Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
মার্কিন অতি-ধনীরা ‘প্রায় কোনও আয়করই দেয় না’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 June, 2021, 03:40 pm
Last modified: 09 June, 2021, 11:00 pm

Related News

  • আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • কর ফাঁকি: ১৫০ প্রকৌশলী, বিচারক ও পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আয়কর গোয়েন্দা ইউনিট
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস

মার্কিন অতি-ধনীরা ‘প্রায় কোনও আয়করই দেয় না’

বেজোস, মাস্ক এবং ব্লুমবার্গ ছাড়াও ওয়ারেন বাফেট এবং জর্জ সরোস কর ব্যবস্থাপনার ফাঁক গলে বেরিয়ে এসেছেন।
টিবিএস ডেস্ক
09 June, 2021, 03:40 pm
Last modified: 09 June, 2021, 11:00 pm
অভিযুক্তদের তালিকায় আছে আমাজন প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস থেকে শুরু করে টেসলার সিইও এলন মাস্ক এবং ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গের মতো খ্যাতিমান ব্যক্তিদের নাম।

যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ধনী ব্যক্তির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের তালিকায় আছে আমাজন প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস থেকে শুরু করে টেসলার সিইও এলন মাস্ক এবং ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গের মতো খ্যাতিমান ব্যক্তিদের নাম। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর তথ্য অনুসন্ধানের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে প্রোপাব্লিকা নামের একটি সংবাদ সংস্থা। 

প্রোপাব্লিকার দাবি অনুসারে, যুক্তরাষ্ট্রের শীর্ষ এই নির্বাহীরা তাদের আয়ের খুব সামান্য অংশ কর হিসেবে প্রদান করে থাকেন। এমনকি, অনেক সময় তাদের বিরুদ্ধে পুরোপুরি কর ফাঁকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। 

ফোর্বসের তালিকা অনুসারে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে এই শীর্ষ ধনীদের নিট সম্পদের পরিমাণ ৪০১ বিলিয়ন ডলারে পোঁছায়। প্রোপাব্লিকা জানিয়েছে এই সময়কালে শীর্ষ এই ধনীরা মাত্র ১৩.৬ বিলিয়ন ডলার আয়কর প্রদান করেছেন।

যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থাপনার বৈষম্যের চিত্র প্রকাশ করছে এসব নথি। বেজোস, মাস্ক এবং ব্লুমবার্গ ছাড়াও ওয়ারেন বাফেট এবং জর্জ সরোস কর ব্যবস্থাপনার এই ফাঁক গলে বেরিয়ে এসেছেন।

২০০৭ সালে আমাজনের সিইও জেফ বেজোস কোনো আয়কর প্রদান করেননি। অথচ সে বছর তার প্রতিষ্ঠানের স্টক মূল্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়। চার বছর পর বেজোসের অর্থের পরিমাণ দাঁড়ায় ১৮ বিলিয়ন ডলার। কিন্তু, বেজোস লোকসানের তথ্য প্রদর্শনের মাধ্যমে সন্তানদের জন্য চার হাজার ডলারের টেক্স ক্রেডিট বা কর ছাড় পান বলে জানায় প্রোপাব্লিকা। 

এছাড়া, প্রতিবেদনের তথ্যানুসারে অপর বিলিয়নিয়ার সরোস পর পর তিন বছর কোনো আয়কর প্রদান করেননি। সরোসের মুখপাত্র জানায়, "২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে জর্জ সরোস বিনিয়োগকৃত অর্থ হারান। আর তাই সে বছরগুলোতে তিনি আয়কর প্রদান করেননি।"

অন্যদিকে, বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট দীর্ঘ সময় ধরে জনসম্মুখে ধনী ব্যক্তিদের ওপর কর ব্যবস্থা কঠোর করার আহ্বান জানিয়ে আসছেন। তবে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাফেট নিজেই মাত্র ২৩.৭ মিলিয়ন ডলার আয়কর প্রদান করেছেন। এসময় তার সম্পদের মূল্য ছিল ২৪.৩ বিলিয়ন ডলার।

বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ ২০১৮ সালে ১.৯ বিলিয়ন ডলার আয় করলেও আয়কর হিসেবে মাত্র ৭০.৭ মিলিয়ন ডলার প্রদান করেন। ব্লুমবার্গ জনহিতকর কাজে অনুদানসহ অন্যান্য বৈধ উপায়ে করের পরিমাণ কমাতে সক্ষম হন।

প্রতিবেদনটিতে কর ফাঁকি দেওয়ার বিভিন্ন কৌশলের ওপর আলোকপাত করা হয়েছে। এর মধ্যে আছে ঋণকৃত বিপুল অর্থের সুদের অর্থ কর মওকুফের অংশ হিসেবে ধরার মতো বিভিন্ন বৈধ নীতিমালা।

তবে, প্রোপাব্লিকা এই তথ্য কীভাবে পেলো সে বিষয়ে তারা কিছু জানায়নি। প্রকাশনা সংস্থাটির দাবি, তাদের হাতে অবিন্যস্ত অবস্থাতেই এসব নথি এসে পৌঁছেছে। এছাড়া, যেসব নির্বাহীদের তথ্য সামনে এসেছে, প্রতিষ্ঠানটি তাদের সকলকেই প্রকাশনার পূর্বে এসব তথ্য সম্পর্কে অবগত করেছে বলেও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

"যাদের প্রসঙ্গ সামনে এসেছে তাদের সবার কাছেই মন্তব্য জানতে চাওয়া হয়েছিল," বলেছে প্রোপাব্লিকা। সংস্থাটি জানায়, "সকলেই বলেছেন যে, তাদের ওপর যা আরোপিত হয়েছে সেই পরিমাণ করই তারা পরিশোধ করেছেন।"

যুক্তরাষ্ট্র সরকার সম্পদের ওপর আরোপিত করের তুলনায় আয়করের ওপর অধিক প্রাধান্য দিয়ে থাকে। আর তাই, ধনী ব্যক্তিরা ইতোমধ্যে যেসব সম্পদের মালিক হয়ে বসে আছেন তার ওপর আয়কর প্রযোজ্য হয় না। যেমন, কারও যদি প্রতিষ্ঠানের শেয়ার, বিলাসবহুল বাংলো বা ইয়ট থাকে, তাহলে এই সম্পদগুলো বিক্রি না করা পর্যন্ত বা তা থেকে কোনো আয় সৃষ্টি না হওয়া পর্যন্ত আয়কর প্রযোজ্য হবে না। এর বাইরেও কর ব্যবস্থায় বেশ কিছু ফাঁক রয়েছে যার মাধ্যমে কর সীমিত করা বা পুরোপুরি ফাঁকি দেওয়া সম্ভব।

তবে, যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের মূল দুঃচিন্তা এখন গোপন তথ্য ফাঁস হওয়া নিয়ে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে আয়করের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। বিষয়টি আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।

"আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি," বলেন সাকি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন কর ব্যবস্থায় পরিবর্তন এনে ধনী এবং বৃহৎ করপোরেট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর বৃদ্ধির পরিকল্পনা করছেন তখনই সামনে এলো এই তথ্য। প্রকাশিত এই নথি সম্পদের ওপর আরোপিত কর নিয়ে বাইডেন প্রশাসনকে নতুন করে ভাবার সুযোগ দিচ্ছে। 

আইনের সাহায্যে তথ্য ফাঁসে জড়িত ব্যক্তি বা সরকারি সত্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রোপাব্লিকার কাছে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন মাইকেল ব্লুমবার্গের মুখপাত্র।

এছাড়া, কর সম্পর্কিত নথি কীভাবে ফাঁস হলো তা অনুসন্ধানে সরকার কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

  • নিউ ইয়র্ক টাইমস অবলম্বনে

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / এলন মাস্ক / শীর্ষ ধনী / আয়কর ফাঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মাস্ক
  • কর ফাঁকি: ১৫০ প্রকৌশলী, বিচারক ও পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আয়কর গোয়েন্দা ইউনিট
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net