Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ভিড় নেই, ফাঁকা নৌযান- সেতু চালু হওয়ায় চেনা রূপ হারালো শিমুলিয়া     

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2022, 12:10 pm
Last modified: 26 June, 2022, 05:05 pm

Related News

  • ঈদযাত্রা: শিমুলিয়ায় মোটরসাইকেল আরোহীদের ঢল
  • মঙ্গলবার থেকে মোটরসাইকেল পারাপারে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু 
  • শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ, গণপরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা
  • ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই শিমুলিয়া ঘাটে
  • পা ফেলার জায়গা নেই শিমুলিয়া ঘাটে

ভিড় নেই, ফাঁকা নৌযান- সেতু চালু হওয়ায় চেনা রূপ হারালো শিমুলিয়া     

সকাল থেকে ১২টি স্পিডবোট শিমুলিয়া থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে; লঞ্চ ছেড়ে গেছে ৮টি। 
টিবিএস রিপোর্ট
26 June, 2022, 12:10 pm
Last modified: 26 June, 2022, 05:05 pm
ছবি-টিবিএস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার অন্যতম প্রবেশদ্বার মু‌ন্সীগ‌ঞ্জের শিমুলিয়া ঘাট। এই ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা লঞ্চ, স্পিডবোট অথবা ফেরিতে পাড়ি দেয় উত্তাল পদ্মা।

এতোদিন রাজধানী ঢাকার সাথে দক্ষিণের জেলাগুলোর স্থলপথে সরাসরি যোগাযোগ না থাকায় পদ্মা সেতু চালুর আগে দক্ষিণবঙ্গের যাত্রীদের ভোগান্তির কোনো সীমা ছিল না।

ফলে আজ সকাল থেকে সর্বসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ায় এর প্রভাব পড়েছে শিমুলিয়া ঘাটে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, "সকাল থেকেই লঞ্চ-স্পিডবোট যথানিয়মে চলাচল করছে তবে যাত্রীসংখ্যা অনেক কম।"

#MAWA #MawaFerryGhat #ShimuliaGhat #PadmaBridge #PadmaSetu #PadmaBridgeopening

Read more: https://t.co/J061kIOAkL pic.twitter.com/T821pjry1S— The Business Standard (@tbsnewsdotnet) June 26, 2022

সকালে সরেজমিনে মাওয়া ঘাট এলাকা পরিদর্শনে টিবিএস প্রতিবেদক দেখতে পান, শিমুলিয়া ঘাট অনেকটাই যানবাহন শূন্য, কোলাহলমুক্ত। অনেক লঞ্চ ও স্পিডবোটকেই যাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

সকাল থেকে ১২টি স্পিডবোট শিমুলিয়া থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে; লঞ্চ ছেড়ে গেছে ৮টি। 

পদ্মা সেতু চালুর পরেও কেন ঘাটে এলেন এমন প্রশ্নের জবাবে মাঝিরকান্দিগামী স্পিডবোটের এক যাত্রী সানাউল্লাহ টিবিএসকে বলেন, "আমার বাড়ি ঘাট এলাকার পাশেই, তাই আমি নৌপথ বেছে নিয়েছি।"

#MAWA #MawaFerryGhat #ShimuliaGhat #PadmaBridge #PadmaSetu #PadmaBridgeopening

Read more: https://t.co/J061kIOAkL pic.twitter.com/O8CKPusTIG— The Business Standard (@tbsnewsdotnet) June 26, 2022

ফরিদপুরগামী আরেক যাত্রী সাবিহা বলেন, "তাড়াতাড়ি যেতে হবে তাই স্পিডবোটে পাড়ি দিচ্ছি। সকাল থেকে শুনেছি, পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি যাবে। কিন্তু আমার যেতে তাড়া আছে, তাই আমি স্পিডবোটে পাড়ি দিচ্ছি।"

এদিকে ভোরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে।

সকাল ৬টায় সেতুর গেট খোলার আগে থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স অপেক্ষা করতে দেখা যায়।

শনিবার (২৫ জুন) ৬.১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুতে তিনিই প্রথম টোল পরিশোধ করেন।
 
Related Topics

টপ নিউজ

শিমুলিয়া ঘাট / শিমুলিয়া ফেরিঘাট / শিমুলিয়া-বাংলাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • ঈদযাত্রা: শিমুলিয়ায় মোটরসাইকেল আরোহীদের ঢল
  • মঙ্গলবার থেকে মোটরসাইকেল পারাপারে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু 
  • শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ, গণপরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা
  • ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই শিমুলিয়া ঘাটে
  • পা ফেলার জায়গা নেই শিমুলিয়া ঘাটে

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net