Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
হারারে টেস্টের নাটাই বাংলাদেশের হাতে

খেলা

টিবিএস রিপোর্ট
09 July, 2021, 03:00 pm
Last modified: 09 July, 2021, 09:41 pm

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

হারারে টেস্টের নাটাই বাংলাদেশের হাতে

প্রথম ইনিংসেই বড় লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সাবধানী শুরু করেছে। আগের ইনিংসে ব্যর্থ হওয়া দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক দলকে ভালো শুরু এনে দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
09 July, 2021, 03:00 pm
Last modified: 09 July, 2021, 09:41 pm

প্রথম ইনিংসে বাজে শুরুর পরও বড় স্কোর পায় বাংলাদেশ। লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও ব্যাটসম্যান হয়ে ওঠা তাসকিন আহমেদের ব্যাটে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। পরে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল স্পিন ঘূর্ণিতে ২৭৬ রানে শেষ হয়েছে জিম্বাবুয়ের ইনিংস। প্রথম ইনিংসে মিলেছে ১৯২ রানের লিড। 

প্রথম ইনিংসেই বড় লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সাবধানী শুরু করেছে। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক দলকে ভালো শুরু এনে দিয়েছেন। বিনা উইকেটে ৪৫ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। সাইফ ২০ ও সাদমান ২২ রানে অপরাজিত আছেন। সব মিলিয়ে হারারে টেস্টে ২৩৭ রানে এগিয়ে বাংলাদেশ। 

জিম্বাবুয়েকে ২৭৬ রানে গুটিয়ে দিতে স্পিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ নেন ৫টি উইকেট। সাকিব আল হাসানের শিকার ৪ উইকেট। দারুণ বোলিং করা তাসকিন আহমেদ একটি উইকেট পান।  

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন অভিষিক্ত টাকুদজওয়ানশে কাইটানো। এ ছাড়া অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ৮১, মিল্টন শুম্বা ৪১, ডিওন মায়ার্স ২৭ ও রেজিস চাকাভা ৩১ রান করেন। 

সাকিব-মিরাজে গুটিয়ে গেল জিম্বাবুয়ে, বাংলাদেশের বড় লিড

দারুণ শুরু করেও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারলো না জিম্বাবুয়ে। মাঝ পথে দিক হারিয়ে আর ঠিক পথে ফিরতে পারেনি স্বাগতিকরা। উল্টো সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা আরও চেপে ধরেছেন। তাদের স্পিন ছোবলে প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। 

হারারে টেস্টের প্রথম ইনিংসেই ১৯২ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নেমে গেছে মুমিনুল হকের দল।  

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেছেন অভিষিক্ত টাকুদজওয়ানশে কাইটানো। এ ছাড়া অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ৮১, মিল্টন শুম্বা ৪১, ডিওন মায়ার্স ২৭ ও রেজিস চাকাভা ৩১ রান করেন। বাংলাদেশের দুই স্পিনার সাকিব ও মিরাজই নেন ৯ উইকেট। মিরাজ ৫টি ও সাকিব ৪টি উইকেট নেন। বাকি উইকেটটি নেন তাসকিন আহমেদ। 

মিরাজে স্বপ্নভঙ্গ কাইটানোর

টেস্ট অভিষেকেই আলো ছড়িয়েছেন টাকুদজওয়ানশে কাইটানো। জিম্বাবুয়ের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ছুটছিলেন সেঞ্চুরির পথে। তিন অঙ্কে পৌঁছাতে পারলে জিম্বাবুয়ের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই টেস্ট সেঞ্চুরির মালিক হতে তিনি। কিন্তু মেহেদী হাসান মিরাজের বাধায় সেঞ্চুরি করা হলো না তার। 

ব্যক্তিগত ৮৭ রানে কাইটানোকে বিদায় করেছেন মিরাজ। অভিষেকেই সেঞ্চুরি করা ডেভ হাউটন ও হ্যামিল্টন মাসাকাদজার পাশে নাম বসানো হলো না ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের। কাইটানোকে ফেরানোর এক ওভার পরে ডোনাল্ড টিরিপানোকেও সাজঘর দেখিয়ে দিয়েছন মিরাজ। ১০৮ ওভার মেষে ৭ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৬৩ রান। বাংলাদেশের চেয়ে এখনও ২০৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।  

