Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2026, 02:20 pm
Last modified: 15 July, 2026, 03:21 pm

Related News

  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভার ও উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

দুপুর আনুমানিক দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
15 July, 2026, 02:20 pm
Last modified: 15 July, 2026, 03:21 pm
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ বুধবার (১৫ জুলাই) ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করেছেন চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পরীক্ষার্থীরা। এর আগে গতকাল দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারা।

এছাড়া একই দাবিতে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলনের ঘোষণার পর দুপুর আনুমানিক দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হন।

উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকা অভিমুখী এবং গাজীপুরগামী কোনো যানবাহনই চলাচল করতে পারছে না, যার ফলে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে আজ দুপুর ১টা ৪৫ মিনিটে শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কের আরিচাগামী মূল লেনটিতে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের আরিচাগামী লেনটিতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

সাভারে সড়ক অবরোধ। ছবি: টিবিএস

এসময় শিক্ষামন্ত্রীর সমালোচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানায় শিক্ষার্থীরা।

পরবর্তী প্রায় এক ঘণ্টা লেনটি অবরোধ করে বিক্ষোভ করার পর দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা আরিচাগামী লেন থেকে অবরোধ সাময়িকভাবে তুলে নিয়ে ঢাকা মুখি লেনটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তবে বৃষ্টির তীব্রতা বাড়ার সাথে সাথে আজকের মতো আন্দোলন স্থগিত করে দুপুর ৩ টা ১৫ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / শিক্ষামন্ত্রী / পদত্যাগ / শিক্ষার্থীদের আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net