Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
৫ বছর পর পরিচালকের আসনে করণ জোহর! শোনাবেন ‘রকি অওর রানি কী প্রেম কাহিনি’

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 July, 2021, 12:15 pm
Last modified: 06 July, 2021, 12:20 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

৫ বছর পর পরিচালকের আসনে করণ জোহর! শোনাবেন ‘রকি অওর রানি কী প্রেম কাহিনি’

গত বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনকে আরও প্রতিষ্ঠিত করতেই মগ্ন ছিলেন তিনি। তবে এবার আবারও সময় হয়েছে তার 'প্রিয় কাজ' করার।
হিন্দুস্তান টাইমস
06 July, 2021, 12:15 pm
Last modified: 06 July, 2021, 12:20 pm
করণ জোহর। ছবি: সংগৃহীত

অবশেষে! দীর্ঘ পাঁচ বছর পর আবারও পরিচালকের আসনে বসতে চলেছেন করণ জোহর। অবশ্য জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই। গত সোমবারই ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ভিডিও পোস্টের মাধ্যমে করণ জানিয়েছিলেন নিজের নতুন ছবির কথা। অর্থাৎ ফের নির্দেশকের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।

জানিয়েছেন, নিয়ে আসছেন এমন গল্প, যা তার দর্শকদের শোনাতে ভালো লাগে, প্রেম ও পরিবারের গল্প। তবে ছবির নাম কিংবা অভিনেতা-অভিনেত্রীদের ব্যাপারে মুখ খোলেননি তিনি।

করণ ঘনিষ্ঠ এক সূত্রের তরফে জানা গেছে ছবির নাম হতে চলেছে 'রকি অওর রানি কী প্রেম কাহিনি'। মুখ্যচরিত্রে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এই ছবির মাধ্যমেই ফের একবার দর্শকদের সামনে হাজির হতে চলেছে 'গল্লি বয়' জুটি।

করণ পরিচালিত এই ছবি যে পুরোপুরি রোমান্টিক ঘরানার হতে চলেছে সেকথা বলাই বাহুল্য। অবশ্যই 'রকি'র ভূমিকায় দেখা যাবে রণবীরকে এবং 'রানি'র চরিত্রে আলিয়াকে। তবে করণের অন্যান্য ছবির মতো এ ছবিতেও চোখ কপালে তোলার মতো রয়েছেন তাবড় তাবড় বলিউড তারকারা।

রণবীর সিং ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

রণবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে থাকবেন শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আলিয়ার দাদা-দাদীর ভূমিকায় পর্দায় হাজির হবেন তারা। দীর্ঘ ২৩ বছর পর ফের একবার একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন শাবানা ও ধর্মেন্দ্র। শেষবার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া 'মর্দওয়ালি বাঁত' ছবিতে।

এখানেই শেষ নয়। রয়েছেন জয়া বচ্চনও। সূত্রের দাবি, শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্স রয়েছে যা এক ধাক্কায় ছবিকে অন্য মাত্রা এনে দেবে। 'রকি'র দাদী হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন জয়া বচ্চন।

উল্লেখ্য, হিন্দি ছবির ইতিহাসে এই প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শাবানা ও জয়া!

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

প্রসঙ্গত, করণ জানিয়েছিলেন বরাবরই তার প্রিয় কাজ নির্দেশকের আসন সামলানো। তবে গত বছর পাঁচেক ধরে নিজের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনকে আরও প্রতিষ্ঠিত করতেই মগ্ন ছিলেন তিনি। তবে এবার আবারও সময় হয়েছে তার 'প্রিয় কাজ' করার। অর্থাৎ ক্যামেরার পিছন থেকে গল্প বলা, পর্দায় ভালোবাসার গল্প বলা।

২০১৬ সালে 'এ দিল হ্যায় মুশকিল' ছবিতে তাকে শেষ দেখা গিয়েছিল পরিচালকের কুর্সিতে। গত এক বছরে দুটি ওয়েব সিরিজের পরিচালনা করেছেন করণ- 'লাস্ট স্টোরিজ', 'গোস্ট স্টোরিজ'।

করণ পরিচালিত এই নতুন ছবিতে কোন কোন তারকার দেখা মেলে সেটাই দেখার।

Related Topics

টপ নিউজ

করণ জোহর / বলিউড / শাবানা আজমি / আলিয়া ভাট / রণবীর সিং / জয়া বচ্চন / ধর্মেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net