Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
গরিবদের কোভিড ভ্যাকসিন কিনে দিতে জি ৭-এর প্রতি সাবেক বিশ্বনেতাদের আহ্বান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 June, 2021, 06:20 pm
Last modified: 07 June, 2021, 06:23 pm

Related News

  • দেশব্যাপী টিকাদান কর্মসূচির পরও হামে মৃত্যু অব্যাহত, টিকার ঘাটতি পূরণের তাগিদ বিশেষজ্ঞদের
  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • মজুতের ৪০ কোটি ব্যারেল তেল ছাড়া নিয়ে ভাবছে জি-৭, কিছুটা কমেছে দাম 
  • তেলের বাজারে অস্থিরতা ও শেয়ার বাজারে ধস: জরুরি বৈঠকে বসছে জি-৭
  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু

গরিবদের কোভিড ভ্যাকসিন কিনে দিতে জি ৭-এর প্রতি সাবেক বিশ্বনেতাদের আহ্বান

চিঠিতে স্বাক্ষর প্রদানকারীদের মধ্যে আছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুনসহ শতাধিক নেতৃবৃন্দ।
টিবিএস ডেস্ক
07 June, 2021, 06:20 pm
Last modified: 07 June, 2021, 06:23 pm
অলংকরণ: বিবিসির সৌজন্যে

করোনাভাইরাসের সংক্রমণ বন্ধ করতে এবং আগামীতে এর হুমকি ঠেকাতে বৈশ্বিক টিকাদান প্রচারণায় অর্থায়ন করতে গ্রুপ অব সেভেন (জি ৭) বা শীর্ষ ধনী দেশগুলোর প্রতি জোর দাবি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ ১০০ বিশ্বনেতা।   

আগামী শুক্রবার ইংল্যান্ডে শুরু হতে যাওয়া জি-৭ সামিটকে কেন্দ্র করে সাবেক নেতৃবৃন্দ এই দাবি জানান। সামিটে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   

জি-৭-এর কাছে লেখা তাদের চিঠিতে সাবেক নেতারা বলেন, ২০২০ সালে বৈশ্বিক সহযোগিতার প্রয়াস ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২১ সালে এসে নতুন করে উদ্যোগ নিলে তা সফল হতে পারে।

চিঠিতে আরও লেখা হয়, 'জি-৭ এবং জি-২০ এর কাছ থেকে প্রাপ্ত সমর্থন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে সুলভ মূল্যে ভ্যাকসিন সরবরাহ করতে পারে। এটা কোনো দান নয়, বরং প্রতিটি দেশের কৌশলগত লাভ।'

চিঠিতে স্বাক্ষর প্রদানকারীদের মধ্যে আছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন এবং আরও ১৫ জন সাবেক আফ্রিকান নেতৃবৃন্দ।

তারা বলেন, সামিটে আমন্ত্রণ পাওয়া জি-৭ ও অন্য নেতাদের উচিত মহামারি মোকাবিলার জন্য বছরে ৩০ বিলিয়ন ডলার করে দুই বছর মেয়াদী চুক্তির নিশ্চয়তা দেওয়া।

'জি-৭-এর জন্য এই টাকা দেওয়া কোনো দানশীলতা নয়। রোগ ছড়ানো ও মিউটেশন বন্ধ করতে এবং ভাইরাসের ফিরে আসা রুখে দিতে হলে নিজেদের সুরক্ষার জন্যই তাদের এই অর্থ দেওয়া উচিত', বলেন ব্রাউন।

বিবৃতিতে তিনি আরও বলেন, 'যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে মাথাপিছু মাত্র ৩০ পেন্স (০ দশমিক ৪৩ ডলার) করে দেওয়া খুবই অল্প টাকা। কিন্তু এর বিনিময়ে আমরা পাব বিশ্বের সেরা বীমা নীতি।'

সাবেক নেতাদের এই আর্জির সঙ্গে সম্প্রতি সেভ দ্য চিলড্রেনের করা একটি জরিপেরও মিল রয়েছে। ওই জরিপে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও কানাডার অধিকাংশ সাধারণ মানুষ ভ্যাকসিন কেনার জন্য জি-৭-এর ৬৬ বিলিয়ন ডলার দেওয়া উচিত বলে সমর্থন জানিয়েছেন।

ব্রিটেনে ৭৯ শতাংশ মানুষ এই নীতির পক্ষে ভোট দিয়েছেন। আমেরিকায়ও এর পক্ষে ভোট পড়েছে ৭৯ শতাংশ। তবে ফ্রান্সে পক্ষে ভোট পড়েছে সবচেয়ে কম, ৬৩ শতাংশ।   


  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

টিকাদান কর্মসূচি / করোনাভাইরাসের ভ্যাকসিন / জি-৭

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • দেশব্যাপী টিকাদান কর্মসূচির পরও হামে মৃত্যু অব্যাহত, টিকার ঘাটতি পূরণের তাগিদ বিশেষজ্ঞদের
  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • মজুতের ৪০ কোটি ব্যারেল তেল ছাড়া নিয়ে ভাবছে জি-৭, কিছুটা কমেছে দাম 
  • তেলের বাজারে অস্থিরতা ও শেয়ার বাজারে ধস: জরুরি বৈঠকে বসছে জি-৭
  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net