Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2026, 01:05 pm
Last modified: 31 July, 2026, 01:06 pm

Related News

  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • মত প্রকাশের সভ্য মান থাকা উচিত: রিজভী

ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির

টিবিএস রিপোর্ট
31 July, 2026, 01:05 pm
Last modified: 31 July, 2026, 01:06 pm
ফাইল ছবি: সংগৃহীত

বিভিন্ন ব্যর্থতার দায় স্বীকার করায় বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে বলে মন্তব্য করছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

'গত পাঁচ মাসে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশ ও সমাজ গড়তে পরিবর্তনকে ধারণ করে চলছেন'—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, 'প্রধানমন্ত্রী চান না অথচ সবাই দুর্নীতি করে—এটা কীভাবে সম্ভব? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এই দুর্নীতি বন্ধ হয় না কেন?'

জামায়াত আমির বলেন, 'দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি, আমরা ১৮ কোটি মানুষ আপনাদের সাহায্য করব।'

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, 'জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এ দেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে কথা বলব না। বাংলাদেশ, ইনশাআল্লাহ, মুক্ত হবে। তবে হয়তো তার জন্য আরও বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে।' তিনি সবাইকে সেই ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, 'গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে শ্রমিক সমাজ। জাতিসংঘের হিসাবে ১,৪০০ জন শহীদ হয়েছেন। তাদের পেশাভিত্তিক হিসাব করলে শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এরপর ছাত্র এবং তারপর সাধারণ জনগণ। সুতরাং যুগে যুগে শ্রমিকরা অন্যায়-অসত্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ২০২৪ সালেও তারা একই কাজ করেছে।'

তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও জুলাইয়ের যোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে হবে। তাদের প্রাপ্য সম্মান দেওয়া হলে মায়েদের গর্ভে আরও বেশি বেশি বীর সন্তান জন্ম নেবে।
ভোটাধিকার ও গণরায়ের বিষয়ে জামায়াত আমির বলেন, 'গণভোটে ৭০ শতাংশ জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদের গণতন্ত্রের দল ও সরকার মনে করেন, তাহলে ৭০ শতাংশ মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার অর্থ জনগণকে অপমান করা।'
 
Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • বিএনপি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল
  • মত প্রকাশের সভ্য মান থাকা উচিত: রিজভী

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net