Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
জোড়া গোলে রেকর্ড উদযাপন মেসির

খেলা

টিবিএস ডেস্ক
29 June, 2021, 10:05 am
Last modified: 29 June, 2021, 03:54 pm

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

জোড়া গোলে রেকর্ড উদযাপন মেসির

নির্ভার হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে গোল উৎসব করলো লিওনেল মেসির দল। বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। 
টিবিএস ডেস্ক
29 June, 2021, 10:05 am
Last modified: 29 June, 2021, 03:54 pm
দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার রাতে আলো ছড়ালেন মেসি। ছবি: রয়টার্স

কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে যেন গোলের দেখাই মিলছিল না। অনেক চেষ্টার পরও কোনো ম্যাচে একটির বেশি গোল দিতে পারেনি আর্জেন্টিনা। তাতে অবশ্য বিপদ হয়নি, দুই জয় ও এক ড্রয়ে শেষ আট নিশ্চিত হয়ে যায় তাদের। নির্ভার হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে গোল উৎসব করলো লিওনেল মেসির দল। বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। 

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে 'এ' গ্রুপের ম্যাচে কুইয়াবার অ্যারেনা পানতানালে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন মেসি। একটি করে গোল করেন আলেহান্দ্রো গোমেস ও লাউতারো মার্তিনেস। বলিভিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন এরউইন সাভেদ্রা। 

শেষ আটের টিকেট আগেই মিলেছিল, এই জয়ে 'এ' গ্রুপের শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করলো লিওনেল স্কালোনির দল। 'বি' গ্রুপের চতুর্থ দল হিসেবে নকআউট পর্বে ওঠা ইকুয়েডরের বিপক্ষে আগামী রোববার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বলিভিয়াকে উড়িয়ে দেওয়ার রাতে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন তার দখলে। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেললেন তিনি। ১৪৭ ম্যাচ খেলা হাভিয়ের মাসচেরানো এখন দুইয়ে।  

দারুণ প্রাপ্তির উদযাপনটাও অসাধারণ হলো মেসির। মাসচেরানোকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে জোড়া গোল করা ছাড়াও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। মেসির আলো ছড়ানোর রাতে আরও ব্যবধানে জিততে পারতো আর্জেন্টিনা। কিন্তু দেয়াল তুলে দাঁড়ানো বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পের কারণে তা হয়নি। 

বলিভিয়াকে নিয়ে রীতিমতো খেলেছে আর্জেন্টিনা। বল দখল, আক্রমণ সাজানোয় বলিভিয়ার চেয়ে অনেক এগিয়ে ছিল কোপার ১৪ বারের চ্যাম্পিয়নরা। ৬৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন মেসিরা। গোলমুখে আর্জেন্টিনা ১৮টি শট নেয়, এর  মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে বলিভিয়ার নেওয়া ৫টি শটের ২টি ছিল লক্ষ্যে। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / কোপা আমেরিকা / বলিভিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net