসান কি মানুষ'- ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারদের এভাবে অনেক সময়ই বলতে দেখা গেছে। মাঠের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে কখনও কখনও বাংলাদেশ অলরাউন্ডারকে অতিমানব মনে হতেই পারে কারও কাছে। মনে হতে পারে তিনি কি সত্যিই রক্তে-মাংসে গড়া মানুষ! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর সাকিবকেই প্রশ্নটি করা হলো। উত্তরে সাকিব জানালেন, তিনিও মানুষ।

ব্যাটে-বলে মাঠের পারফরম্যান্সের মতো মনোবল, মানসিকতায়ও অন্যদের চেয়ে আলাদা সাকিব। খারাপ সময়ে খেই না হারিয়ে অবিরত চেষ্টা চালিয়ে যান বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়া সিরিজই তার বড় প্রমাণ। চতুর্থ ম্যাচে বল হাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয় সাকিবের। 

এক ওভারে ৫ ছক্কা হজম করার পাশাপাশি ৪ ওভারে খরচা করেন ৫০ রান। টি-টোয়েন্টি যা তার সবচেয়ে খরুচে বোলিং। সেই সাকিবই শেষ ম্যাচে দেখা দেন অজিদের যমদূত হয়ে। ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে তুলে নেন ৪টি উইকেট। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেরা বোলিং। বাজে পারফরম্যান্স যে তাকে আত্মবিশ্বাস থেকে টলাতে পারে না, সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন সাকিব।

এ কারণেই প্রশ্নটি যে কীভাবে পারেন সাকিব, তিনি সত্যিই মানুষ? এমন প্রশ্নে মুচকি হেসে সাকিব বলেন, 'অবশ্যই আমি মানুষ। বাজে পারফরম্যান্সে অনেকেই প্রভাবিত হয়, অনেকে হয় না। আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার চারপাশ অমনই, যেখানে আমাকে প্রভাবিত করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিন থেকে আমি অনেক ভাগ্যবান।'

বাজে পারফরম্যান্স প্রভাবিত করে না সাকিব আল হাসানকে। পেছনে নয়, সব সময় সামনে দৃষ্টি রাখেন তিনি। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ও বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট পূর্ণ করেছেন সাকিব। টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে গড়েছেন ১০০ উইকেট ও এক হাজার রানের মাইলফলক। 

এমন অর্জনে স্বভাবতই উচ্ছ্বসিত সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, 'অবশ্যই ভালো লাগে এমন কোনো অর্জন যখন হয়। ব্যক্তিগত অর্জনগুলো অবশ্যই অনুপ্রাণিত করে দলের হয়ে ভালো খেলার জন্য। এ যাবতকালে যতো সতীর্থের সঙ্গে খেলেছি, তাদের সাপোর্ট না পেলে এটা কখনোই সম্ভবত হতো না। তাদের সাপোর্ট, কোচিং স্টাফ-দর্শক, সবার সপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল। খুবই খুশি। আমার মনে হয় আমি আরও অনেক দিন অবদান রাখতে পারব। সেই চেষ্টাই থাকবে আমার।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net