Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
জন্মের ১৩ মাস পর বাড়ি ফিরল বিশ্বের সবচেয়ে খুদে শিশু 

অফবিট

টিবিএস ডেস্ক
10 August, 2021, 11:45 am
Last modified: 10 August, 2021, 12:17 pm

Related News

  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়ক, তিন মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩১ শিশুর

জন্মের ১৩ মাস পর বাড়ি ফিরল বিশ্বের সবচেয়ে খুদে শিশু 

ইউ জুয়ান যখন জন্মগ্রহণ করে তখন তার ওজন ছিল একটি আপেলের ওজনের সমান।
টিবিএস ডেস্ক
10 August, 2021, 11:45 am
Last modified: 10 August, 2021, 12:17 pm

১৩ মাসের নিবিড় চিকিৎসার পর হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরে গেছে সিঙ্গাপুরের কোয়েক ইউ জুয়ান। মনে করা হচ্ছে, জন্মের সময়ের নিরিখে এই শিশুটিই বিশ্বের সবচেয়ে খুদে শিশু। 

ইউ জুয়ান যখন জন্মগ্রহণ করে তখন তার ওজন ছিল মাত্র ২১২ গ্রাম (৭.৪৭ আউন্স), যা একটি আপেলের ওজনের সমান। এছাড়া তার দেহের উচ্চতা ছিল ২৪ সেন্টিমিটার। মেয়েশিশুটি মাত্র ২৪ সপ্তাহ গর্ভে থাকার পর জন্মগ্রহণ করে, যেখানে স্বাভাবিকভাবে শিশুরা গড়ে ৪০ সপ্তাহ মাতৃগর্ভে অবস্থান করে।

আইওয়া বিশ্ববিদ্যালয়ের 'টাইনিয়েস্ট বেবিজ রেজিস্ট্রি' অনুসারে, পূর্বে এই রেকর্ডধারী ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক মেয়ে শিশু। ২০১৮ সালে জন্মানো ওই শিশুর জন্মের সময় ওজন ছিল ২৪৫ গ্রাম। 

ইউ জুয়ানের মা এর প্রি-এক্লাম্পসিয়া ধরা পড়ার পর তিনি জরুরী অস্ত্রোপচারের মাধ্যমে নির্ধারিত সময়ের ৪ মাস আগেই তার জন্ম দেন। প্রি-এক্লাম্পসিয়া এর ফলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে গিয়ে সেটি মা এবং শিশু উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এমনকি এতে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকে। 

তবে ইউ জুয়ানের ওজন এখন ৬.৩ কেজি (১৪ পাউন্ড), যা বেশ স্বাভাবিক। 

শিশুটির জন্ম হয়েছিল সিঙ্গাপুরের ন্যাশনাল হসপিটালে (এনইউএইচ) এবং হাসপাতাল কর্তৃপক্ষের মতে, তার "বেঁচে থাকার সুযোগ ছিল সীমিত"। হাসপাতালটি এক বিবৃতিতে জানায়, সকল প্রতিকূলতার বিরুদ্ধে যেয়ে এবং জন্মের সময় স্বাস্থ্যগত জটিলতার সাথে লড়াই করে বেঁচে থেকে শিশুটি তার আশেপাশের লোকদের অনুপ্রাণিত করেছে। এ অর্জন তাকে 'একজন অসাধারণ কোভিড-১৯ শিশু অথবা দুর্গমতার মধ্যেও আশার আলো' হিসেবে পরিচয় দেয়। 

জরুরী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নির্ধারিত সময়ের ৪ মাস আগেই পৃথিবীতে আসে শিশুটি

হাসপাতালে থাকা অবস্থায় ইউ জুয়ানকে একাধিক চিকিৎসা দেয়া হয় এবং সে বিভিন্ন ধরণের মেশিনের উপর নির্ভর করেই বেঁচে ছিল। সেখানকার চিকিৎসকদের মতে, তাদের যত্নে থেকে তার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। সে এখন হাসপাতাল ছাড়ার জন্য যথেষ্ট সুস্থ। ইউ জুয়ান এখনও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত এবং বাড়িতে শ্বাস-প্রশ্বাসের জন্যও তার বাইরে থেকে সাহায্যের প্রয়োজন হবে। তবে, এনইউএইচ এর চিকিৎসকেরা আশা করছেন যে, সময়ের সাথে সাথে তার স্বাস্থ্যের আরো উন্নতি ঘটবে।  

স্থানীয় গণমাধ্যমকে তার মা ওয়াং মে লিং বলেছেন, ইউ জুয়ানের জন্ম এবং আকার তাদের কাছে একটি ধাক্কা হিসেবে এসেছিল! কারণ, বর্তমানে তাদের চার বছর বয়সী প্রথম সন্তান নির্ধারিত সময়েই জন্মগ্রহণ করে।   

একটি গণ-অর্থায়ন ক্যাম্পেইনের মাধ্যমে ইউ জুয়ানের বাবা-মা তার হাসপাতালে থাকার এই দীর্ঘ সময়ের খরচ বহন করতে সক্ষম হন। এ অর্থায়নের মোট সংগ্রহ ৩,৬৬,৮৮৪ সিঙ্গাপুর ডলার (২,৭০,৬০১ ডলার বা ১,৯৫,১৮৮ পাউন্ড)।   

  • সূত্র- বিবিসি 

 
 

Related Topics

টপ নিউজ

বিশ্বের সবচেয়ে খুদে শিশু / সিঙ্গাপুর / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়ক, তিন মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩১ শিশুর

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net