Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সংসদীয় কমিটির সুপারিশ নারীর প্রতি বৈষম্যমূলক: আইন ও সালিশ কেন্দ্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2021, 11:25 pm
Last modified: 14 June, 2021, 11:37 pm

Related News

  • চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭: আইন ও সালিশ কেন্দ্র
  • সরকারের প্রতি আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান আসকের
  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনা মানবাধিকারের লঙ্ঘন: আসক
  • প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা: আসক

সংসদীয় কমিটির সুপারিশ নারীর প্রতি বৈষম্যমূলক: আইন ও সালিশ কেন্দ্র

আসক বলেছে, “সংসদীয় কমিটির এমন সুপারিশ বৈষম্যমূলক, সমতা ও ন্যায্যতার মূলনীতি, সর্বোপরি নারীর মানবাধিকার বিরোধী।”
টিবিএস রিপোর্ট
14 June, 2021, 11:25 pm
Last modified: 14 June, 2021, 11:37 pm
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশও করেছে। 

এমন সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

দেশের বিভিন্ন গণমাধ্যমের বার্তা সংবাদকদের প্রতি আসকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুন ২০২১ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে যে সুপারিশ করা হয়েছে তা ছিল বৈষম্যমূলক। সংসদ সচিবালয়ে সূত্রে জানা যায়, বৈঠকে একজন সদস্য বলেছেন সাধারণত নারীরা জানাজায় অংশ নেন না। এনিয়ে সমাজে অনেকে প্রশ্ন তোলেন। তাই বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে যেখানে নারী ইউএনও আছেন, সেখানে বিকল্প একজন পুরুষ কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন। তার এ বক্তব্যের প্রেক্ষিতেই সংসদীয় কমিটির পক্ষ থেকে এ সুপারিশ করা হয়।

এব্যাপারে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত নারীদের কাজের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করার বিষয়ে কমিটির সুপারিশকে অযাচিত ও অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করে চরম বিস্ময় প্রকাশ করা হয় আইন ও সালিশ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে।

সেখানে যুক্ত বিবৃতিতে আসক বলেছে, "সংসদীয় কমিটির এমন সুপারিশ বৈষম্যমূলক, সমতা ও ন্যায্যতার মূলনীতি, সর্বোপরি নারীর মানবাধিকার বিরোধী।"

সংস্থাটি আরও জানায়, এ সুপারিশ সংবিধানের ১৯ (৩), ২৭ এবং ২৮ অনুচ্ছেদ এবং সরকারের নারীর ক্ষমতায়ন সংক্রান্ত অবস্থানের সাথে সাংঘর্ষিক। এছাড়া, সরকারের নারী উন্নয়ন নীতি ও টেকসই উন্নয়ন অভীষ্ট-৫ (জেন্ডার সমতা) এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আসক এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তিদের যেকোন পরামর্শ প্রদান বা পদক্ষেপ গ্রহণের আরো বেশি সংবেদনশীল ও সচেতন হওয়ার আহবান জানাচ্ছে।

Related Topics

টপ নিউজ

নারী ইউএনও / গার্ড অব অনার / আইন ও সালিশ কেন্দ্র / মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭: আইন ও সালিশ কেন্দ্র
  • সরকারের প্রতি আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান আসকের
  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনা মানবাধিকারের লঙ্ঘন: আসক
  • প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা: আসক

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net