Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2026, 09:40 pm
Last modified: 18 August, 2026, 09:52 pm

Related News

  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • কক্সবাজারে দফায় দফায় পাহাড় ধস: রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু, মেরিন ড্রাইভে যান চলাচল ব্যাহত
  • কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পর্যটকের মৃত্যু

ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বলেন, ‘সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর কারণে কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যাচ্ছে।’
টিবিএস রিপোর্ট
18 August, 2026, 09:40 pm
Last modified: 18 August, 2026, 09:52 pm
ছবি: টিবিএস

মধ্যরাতে সৃষ্ট ঝোড়ো হাওয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের অন্যতম শুঁটকি মহাল কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকা। মাত্র কয়েক মিনিটের ঝোড়ো হাওয়ার তাণ্ডবে শুঁটকি মহালের অন্তত ২০টি উৎপাদন ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে মাচায় শুকানোর জন্য রাখা এবং গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ কাঁচা ও প্রক্রিয়াজাত মাছ বাতাসে উড়ে গিয়ে এবং বৃষ্টির পানিতে ভিজে পচে নষ্ট হয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই ঝোড়ো হাওয়া আঘাত হানে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল হান্নান।

তিনি জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে। এর প্রভাবে কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ না করার জন্য বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, 'সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর কারণে কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সোমবার মধ্যরাতে নাজিরারটেকে সৃষ্ট বাতাসটিও ঝোড়ো হাওয়া। বৃষ্টির কারণে আগে থেকে ওই এলাকার মাটি নরম হওয়ায় ঝোড়ো হওয়ার কারণে বেশ কিছু ঘর বিধ্বস্ত হয়েছে।'

নাজিরারটেকের মহাল মালিক ও ব্যবসায়ীরা জানান, সোমবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই ভয়াবহ দুর্যোগ আঘাত হানে। আকস্মিক এই ঝোড়ো হাওয়ায় শুঁটকি পল্লীর বিপুল পরিমাণ শুঁটকি মাছ নষ্ট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, রাত থেকে থেমে থেমে বৃষ্টি ছিল। মধ্যরাতে হঠাৎ ভারি বৃষ্টি আর বাতাসের তীব্রতা দেখতে পান স্থানীয়রা। এমন সময় তারা দেখতে পান, বাতাসের তীব্রতায় হঠাৎ করে শুঁটকি পল্লীর আড়তের চালা উড়ে যাচ্ছে। কোনো কোনো ঘরের চালা এবং মাচায় থাকা মাছও বাতাসে উড়ে যায়।

মহাল মালিক নুর হোসেন জানান, অনেকের মনে হয়েছে পাশে বিমানবন্দর থাকায় বিমান জরুরি ভিত্তিতে কোনো বিমান ওঠানামা করছে। কিন্তু ভোরের আলো ফুটতেই দেখি, শুকানোর জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা ছুরি শুঁটকি, লইট্যা, ফাইস্যা, চইক্কা ফাইস্যা, পোপাসহ বিভিন্ন মাছ ও ঘরের চালা উড়ে গিয়ে পড়ে আছে আধা কিলোমিটার দূরে। মাছগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়।

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, ঝড়ের আঘাতে ১৫-২০টি ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

প্রতি মৌসুমে নাজিরারটেক শুঁটকি মহালে মাছের গুঁড়াসহ ৫০ থেকে ৬০ হাজার টন বিভিন্ন জাতের শুঁটকি উৎপাদন করা হয়। যার বাজারমূল্য প্রায় দুইশ কোটি টাকা। উৎপাদিত এসব শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। কক্সবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় ১শ একর বালুচরজুড়ে গড়ে তোলা হয়েছে নাজিরারটেক শুঁটকি মহাল।
 

 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / শুঁটকি / নিম্নচাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কক্সবাজারে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৫
  • কক্সবাজারে দফায় দফায় পাহাড় ধস: রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু, মেরিন ড্রাইভে যান চলাচল ব্যাহত
  • কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পর্যটকের মৃত্যু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net