Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
13 February, 2025, 08:10 pm
Last modified: 13 February, 2025, 08:14 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

সহ-অধিনায়ক করা হলেও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডানহাতি এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
13 February, 2025, 08:10 pm
Last modified: 13 February, 2025, 08:14 pm

নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ; বয়সভিত্তিক থেকে একসঙ্গে খেলছেন দুজন, ভালো বন্ধুও তারা। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে লড়েছেন যুব বিশ্বকাপে। বর্তমানে জাতীয় দলেও তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শান্ত অধিনাকয়ত্ব পেয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে, মিরাজকে তার ডেপুটি করা হলো আরেক ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১২ জানুয়ারি দল ঘোষণা করে বিসিবি। সাকিব আল হাসান-লিটন কুমার দাসের বাদ পড়া সেই দলটিতে তখন সহ-অধিনায়ক রাখা হয়নি। এক মাস পরে এসে ডেপুটি বাছাই করলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

ডেপুটি করা হলেও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডানহাতি এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলে বাংলাদেশ। এর আগে শারজাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে এই ছয় ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন লাল-সবুজ জার্সিতে ১০৩টি ওয়ানডে খেলা মিরাজ। 

বয়সভিত্তিক পর্যায়েই অধিনায়কত্ব পালনের অভিজ্ঞতা হয় মিরাজের। ২০১৬ যুব বিশ্বকাপে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময় সব সময়ই তার কাঁধে ছিল নেতৃত্বভার। এবার বিপিএলেও অধিনায়কত্ব করেছেন মিরাজ। খুলনা টাইগার্সকে প্লে-অফে তোলার পথে সামনে থেকেই নেতৃত্ব দেন তিনি। ব্যাটে-বলে আলো ছড়ানো মিরাজ ১৪ ম্যাচে ৩৫৫ রান করার পাশাপাশি ১৩ উইকেট নিয়ে হন টুর্নামেন্ট সেরা। 

মিরাজকে সহ-অধিনায়ক ঘোষণা করার বিবৃতিতে বিসিবি আরও জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বাংলাদেশ দলের অংশ হবেন বিপিএলে দারুণ বোলিং করা দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। আসর শুরুর পরের দিন দেশে ফিরবেন তারা। ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে আজই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। রাত একটার ফ্লাইটে উড়াল দেবেন শান্ত-মিরাজরা।  

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ ক্রিকেট দল / নাজমুল হোসেন শান্ত / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net