Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
এসএসসি ২০২৭: ১৫ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2026, 07:10 pm
Last modified: 01 September, 2026, 07:16 pm

Related News

  • ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, উদ্যোক্তা হতে দেওয়া হবে আর্থিক সহায়তা
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

এসএসসি ২০২৭: ১৫ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
01 September, 2026, 07:10 pm
Last modified: 01 September, 2026, 07:16 pm
ফাইল ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু করতে হবে। পরীক্ষা শেষ করে ১৫ নভেম্বরের মধ্যে ফলাফলও প্রকাশ করতে হবে।

বোর্ড জানিয়েছে, নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশের পরদিন, অর্থাৎ ১৬ নভেম্বর থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। তবে ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং এ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে ঢাকা শিক্ষা বোর্ড।

নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে ঢাকা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার বিষয়টিকে 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করেছে শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, এর আগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা বছরের শুরুতে নেওয়ার পরিকল্পনা করা হলেও পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত ও সংশোধিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

এসএসসি / টেস্ট পরীক্ষা / ঢাকা শিক্ষা বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে, উদ্যোক্তা হতে দেওয়া হবে আর্থিক সহায়তা
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
  • এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু
  • এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net