Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব

আন্তর্জাতিক

রয়টার্স
05 October, 2025, 10:10 am
Last modified: 05 October, 2025, 10:15 am

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব

রয়টার্স
05 October, 2025, 10:10 am
Last modified: 05 October, 2025, 10:15 am
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটের প্রথম উৎক্ষেপণ। ১৬ জানুয়ারি, ২০২৫। ছবি: রয়টার্স/স্টিভ নেসিয়াস

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে মহাকাশে গিগাওয়াট-স্কেলের ডেটা সেন্টার নির্মিত হবে। তার মতে, মহাকাশে টানা বিদ্যমান সৌরশক্তি ব্যবহার করে এসব সেন্টার একসময় পৃথিবীর ডেটা সেন্টারের চেয়েও কার্যকর হবে।

শুক্রবার ইতালির টুরিন শহরে আয়োজিত ইতালিয়ান টেক উইক-এ বক্তব্য রাখতে গিয়ে বেজোস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান অনেকটা ২০০০ সালের শুরুর দিকের ইন্টারনেটের উত্থানের  মতো। ঝুঁকি থাকলেও তিনি এতে আশাবাদী হওয়ার পরামর্শ দেন।

বেজোস বলেন, 'এই বিশাল ট্রেনিং ক্লাস্টারগুলো মহাকাশেই ভালোভাবে নির্মাণ করা যাবে। কারণ সেখানে ২৪ ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। নেই মেঘ, নেই বৃষ্টি, নেই আবহাওয়ার বাধা।' তিনি আরও যোগ করেন, 'আগামী কয়েক দশকের মধ্যেই মহাকাশে ডেটা সেন্টার তৈরি পৃথিবীর তুলনায় সাশ্রয়ী হয়ে উঠবে।'

মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের ধারণা প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর কাছে গুরুত্ব পাচ্ছে। কারণ পৃথিবীতে বিদ্যুৎ ও শীতলীকরণের জন্য পানির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তবে এর চ্যালেঞ্জও রয়েছে—যেমন রক্ষণাবেক্ষণ, আপগ্রেডিংয়ের জটিলতা এবং রকেট উৎক্ষেপণের বিপুল খরচ ও ব্যর্থতার ঝুঁকি।

আমাজনের নির্বাহী চেয়ারম্যান বেজোস বলেন, মহাকাশকে ব্যবহার করে পৃথিবীর জীবনকে উন্নত করার প্রবণতা ক্রমেই বাড়ছে। 'আবহাওয়া ও যোগাযোগ স্যাটেলাইট দিয়ে এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। পরবর্তী ধাপে আসছে ডেটা সেন্টার, তারপর অন্যান্য ধরনের উৎপাদন।'

বেজোস বলেন, এআই নিয়ে অতিরিক্ত উত্তেজনা বা বিনিয়োগের ফলে একসময় 'অতিরঞ্জিত প্রত্যাশা ভেঙে পড়তে পারে'। তবে সেই সম্ভাব্য ধাক্কাকে এআই-এর আসল বাস্তবতা থেকে আলাদা করে দেখা জরুরি। তার মতে, এআই-এর সুফল স্থায়ী হবে, সর্বত্র ছড়িয়ে পড়বে এবং মানুষের জীবনে গভীর প্রভাব ফেলবে।
 
Related Topics

টপ নিউজ

মহাকাশ / ডেটা সেন্টার / জেফ বেজোস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • সেমিকন্ডাক্টরের উপাদান বানাতে মহাকাশে ‘কারখানা’ পাঠাচ্ছে যে ব্রিটিশ কোম্পানি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net