যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রামে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের এক সেমিস্টার পড়ার সুযোগ
বাংলাদেশের মাধ্যমিকের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ দিতে 'কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রাম– স্প্রিং ২০২৭'-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ইয়েস প্রোগ্রামটি ১৫ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি মেধাভিত্তিক প্রতিযোগিতা। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের সঙ্গে বসবাস ও সেখানকার একটি হাইস্কুলে পড়াশোনা করার সুযোগ পাবেন।
পাশাপাশি শিক্ষার্থীরা নেতৃত্বদানের দক্ষতা অর্জন করতে পারবেন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রশাসন, ব্যবসা ও উদ্ভাবনী খাত সম্পর্কে জানতে বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
প্রোগ্রামটিতে আবেদনের শেষ সময় আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত।
