Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
‘গাঙ্গুবাই’ শুটিং শেষ, আবেগাপ্লুত আলিয়া

বিনোদন

হিন্দুস্তান টাইমস
28 June, 2021, 12:35 pm
Last modified: 28 June, 2021, 12:39 pm

Related News

  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

‘গাঙ্গুবাই’ শুটিং শেষ, আবেগাপ্লুত আলিয়া

‘২০১৯ সালের ৮ ডিসেম্বর আমরা গঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম… প্রায় ২ বছর পর ছবির শুটিং শেষ হলো। এই ফিল্ম এবং সেটটি দুটো লকডাউন, দুটো সাইক্লোনের মধ্য দিয়ে গেছে।’
হিন্দুস্তান টাইমস
28 June, 2021, 12:35 pm
Last modified: 28 June, 2021, 12:39 pm
আলিয়া ভাট। ছবি: ডাব্বু রত্নানি

প্রায় দু'বছর পর শেষ হলো সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' চলচ্চিত্রের শুটিং। রোববার ছবির শুটিং শেষ হয়। সে কথা সামাজিক মাধ্যমে জানিয়ে কলাকুশলী ও পরিচালকের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন ছবির মুখ্য অভিনেত্রী আলিয়া ভাট।

পরিচালক, কলাকুশলীদের পাশাপাশি মন খারাপ আলিয়ারও। সে কথা নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে আলিয়া লেখেন, '২০১৯ সালের ৮ ডিসেম্বর আমরা গঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম… প্রায় ২ বছর পর ছবির শুটিং শেষ হলো। এই ফিল্ম এবং সেটটি দুটো লকডাউন, দুটো সাইক্লোনের মধ্য দিয়ে গেছে... পরিচালক ও অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন!'

এত বাধা সত্ত্বেও ছবি থেকে আলিয়া যে অভিজ্ঞতা পেয়েছেন, সেটা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন।

প্রথমবার সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার সম্পর্কে আলিয়া লেখেন, "সঞ্জয়জির সঙ্গে কাজের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। আমার জীবনের স্বপ্নপূরণের মতো। 'গাঙ্গুবাই'র জন্য যখন পরিচালক আমায় ডাকলেন, আনন্দ লুকোতে পারিনি।'

View this post on Instagram

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)

আরও লেখেন, "আমি যে যাত্রা শুরু করেছিলাম, তার জন্য অনেক কিছুই এই দু'বছরে আমাকে প্রস্তুত হতে শিখিয়েছে, আমি মনে করি। আমি এই সেট থেকে বেরিয়ে এসেছি একজন অন্য মানুষ হয়ে! স্যার, আমি আপনাকে ভালোবাসি! আপনাকে আপনার মতো থাকার জন্য ধন্যবাদ... সত্যিই আপনার মতো আর কেউ নেই।'

শেষে আলিয়া লেখেন, 'যখন আপনার কোনো ফিল্ম শেষ হয়, তখন একটা পার্ট শুধুমাত্র শেষ হয়। আজ আমি আমার একাংশকে হারিয়েছি… গাঙ্গু, আমি তোমাকে ভালোবাসি! তোমাকে মিস করব। পুনশ্চ: আমার ক্রুদের জন্য বিশেষ উল্লেখ্য, তোমরা দু'বছর ধরে আমার পরিবার এবং বন্ধুবান্ধব! তোমাদের ছাড়া কিছুই সম্ভব হতো না! ভালোবাসি।'

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র পোস্টারে আলিয়া। ছবি: সংগৃহীত

আলিয়া ভাটের সঙ্গে সঞ্জয় লীলা বনশালির এটিই প্রথম ছবি। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' এক মাফিয়া কুইনের জীবনের গল্প। কাহিনির কেন্দ্রে নির্যাতিতা নারী গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। সঙ্গীকে বিশ্বাস করে যিনি গুজরাট ছেড়ে মুম্বই চলে এসেছিলেন। অজান্তে মুম্বাইয়ের এক পতিতাপল্লিতে তাকে বিক্রি করে দেয় সেই পুরুষ সঙ্গী। পরে গাঙ্গু মুম্বাইয়ের অন্ধকার দুনিয়ার সঙ্গে হাত মিলিয়ে হয়ে ওঠেন ক্ষমতাবান। 

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণ।

Related Topics

টপ নিউজ

আলিয়া ভাট / বলিউড / সঞ্জয় লীলা বনশালি / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • হলে ফেরা...
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net