Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
বৃদ্ধের মৃতদেহ পাহারায় কুকুর

বাংলাদেশ

বরিশাল সংবাদদাতা
06 January, 2020, 05:20 pm
Last modified: 06 January, 2020, 05:28 pm

Related News

  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

বৃদ্ধের মৃতদেহ পাহারায় কুকুর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদে জড়িয়ে বাবার মৃতদেহ ফেলে রাখে সন্তানরা।
বরিশাল সংবাদদাতা
06 January, 2020, 05:20 pm
Last modified: 06 January, 2020, 05:28 pm
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্থানীয় মসজিদের সামনে সারারাত বৃদ্ধের মৃতদেহ পাহারা দেয় এ কুকুরটি। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদে জড়িয়ে বাবার মৃতদেহ ফেলে রাখে সন্তানরা। রাতভর মৃতদেহ পাহারা দেয় একটি কুকুর। 

স্থানীয় বাসিন্দারা জানান, বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন খানের তিন ছেলে ও দুই মেয়ে। তার ছোট ছেলে বাবার সম্মতি ছাড়া বিয়ে করেন। এ কারণে বাবার সঙ্গে ছোট ছেলের মনোমালিন্য চলছিল। একপর্যায়ে ছোট ছেলে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান। এরপর বড় দুই ভাই সব সম্পত্তি তাদের নামে লিখিয়ে নেয়। কয়েক মাস আগে ছোট ছেলে ফিরে আসলে বাবা আবুল হোসেন খান জমি সমান ভাগ করে দিবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু সম্পত্তি আর ভাগ করে যেতে পারেননি তিনি। গত ৩০ ডিসেম্বর আবুল হোসেন খান (৮৫) মৃত্যুবরণ করেন। এরপর বাবার মৃত্যু শোক ভুলে সন্তানরা সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানান, জমি বণ্টনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃতদেহ দাফনে বাধা দেন তার ছোট ছেলে। বড় দুই ভাই সম্পত্তি ছাড়বেন না বলে অনড় থাকেন। অন্যরা মৃতদেহ জানাজা ও দাফন করতে গেলে বাধা দেন ছোট ছেলে। একপর্যায় স্থানীয় মসজিদের সামনে বাবার মৃতদেহ ফেলে রেখে যান ছেলেরা। 

প্রতিবেশীরা বেশ কিছুক্ষণ মৃতদেহের পাশে অপেক্ষা করেন। কিন্ত আবুল হোসেন খানের ছেলেরা ফিরে না আসায় অপেক্ষার পর তারাও চলে যান নিজ নিজ বাড়িতে। এরপর সেখানে আসে একটি বেওয়ারিশ কুকুর। গভীর রাতে মৃতদেহের পাশে ওই কুকুর ছাড়া আর কেউ ছিল না। পাহারাদারের মতো কুকুরটি সারারাত মৃতদেহের পাশে ছিল।

মৃতদেহ কুকুর পাহারা দেওয়ার ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন স্থানীয় একজন। সামাজিক যোগাযোগমাধ্যম তা ফেসবুকে ভাইরাল হয়। সেখানে ধিক্কার ও নিন্দা জানিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরের দিন এলাকার চেয়ারম্যান ও পুলিশের মধ্যস্থতায় আবুল হাসেম খানের দাফন সম্পন্ন করা হয় আবুল হোসেন খানের ।

এদিকে, কুকুরের ছবিসহ ওই পোস্টটি এখন ফেসবুকে ভাইরাল। শেয়ার ও  নানা ধরনের মন্তব্যসহ ব্যাপক আলোচনা-সমালোচনা করে ঝড় তুলেছে পোস্টটি। অনেকেই এ ঘটনায় নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ধিক্কার জানিয়ে সম্পত্তি লোভী সন্তানদের শাস্তি দাবি করেছেন।

দাড়িয়াল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। কিন্তু মুঠোফোনে বিষয়টি জেনে ব্যাথিত হয়েছি। পরে থানা পুলিশের সহায়তায় এবং আমার লোকজন দিয়ে জানাজা ও মৃতদেহ দাফনের কাজ সম্পন্ন করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, মৃতদেহের দাফন সম্পন্ন হলেও আবুল হোসেন খানের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ মেটেনি। রোববার তাদের নিয়ে সালিশ বৈঠক করা হয়েছে। তবে সমাধানে আসা যায়নি। সোমবার বিকেলে আবারও সালিশ বৈঠক বসবে। 

 

Related Topics

টপ নিউজ

বাকেরগঞ্জ / কুকুর / পাহাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net