Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
বাংলাদেশের গোপন হেপাটাইটিস সংকট: ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, বেশিরভাগই জানেন না

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
28 July, 2026, 11:45 am
Last modified: 28 July, 2026, 11:45 am

Related News

  • তৃণমূল স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক

বাংলাদেশের গোপন হেপাটাইটিস সংকট: ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, বেশিরভাগই জানেন না

তাওছিয়া তাজমিম
28 July, 2026, 11:45 am
Last modified: 28 July, 2026, 11:45 am

দেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। প্রতি বছর ভাইরাল হেপাটাইটিসজনিত লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে ২০-২১ হাজার মানুষের মৃত্যু হয়। হেপাটাইটিসজনিত মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ। 

এ অবস্থায় ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে দেশে ব্যাপক হারে হেপাটাইটিস স্ক্রিনিং, টিকাদান ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডিপার্টমেন্ট অভ হেপাটোলজির চেয়ারম্যান ও হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শাহিনুল আলম টিবিএসকে বলেন, হেপাটাইটিস প্রতিরোধ বা নির্মূলের সবচেয়ে বড় বাধা হলো মানুষের অজ্ঞতা ও অসচেতনতা। 

তিনি জানান, হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ মানুষই জানেন না যে তারা এই ভাইরাস বহন করছেন।

অধ্যাপক শাহিনুল আরও বলেন, 'একজন মানুষ ১০ থেকে ২০ বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, অথচ তার লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। যখন রোগ ধরা পড়ে, তখন অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিস, লিভার ফেইলিউর বা লিভার ক্যানসারের মতো জটিলতা তৈরি হয়ে যায়। তাই আমরা চাই, দেশের সব প্রাপ্তবয়স্ক মানুষ অন্তত একবার হলেও হেপাটাইটিস বি ও সি ভাইরাসের পরীক্ষা করান।'

তিনি বলেন, ২০০৩ সাল থেকে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত থাকায় শিশুদের মধ্যে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বর্তমানে ২৫ বছর বা তার বেশি বয়সি অনেক মানুষ শৈশবে এই টিকা পাননি। তাদের হেপাটাইটিস বি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী টিকা দেওয়া উচিত।

বিশেষ করে প্রজননক্ষম নারীদের টিকাদানের ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক শাহিনুল বলেন, দেশে প্রায় ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি-তে আক্রান্ত। এর মধ্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সি প্রায় ১৮ লাখ প্রজননক্ষম নারী রয়েছেন। মা থেকে নবজাতকের মধ্যে সংক্রমণ হেপাটাইটিস বি ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান পথ। তাই সন্তান ধারণের আগে নারীদের হেপাটাইটিস বি পরীক্ষা ও প্রয়োজন হলে টিকা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এই সংক্রমণ থেকে অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব।

সোমবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস। এ বছরের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য: 'হেপাটাইটিস: লেটস ব্রেক ইট ডাউন'। এই প্রতিপাদ্যে হেপাটাইটিস সম্পর্কে ভয় ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করে প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা সহজলভ্য করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

 হেপাটোলজি সোসাইটির তথ্য অনুযায়ী, দেশে হেপাটাইটিস বি আক্রান্তদের মধ্যে প্রায় ৫৭ লাখ পুরুষ ও ২৮ লাখ নারী। এছাড়া প্রায় চার লাখ শিশু এই ভাইরাসে আক্রান্ত। প্রায় ১৫ লাখ পরিবারের অন্তত একজন সদস্য হেপাটাইটিস বি বহন করছেন।

বিশেষজ্ঞরা জানান, হেপাটাইটিসের পাঁচটি প্রধান ধরন রয়েছে—এ, বি, সি, ডি ও ই। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি দীর্ঘমেয়াদি সংক্রমণ এবং লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের জন্য সবচেয়ে বেশি দায়ী। অন্যদিকে হেপাটাইটিস বি এমন একটি সংক্রমণ, যা টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। আর এই টিকা লিভার ক্যানসারের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

তারা বলেন, তুলনামূলক কম খরচে হেপাটাইটিস বি টিকাদান এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে ভবিষ্যতের বিপুল চিকিৎসা ব্যয় ও অর্থনৈতিক ক্ষতি এড়ানো সম্ভব। পাশাপাশি হেপাটাইটিস এ প্রতিরোধে টিকাদান এবং হেপাটাইটিস ই প্রতিরোধে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন নিশ্চিত করাও জরুরি।

বারডেম জেনারেল হাসপাতালের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. গোলাম আজম বলেন, বাংলাদেশে জন্মের সময় হেপাটাইটিস বি টিকার শতভাগ কাভারেজ, নিরাপদ স্বাস্থ্যসেবা ও নিয়মিত পরীক্ষা নিশ্চিত করতে পারলে ২০৩০ সালের মধ্যে রোগটি নির্মূল করা সম্ভব। 

'এর জন্য সরকার, চিকিৎসক, গবেষক, গণমাধ্যম, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই হতে পারে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশের সবচেয়ে কার্যকর পথ,' বলেন তিনি।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হেপাটাইটিস বি ও সি-তে প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে আক্রান্ত হন। তবে সময়মতো টিকাদা, স্ক্রিনিং, নিরাপদ স্বাস্থ্যবিধি ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূল করার যে লক্ষ্যমাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারণ করেছে, তা অর্জনে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।

Related Topics

টপ নিউজ

হেপাটাইটিস বি / হেপাটাইটিস / স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • তৃণমূল স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net