Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?

আন্তর্জাতিক

রয়টার্স, এনডিটিভি
16 April, 2025, 03:55 pm
Last modified: 16 April, 2025, 04:11 pm

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা

মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?

২০২১ সালে ব্লু অরিজিন তাদের বেসামরিক মহাকাশযাত্রা কার্যক্রম শুরু করে। এরপর থেকে এই পর্যন্ত ৫৮ জন যাত্রী নিউ শেপার্ডের মাধ্যমে মহাকাশে গেছেন।
রয়টার্স, এনডিটিভি
16 April, 2025, 03:55 pm
Last modified: 16 April, 2025, 04:11 pm
ছবি: রয়টার্স

মার্কিন ধনকুবের অ্যামাজনের মালিক জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন-এর বানানো রকেটে মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরিসহ ছয় প্রভাবশালী নারী।

দলে কেটি ছাড়াও ছিলেন মার্কিন সংবাদমাধ্যম 'সিবিএস মর্নিং'-এর সঞ্চালক গেইল কিং, বেজোসের বাগদত্তা লরেন সানচেজ়, নাসার বিজ্ঞানী আয়েশা বোয়ে, মানবাধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। 

ব্লু অরিজিনের রকেটে ভর করে তারা পৌঁছে যান মহাকাশের কিনারায়—যেখানে ভরশূন্যতা শুধু অনুভবই নয়, বাস্তব। এই ঐতিহাসিক অভিযানে ৬০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো একসঙ্গে ছয় নারী মহাকাশে পা রাখলেন।

স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে রকেট 'নিউ শেপার্ড' উৎক্ষেপণ করা হয়। প্রায় ১০০ কিলোমিটার উপরে গিয়ে এটি পৌঁছে মহাকাশের প্রান্তে। কয়েক মিনিটের জন্য মহাকাশের ভরশূন্য অবস্থায় যাত্রীদের ভাসমান অভিজ্ঞতা দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। পুরো যাত্রাটি ছিল প্রায় ১১ মিনিটের।

পৃথিবীতে ফিরে কেটি পেরি বললেন, 'ভালোবাসার সঙ্গে নিজেকে গভীরভাবে সংযুক্ত মনে হচ্ছে।'

কেটি মহাকাশে সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটি 'ডেইজি' ফুল। তার মেয়ের নামও ডেইজি। মেয়েকে স্মরণে রাখতেই এই বিশেষ ফুল সঙ্গে রেখেছিলেন তিনি।

২০২১ সালে ব্লু অরিজিন তাদের বেসামরিক মহাকাশযাত্রা কার্যক্রম শুরু করে। এরপর থেকে এই পর্যন্ত ৫৮ জন যাত্রী নিউ শেপার্ডের মাধ্যমে মহাকাশে গেছেন।

কে ব্লু অরিজিনে মহাকাশে যেতে পারেন?

পকেট ভারি থাকলে যে কেউ-ই ব্লু অরিজিনের ফ্লাইটে মহাকাশ ভ্রমণের জন্য আবেদন করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইটে একটি রিজার্ভেশন পেইজ আছে, যেখানে আবেদনকারীকে তাদের নাম, ঠিকানা, জন্ম সালসহ কিছু প্রাথমিক তথ্য দিতে হয়। সেখানে একটি অংশে ৫০০ শব্দের মধ্যে নিজেকে বর্ণনা করতেও বলা হয়।

শর্ত একটাই— আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে।

ছবি: রয়টার্স

খরচ কত?

ব্লু অরিজিন তাদের প্রতিটি যাত্রার খরচ সরাসরি প্রকাশ করে না। তবে ওয়েবসাইটে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমে ১ লাখ ৫০ হাজার ডলার জমা রাখতে হবে, যা 'সম্পূর্ণ ফেরতযোগ্য'। 

২০২১ সালে প্রথম ক্রু ফ্লাইটের সময় একটি আসন নিলামে বিক্রি হয়েছিল ২৮ মিলিয়ন ডলারে।

ব্লু অরিজিনের প্রতিদ্বন্দ্বী ভার্জিন গ্যালাকটিক সাধারণ যাত্রার জন্য ২ থেকে সাড়ে ৪ লাখ ডলারের টিকিট বিক্রি করছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। 

সবাইকে কি টাকা দেয়া লাগে?

না, সবাইকে কোটি কোটি ডলার খরচ করতে হয় না মহাকাশে যাওয়ার জন্য। অনেক তারকা 'অতিথি' হিসেবে ব্লু অরিজিনের যাত্রায় অংশ নিয়ে থাকেন। যেমন 'স্টার ট্রেক'-খ্যাত অভিনেতা উইলিয়াম শ্যাটনার ও টেলিভিশন উপস্থাপক মাইকেল স্ট্রাহান বিনামূল্যে মহাকাশে গিয়েছিলেন।

স্পেস ভিআইপি নামের মহাকাশভ্রমণ বুকিং কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা রোমান চিপোরুখা এক সাক্ষাৎকারে জানান, 'এটা শুধু টাকার বিষয় নয়, আপনি কে, আপনার সামাজিক অবস্থান কী, আপনি তাদের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ— এসবের ওপর নির্ভর করে।'

এপ্রিল ১৪-এর ফ্লাইটেও 'কিছু যাত্রী' বিনামূল্যে গেছেন বলে জানিয়েছে সিএনএন। যদিও কারা অর্থ দিয়েছেন আর কারা দেননি, তা প্রকাশ করেনি ব্লু অরিজিন।

তবে ব্লু অরিজিন দাবি করছে, তাদের লক্ষ্য মহাকাশে যাওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। রকেট পুনঃব্যবহারযোগ্য হওয়ায় ভবিষ্যতে এটি আরও সাশ্রয়ী হবে বলেই আশা করছে সংস্থাটি।

ওয়ারউইক বিজনেস স্কুলের অধ্যাপক লইজোস হেরাক্লিয়াসের মতে, নিউ শেপার্ডের প্রতি উৎক্ষেপণে খরচ পড়ে ১০ থেকে ৩০ লাখ ডলারের মধ্যে। অর্থাৎ, প্রতিটি যাত্রী থেকে যদি ৫ লাখ ডলারের মতো পাওয়া না যায়, তাহলে এই ব্যবসা আর্থিকভাবে টেকসই হবে না।

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / কেটি পেরি / মহাকাশ পর্যটন / মহাকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • মহাকাশ তুমি কার?
  • প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদির বৈঠক; বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net