Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
বেজোসের আগেই ৯ দিনের ভেতর মহাকাশ ভ্রমণের ঘোষণা রিচার্ড ব্রানসনের  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 July, 2021, 01:40 pm
Last modified: 02 July, 2021, 01:54 pm

Related News

  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী
  • মার্কিন পপতারকা কেটি পেরিসহ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ৬ নারী

বেজোসের আগেই ৯ দিনের ভেতর মহাকাশ ভ্রমণের ঘোষণা রিচার্ড ব্রানসনের  

"আমি সব সময় স্বপ্ন দেখে এসেছি। আমার মা আমাকে কখনোই হাল না ছাড়তে এবং তারার উদ্দেশ্যে হাত বাড়াতে শিখিয়েছেন। জুলাইয়ের ১১ তারিখে এই স্বপ্নকে বাস্তবে রূপদানের দিন"।
টিবিএস ডেস্ক
02 July, 2021, 01:40 pm
Last modified: 02 July, 2021, 01:54 pm
ছবি-বিবিসি

মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন আগামী নয়দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী আরেক বিলিয়নিয়ার জেফ বেজোসের আগেই মহাকাশ ভ্রমণের ঘোষণা দিয়েছেন।  

ব্রানসনের প্রতিষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা দেয় যে, তাদের পরবর্তী টেস্ট ফ্লাইটটি (পরীক্ষামূলক উড্ডয়ন) ১১ই জুলাই উড্ডয়ন করবে এবং তাতে থাকা ছয় আরোহীর ভেতর একজন হবেন ব্রানসন। বাকিরাও প্রতিষ্ঠানেরই কর্মী।  

গত মে মাসে সফল টেস্ট ফ্লাইটের পর জুনের শেষাংশেই ইউএস ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন ভার্জিন গ্যালাকটিককে যাত্রীবাহী গ্রাহক সহযোগে উড্ডয়নের অনুমতি প্রদান করে। নিউ মেক্সিকো থেকে যাত্রা শুরু করা এ ফ্লাইটে প্রতিষ্ঠানটির ক্রুদের সম্পূর্ণ দলই থাকবে।

কিছুদিন আগেই জানা যায়, জেফ বেজোসের রকেট ইঞ্জিন তৈরির প্রতিষ্ঠান ব্লু অরিজিন আগামী ২০ জুলাই মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করেছে। সে যাত্রায় অংশ নেবেন স্বয়ং জেফ বেজোস, তার ছোট ভাই মার্ক বেজোস, একজন নারী মহাকাশচারী এবং ২৮ মিলিয়ন ডলারের নিলাম বিজয়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

তবে তাদের এই ভ্রমণের মেয়াদ হবে ১০ মিনিট।

অ্যাপোলো-১১ নভোযানের মধ্য দিয়ে চাঁদে মানুষের পদার্পণের ৫২তম বর্ষপূর্তি উপলক্ষে ২০ জুলাই দক্ষিণ টেক্সাসের ব্লু অরিজিনের নিজস্ব রকেট উড্ডয়নকেন্দ্র থেকে বেজোসের এই মহাকাশ যাত্রা শুরু হবে। 

এদিকে আসন্ন মহাকাশ যাত্রা নিয়ে রিচার্ড ব্রানসন জানান, তিনি 'সম্মানিত' বোধ করছেন এই ভেবে যে, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাহকদের একটি অনন্য অভিজ্ঞতা সরবরাহ করতে যাচ্ছে। 

ছবি-দ্য গার্ডিয়ান

"আমি মন থেকে এটাই বিশ্বাস করি যে, এই মহাশূন্য আসলে আমাদের সবার", বলেন তিনি।

টুইটারে ব্রানসন লেখেন, "আমি সব সময় স্বপ্ন দেখে এসেছি। আমার মা আমাকে কখনোই হাল না ছাড়তে এবং তারার উদ্দেশ্যে হাত বাড়াতে শিখিয়েছেন। জুলাইয়ের ১১ তারিখে এই স্বপ্নকে বাস্তবে রূপদানের দিন"।

এর আগে বুধবার তার প্রতিষ্ঠানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞার কারণে মহাকাশ যাত্রার দিনক্ষণ নিয়ে রিচার্ড ব্রানসন বিস্তারিত কিছু বলতে রাজি ছিলেন না। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি সুস্থ আছেন এবং মহাকাশ যাত্রার জন্য শারীরিকভাবে সম্পূর্ণ সমর্থ। না বললেই নয়, উড্ডয়নের পরের সপ্তাহেই ব্রানসন ৭১ এ পা দেবেন!

এদিকে ভার্জিন গ্যালাকটিক জানিয়েছে, পরবর্তী টেস্ট ফ্লাইটটির উদ্দেশ্য মহাযানের স্বস্তিদায়ক আসন, ওজনহীনতার অভিজ্ঞতা এবং মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন- মূলত সেসব মূল্যায়ন করা।

অতীতে প্রতিষ্ঠানটির মহাকাশ যান বিধ্বস্তের মত ঘটনার রেকর্ড রয়েছে।   

ভার্জিন গ্যালাকটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কলগ্লেজার বলেন, "আমাদের পরবর্তী ফ্লাইট অর্থাৎ ভিএসএস ইউনিটির ২২তম টেস্ট ফ্লাইটটিতে আমাদের সম্পূর্ণ ক্রু অন্তর্ভুক্ত থাকবে। এটি আমাদের দলের নিবিষ্ট উৎসর্গ এবং প্রযুক্তিগত উৎকর্ষতারই প্রমাণ দেয়। আমি আমাদের বৈমানিক এবং মিশন বিশেষজ্ঞদের প্রত্যেককে তাদের অবদানের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি"। 

সূত্র-দ্য গার্ডিয়ান  
 

Related Topics

টপ নিউজ

রিচার্ড ব্রানসন / মহাকাশ অভিযান / মহাকাশ যাত্রা / ভার্জিন গ্যালাকটিক / জেফ বেজোস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী
  • মার্কিন পপতারকা কেটি পেরিসহ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ৬ নারী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net