Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
লাখো মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচানো বিজ্ঞানীর মৃত্যুতে শোকাহত চীন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 May, 2021, 12:05 pm
Last modified: 25 May, 2021, 12:09 pm

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি

লাখো মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচানো বিজ্ঞানীর মৃত্যুতে শোকাহত চীন 

ইউয়ানকে নিয়ে আপত্তিকর মন্তব্য বা কন্টেন্ট প্রকাশ করেছে, এমন ৬৪টি একাউন্ট বন্ধ করে দিয়েছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো।
টিবিএস ডেস্ক
25 May, 2021, 12:05 pm
Last modified: 25 May, 2021, 12:09 pm
হাজার হাজার মানুষ বৃষ্টির মধ্যেই ইউয়ানের শেষকৃত্যানুষ্ঠানে শ্রদ্ধা জানাতে আসে

চীনা বিজ্ঞানের অগ্রদূত এবং জাতীয় নায়ক ইউয়ান লংপিং এর মৃত্যুশোকে কাতর চীনের সাধারণ মানুষ। এমনকি তার বিরুদ্ধে সামান্য ভিন্নমত পোষণও এখন চীনা সরকারের পছন্দ নয়।  

বিশ্বের সর্বপ্রথম উচ্চ ফলনশীল ধান চাষী এবং লাখ লাখ মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচানো বিজ্ঞানী, ইউয়ান গত শনিবার ৯০ বছর বয়সে অঙ্গ বিকলতার শিকার হয়ে মারা গেছেন। 

তার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। চাংশা শহর, যেখানে তিনি মারা যান, সেখানে রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায় এবং তার শব বয়ে নিয়ে যেতে বেগ পেতে হয় গাড়িকে। চীনা গণমাধ্যম জানায়, শনিবার হাজার হাজার মানুষ বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকে তার শেষকৃত্যানুষ্ঠানে শ্রদ্ধা দিতে।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এও খবর পাওয়া যায় যে, বিজ্ঞানীকে অপমানের দায়ে অন্তত তিন জনকে আটক করেছে পুলিশ। ইউয়ানকে নিয়ে আপত্তিকর মন্তব্য বা কন্টেন্ট প্রকাশ করেছে, এমন ৬৪টি একাউন্ট বন্ধ করে দিয়েছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো। সেসব মন্তব্য খুব বেশি ছড়াতে পারেনি এবং তাতে ইউয়ানের সম্মানহানি ঘটারও সুযোগ নেই।

কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশক্রমে চীনা কর্তৃপক্ষ জাতীয় বীরদের সমালোচকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।  

১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে চীনে সংঘটিত 'দ্য গ্রেট চাইনিজ ফেমিনিন' বা দুর্ভিক্ষের পর থেকেই বিজ্ঞানী ইউয়ান ধানের নানা জাত ও উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণার পেছনে  তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন। তার আবিষ্কৃত ধানের প্রকরণ দ্বারা এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভিক্ষ প্রশমন করা সম্ভব হয়েছে।

বিশ্বের সর্বপ্রথম উচ্চ ফলনশীল ধান চাষী এবং লাখ লাখ মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচানো বিজ্ঞানী ইউয়ান লঙপিং

২০১৯ সালে ইউয়ানকে চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, 'মেডেল অফ দ্য রিপাবলিক'-এ ভূষিত করা হয়। এ সপ্তাহে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন তিনি নোবেল পুরস্কার পেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।   

ব্যক্তিগত জীবনে ইউয়ান রাজনীতির দিকে আগ্রহী ছিলেন না বললেই চলে। ২০১৩ সালে দেয়া এক সাক্ষাতকারে জানান যে, তিনি কখনোই চীনা কম্যুনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন না। ইউয়ান বলেন, 'মাঝেমাঝে তিনি ভুলভাল বলে বসেন, এর কারণ তিনি রাজনীতি বোঝেনই না।' কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি বুঝতে পারেন যে এমন মন্তব্য তার ক্ষতি ডেকে আনবে।   

এর আগে ইউয়ান চীনের একটি ফসল নীতির সমালোচনা করেন যা ছিল আসলে চীনা অর্থনীতির আধুনিকায়নের জন্য মাও সে তুং এর নেয়া পদক্ষেপ। মাও এর এই ক্যাম্পেইনের ফলে চীনে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এ বিষয়ে ইউয়ান বলেন, 'চেয়ারম্যান মাও কৃষি বিজ্ঞান পড়েননি।' 

ঠিক সেই সময়ই তার গবেষণাটি রাষ্ট্রের এক উর্ধ্বতন কর্মকর্তার চোখে পড়ায় তিনি বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে বেঁচে যান। কিন্তু ইউয়ান হয়তো কোনোদিনই ভাবেননি যে তার মৃত্যুর পর তার বিরুদ্ধে 'অপমানজনক মন্তব্য' করার জন্য মানুষকে আটক করা হবে।  

  • সূত্র- সিএনএন 

Related Topics

টপ নিউজ

চীন / চীনা বিজ্ঞানী / শি জিনপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net