সাকিব-তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

হারিয়ে যাওয়ার ভয়ে কঠোর পরিশ্রম শুরু করেছিলেন তাসকিন, এখন সেটার ফল মিলতে শুরু করেছে। ছবি: সংগৃহীত

শুরু থেকেই সাকিব আল হাসানের বোলিংয়ের বিপক্ষে ভুগছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের অভিজ্ঞ এই স্পিনারই কেবল উইকেট পান। তৃতীয় দিন আরও দুটি উইকেট তুলে নিয়েছেন সাকিব। তার সর্বশেষ শিকার টিমিসেন মারুমা। ডানহাতি এই ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেছেন সাকিব। 

মারুমার বিদায়ের পরের ওভারেই তোপ দাগেন তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস খেলা ডানহাতি এই পেসার দারুণ বোলিং করেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। অবশেষে উইকেটের দেখা পেয়েছেন তিনি। রয় কায়াকে ফিরিয়েছেন তাসকিন। 

দ্রুত দুই উইকেট হারিয়ে ম্যাচে প্রথমবারের মতো চাপে পড়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাবে দারুণ ব্যাটিং করতে থাকা জিম্বাবুয়ে ৯২ ওভার শেষে ৫ উইকেটে ২৩৯ রান তুলেছে। অভিষেকে আলো ছড়ানো টাকুদজওয়ানশে কাইটানো ৮১ রানে ব্যাটিং করছেন। রেজিস চাকাভা ৬ রানে অপরাজিত আছেন।     

আবার সাকিবের ছোবল

দারুণ শুরু করা জিম্বাবুয়ের ইনিংসে প্রথম আঘাতটা হানেন সাকিব আল হাসান। মিল্টন শুম্বাকে ফিরিয়ে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙেন অভিজ্ঞ এই স্পিনার। তৃতীয় দিন সকালে ব্রেন্ডন টেলরকে ফেরান মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়েও গুছিয়ে ওঠেছিল ঘরের মাঠের দলটি। এমন সময়ে আবার সাকিবের স্পিন ছোবল। 

ডিওন মায়ার্সকে ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ২৭ রান করেন মায়ার্স। ৮২ ওভার শেষে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২২৭ রান। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি তুলে নেওয়া টাকুদজওয়ানশে কাইটানো ৭৫ রানে ব্যাটিং করছেন। নতুন ব্যাটসম্যান টিমিসেন মারুমা এখনও রানের খাতা খুলতে পারেননি। 

টেলরকে ফিরিয়ে স্বস্তি আনলেন মিরাজ

১০০ টেস্ট উইকেট পূর্ণ হওয়ার পর মিরাজের বাধভাঙা উল্লাস। ছবি: বিসিবি

১ উইকেটে ১১৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। অপরাজিত থেকে মাঠ ছাড়েন ব্রেন্ডন টেলর ও অভিষিক্ত টাকুদজওয়ানশে কাইটানো। তৃতীয় দিনের শুরুটাও দারুণ করেন এই দুই ব্যাটসম্যান। আগেরদিন বাংলাদেশের বোলারদের সামলে উইকেটে থিতু হওয়া টেলর-কাইটানো এদিনও মানিয়ে নেন। 

এই দুজনের পরীক্ষা নিতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। বেড়ে যাচ্ছিল জিম্বাবুয়ের সংগ্রহ। অবশেষে স্বাগতিকদের শিবিরে আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনার ফিরিয়ে দিয়েছেন টেলরকে। বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠা ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ফেরার আগে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেন। 

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন ডিওন মায়ার্স। ৫৮ ওভারে শেষে ২ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ১৮২ রান। জিম্বাবুয়ের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই হাফ সেঞ্চুরি করা কাইটানো ৫৫ ও মায়ার্স ২ রানে ব্যাটিং করছেন। প্রথম ইনিংসে এখনও বাংলাদেশের চেয়ে ২৮৬ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net