Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ভ্যাকসিন নিতে সরীসৃপের সাজ, ব্রাজিলে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

অফবিট

টিবিএস ডেস্ক
24 July, 2021, 03:45 pm
Last modified: 24 July, 2021, 04:02 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

ভ্যাকসিন নিতে সরীসৃপের সাজ, ব্রাজিলে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

করোনা মহামারিতে এখন পর্যন্ত ৫,৪৫,০০০ ব্রাজিলীয় নাগরিক মারা গেছেন। এই মহাবিপর্যয়ের জন্য দেশটির রাষ্ট্রপতি জাইর বোলসোনারোর হেঁয়ালিকে দায়ি করছেন অনেকেই।
টিবিএস ডেস্ক
24 July, 2021, 03:45 pm
Last modified: 24 July, 2021, 04:02 pm
সরীসৃপ সাজে ক্লিংগার দুয়ার্তে রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে ক্লিংগার দুয়ার্তে রদ্রিগেজ যখন কোভিড ভ্যাকসিন নেওয়ার উদেশ্যে যাত্রা করেছিলেন, তখন তিনি দক্ষিণ আমেরিকান সাপের বেশে সেজেছিলেন।

জিজ্ঞেস করতেই বললেন, 'এটা একটা সুকুরি'। অর্থাৎ, অ্যাস্ট্রাজেনেকা টিকা নিতে যাওয়ার সময় তিনি যে আমাজনিয়ান ওয়াটার বোয়ার শরীরের চামড়ার বেশ ধারণ করেছিলেন, সুকুরি সেটির দেশীয় নাম।

টিকা নিতে যাওয়ার সময় ব্রাজিলীয়দের এই অদ্ভুত সাজপোশাকের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে একে নিছকই কোনো ফ্যাশন স্টেটমেন্ট ধরে নিলে ভুল হবে। বরং এটি ছিল ব্রাজিলীয় সরকারের কোভিড মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিরুদ্ধে একটি প্রতিবাদ।

চলমান করোনা মহামারিতে এখন পর্যন্ত ৫,৪৫,০০০ ব্রাজিলীয় নাগরিক মারা গেছেন; যাদের মধ্যে রদ্রিগেজের শালাও ছিলেন।

পরিবেশবাদী ও ইন্টারনেট ইনফ্লুয়েন্সার রদ্রিগেজ ক্ষোভের সঙ্গে বলেন, 'যদি সরকার আরও দ্রুত ভ্যাকসিন আনতে পারত, তাহলে আরও অনেক মানুষের মতো তিনিও আজ আমাদের সাথে থাকতেন।'

জাইর বোলসোনারো। প্রতিকৃতি: সংগৃহীত

রদ্রিগেজের সাপের কস্টিউমের সঙ্গে একটি প্ল্যাকার্ড লাগানো ছিল; যেখানে তিনি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর অভিশংসনের দাবি করেছেন।

টিকা নিতে গিয়ে সরীসৃপ প্রজাতির প্রাণিদের রূপে সাজার ক্ষেত্রে রদ্রিগেজের প্রতিবাদই একমাত্র উদাহরণ নয়। এ ধরনের কাজের ব্যাখ্যা হিসেবে ব্রাজিলীয়রা খোদ প্রেসিডেন্টকেই সামনে দাঁড় করিয়েছেন।  

গত বছর দেশের জন্য অপর্যাপ্ত ভ্যাকসিন ডোজ কেনা ও নিজে টিকা নিতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে ব্রাজিলে এক প্রকার সংকট তৈরি করেছিলেন প্রেসিডেন্ট বলসোনারো। তিনি ব্যঙ্গাত্মকভাবে দাবি করেছিলেন, ফাইজারের টিকা নিলে হয়তো মানুষ কুমিরে পরিণত হবে। তার সেই কথার সূত্র ধরেই তার এই অস্বীকারবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে বিজ্ঞানপন্থী বিরোধীদলীয় লোকেরা বিভিন্ন ধরনের সরীসৃপের সাজে টিকা নিতে হাজির হয়েছেন।

এদের মধ্যে বেশিরভাগ মানুষই এসেছেন 'জাকারে' রূপে সেজে। এটি এক ধরনের দেশীয় কুমির, যা আমাজনসহ ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। কিন্তু ২০১৯ সালে বলসোনারো ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ শিকারি ও খননকারীদের আক্রমণের শিকার হয়ে আসছে কুমিরের এই প্রজাতি।

অ্যালিগেটরের সাজে এ প্রতিবাদকারী। ছবি: রয়টার্স

ফোর্তালেজা শহরের ৬০ বছর বয়সী শিক্ষক, লিলা ফার্নান্দেজ বলেন, 'আমার কস্টিউম আমার ভীতি-দুঃস্বপ্নকে প্রকাশ করছে।' ভাইরাস প্রতিরোধে ব্যর্থতা, টিকার সংকট ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নেওয়া- বোলসোনারোর এসব ব্যর্থতায় তিনি ক্ষুদ্ধ, যা তার কুমিরের কস্টিউমের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে।

ফার্নান্দেজ জানালেন, করোনার আঘাতে তিনি তার শাশুড়ি, ভাগ্নীর স্বামী এবং একাধিক ঘনিষ্ঠ বন্ধু হারিয়েছেন। তিনি বলেন, 'আপনি এমন একটা পরিবার খুঁজে পাবেন না যারা কোনো প্রিয়জনকে হারায়নি। প্রেসিডেন্ট যা করেছেন, তা আমরা কখনোই ভুলব না। তার কারণে অসংখ্য ব্রাজিলীয় আজ কবরের অন্ধকার গহ্বরে, যাদেরকে হয়তো বাঁচানো সম্ভব ছিল।'

আমাজন সিটি অব মানাউসের বাসিন্দা রদ্রিগেজ আরও এক ধাপ এগিয়ে নিজেকে অ্যানাকোন্ডা সাপের রূপে সাজাবেন বলে ঠিক করেছেন। তিনি জানান, এই ঐতিহ্যবাহী আমাজনীয় সাপ ওষুধ ও বিজ্ঞানের প্রতীক।

২৯ বছর বয়সী রদ্রিগেজ তার টিকাদান নিয়ে টিকটক ভিডিও বানিয়েছেন, যেটির ইতোমধ্যেই ৬ দশমিক ৪ মিলিয়ন ভিউ হয়েছে।


  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

জাইর বোলসোনারো / ব্রাজিল / সরীসৃপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net