Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বিধিনিষেধের ১৭তম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে যাত্রীদের ভিড় 

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
08 August, 2021, 10:15 am
Last modified: 08 August, 2021, 10:23 am

Related News

  • ভিড় নেই, ফাঁকা নৌযান- সেতু চালু হওয়ায় চেনা রূপ হারালো শিমুলিয়া     
  • শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ, গণপরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা
  • ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই শিমুলিয়া ঘাটে
  • পা ফেলার জায়গা নেই শিমুলিয়া ঘাটে
  • শিমুলিয়া ফেরিঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহনের ভিড়  

বিধিনিষেধের ১৭তম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার ফেরিতে যাত্রীদের ভিড় 

সকাল হতে প্রতিটি ফেরিতেই জরুরি, পণ্যবাহী গাড়ির সাথে ব্যক্তিগত গাড়ি পার হতে দেখা যাচ্ছে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি
08 August, 2021, 10:15 am
Last modified: 08 August, 2021, 10:23 am
ছবি-টিবিএস

আজ কঠোর বিধিনিষেধের ১৭তম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। একই সাথে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও দক্ষিণবঙ্গগামী যাত্রীর সংখ্যা। সকাল হতেই বিধিনিষেধ উপেক্ষা করে নৌরুটের ফেরিতে যাত্রী পারাপার হচ্ছে। কঠোর বিধিনিধেষের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র জরুরি ও নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা যানবাহন পারাপারের নির্দেশনা থাকলেও ফেরিতে পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি। সকাল হতে প্রতিটি ফেরিতেই জরুরি, পণ্যবাহী গাড়ির সাথে ব্যক্তিগত গাড়ি পার হতে দেখা যায়।  

যাত্রীরা জানান, মূলত ৫ আগস্ট বিধিনিষেধ শেষ হলে রাজধানীতে কর্মস্থলে ফেরার অপেক্ষায় ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকে। পরবর্তীতে বিধিনিষেধের সময়সীমা বাড়লেও পূর্বপ্রস্তুতি হিসাবে তারা ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অনেকে আবার চিকিৎসা, টিকাদানসহ নানা প্রয়োজনে ঢাকায় গন্তব্যে যাচ্ছেন। 

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় আজও শিমুলিয়া ঘাটে পৌঁছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের গন্তব্যে পৌঁছাতে পড়তে হচ্ছে বিপাকে। স্বল্পগতির যানবাহনে করে ভেঙে ভেঙে তারা পাড়ি দিচ্ছেন নিজেদের গন্তব্যে। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে দুই-তিনগুন বেশি ভাড়া। ঘাট এলাকায় এসে পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা-সিএনজি বা মোটরসাইকেল পেয়ে গেলেও সব যানবাহনের জন্যই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।   

এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, নৌরুটে বর্তমানে রোরো, মিডিয়াম ও ছোট মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী যাত্রীরা আসছে, আবার দক্ষিণবঙ্গগামী কিছু যাত্রীও পারাপার করছে। ঘাট এলাকায় শতাধিক ব্যক্তিগত গাড়ি ও দুই শতাধিক ট্রাক রয়েছে পারাপারের অপেক্ষায়। 

বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক (মেরিন) আহমেদ আলী জানান, বিভিন্ন আকারের ১০টি ফেরি চলাচল করলেও ৬টি টানা (ড্যাম ফেরি) বন্ধ রয়েছে।     
 
Related Topics

টপ নিউজ

শিমুলিয়া ফেরিঘাট / শিমুলিয়া-বাংলাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ভিড় নেই, ফাঁকা নৌযান- সেতু চালু হওয়ায় চেনা রূপ হারালো শিমুলিয়া     
  • শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ, গণপরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা
  • ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই শিমুলিয়া ঘাটে
  • পা ফেলার জায়গা নেই শিমুলিয়া ঘাটে
  • শিমুলিয়া ফেরিঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহনের ভিড়  

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net